রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে ব্রীজের রেলিংয়ের আঘাতে ট্রেনের ছাদে থাকা তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা রেলওয়ে ষ্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনের ছাদ থেকে স্থানীয় লোকজন অজ্ঞাত এক তরুণের (২২) লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের ভাষ্য, ষ্টেশনের অদূরে কালিকাপুর ব্রীজর পার হওয়ার সময় ব্রীজের রেলিংয়ের সাথে মাথায় আঘাত লাগলে মাথার অর্ধেকভাগ হয়ে ঘটনাস্থলেই তরুণের মৃত্যু হয়।

পাংশা রেলওয়ে ষ্টেশনে কুলি আব্দাস সামাদ বলেন, বেলা সোয়া এগারটার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাংশা ষ্টেশনে এসে পৌছলে স্থানীয় একজন ট্রেনের ছাদের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি (আব্দুস সামাদ) ও স্থানীয় একজনকে সাথে করে ট্রেনটির ছাদের ওপর থেকে অজ্ঞাত ওই তরুণের লাশ উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসেন। এ সময় লাশের মাথার অর্ধেকটা ছাদের ওপর ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে ওই কালিকাপুর ব্রীজের রেলিংয়ের আঘাতে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।  

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, দুপুর বারোটার দিকে খবর পেয়ে তিনি পাংশা ষ্টেশনে এসে পৌছেন। এ সময় তিনি দেখতে পান তরুণের মাথার অর্ধেক খুলিসহ আলাদা হয়ে আছে। ধারণা করা হচ্ছে, পাংশা ষ্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত কালিকাপুর ব্রীজ পার হওয়ার সময় ব্রীজের রেলিংয়ের সাথে মাথায় আঘাতে মৃত্যু হয়েছে। জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত তরুণের কাছে একটি ব্যাগ পাওয়া গেলেও এখন পর্যন্ত তার কোন পরিচয় মিলেনি। 

তিনি আরও বলেন, স্থানীয় এক কুলি শ্রমিক ও অন্য আরেক লোক ট্রেনের ছাদ থেকে লাশটি নামিয়ে নিয়ে আসে। নিহত তরুণের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এরমধ্যে পরিচয় শনাক্ত হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রায় এক মাস আগেও কালিকাপুর ব্রীজের রেলিংয়ের সাথে একটি লোকাল ট্রেনের ছাদে থাকা এক যাত্রীর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে ব্রীজের রেলিংয়ের আঘাতে ট্রেনের ছাদে থাকা তরুণের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল