নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এবার এক নিকট আত্মীয়ের যৌন লালসার শিকার হয়েছে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন একটি আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় শিশুটির নিকট আত্মীয় মাসুদ মণ্ডল (৪০) নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। মাসুদ মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামদিয়া গ্রামের নওশের মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর শ্বশুর বাড়ি এলাকার আদিবাসী পল্লীতে বসবাস করতেন।
ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় ঈদের দিন ঘাস কাটার সময় পাবেন না ভেবে ঈদের আগের দিন বুধবার বিকেল তিনটার দিকে তাঁর শিশু কন্যাকে বাড়িতে রেখে বাড়ির আঙ্গিনায় গরুর জন্য ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ মণ্ডল শিশুটিকে ঘরের মধ্যে একা পেয়ে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তার মা দৌড়ে বাড়িতে এসে ঘরের মধ্যে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতে ডাকচিৎকার করলে অভিযুক্ত তাঁর ননদ জামাই মাসুদ মণ্ডল দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় বাড়ির উঠানে তাঁর শাশুড়িসহ পরিবারের অন্যরা কাজ করছিলেন।
মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা বলেন, তাঁর স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি তিনি এ কয়েকদিন গোপন করার চেষ্টা করছিলেন। কিন্তু দিন দিন তাঁর শিশু কন্যা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে। বাধ্য হয়ে তিনি মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মাসুদ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তিনি অভিযুক্ত মাসুদ মণ্ডলের উপযুক্ত শাস্তির দাবি করছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া শিশু ও তার পরিবারকে মানসিকভাবে মনোবল ঠিক রাখতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন