রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পদ্মা নদীর এক কাতলা ও রুই মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়!

মইনুল হক, রাজবাড়ী: পদ্মা নদীতে কয়েকদিন ধরে বড় বড় কাতলা, রুই মাছ ধরা পড়ছে। সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতলা ৬৮ হাজার ৫০০ টাকায় এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি রুই ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে মাছ দুটি পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে। 

স্থানীয় মতস্যজীবীরা জানান, রোববার মধ্যরাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে যান রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় এলাকার জেলে জমির হালদার। সোমবার ভোররাত চারটার দিকে পদ্মা নদীর মোহনায় কুশাহাটায় জাল ফেলেন। ভাসতে ভাসতে ফেরি ঘাটের অদূরে অবস্থানকালে জালে প্রচণ্ড ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় মাছ আটকা পড়েছে। জাল নৌকায় তুলেই দেখেন বিশাল আকারের এক কাতলা। মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট টার্মিনাল সংলগ্ন বাজারের রেজাউল ইসলাম মণ্ডলের আড়তে। 

প্রায় একই সময় পদ্মা নদীর মোহনায় বাহির চর দৌলতদিয়ার জেলে তারা মণ্ডল জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জালে ঝাঁকুনি দিলে টের পান বড় মাছ ধরা পড়েছে। জাল গুছিয়ে নৌকায় তুলেই দেখেন বড় আকারের একটি রুই। তিনিও বিক্রির জন্য নেন রেজাউল ইসলাম মন্ডলের আড়ত ঘরে। মাছ দুটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা কিনেন।

একতা মতস্য আড়তের সত্ত্বাধিকারী রেজাউল মণ্ডল বলেন, ভোর ৬টার দিকে জেলে জমির হালদার বিশাল আকারের কাতলা মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। কাতলটির ওজন ছিল প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম। তারা চালাকের জালে ধরা পড়া প্রায় ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের রুই মাছটি বিক্রির জন্য আনেন। এক শ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী বিল বা পুকুরের বড় মাছ নদীর বলে বিক্রি করায় আমাদের নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়। 

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মৌসুমের সবচেয়ে বড় কাতলা এটি। এর আগে গত বছর ৩৩ কেজি ওজনের একটি কাতলা মাছ পেয়েছিলাম। আজকের ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের কাতলাটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৭ হাজার টাকায় কিনেছি। ঢাকার ধানমন্ডি এলাকার এক আমেরিকা প্রবাসী কেজি প্রতি ৫০ টাকা করে লাভ দিয়ে ৬৮ হাজার ৫০০ টাকায় কিনেন। তিনি বেশ কিছুদিন ধরে বড় একটি কাতলা মাছ কেনার আগ্রহ দেখাচ্ছিলেন। 

এছাড়া প্রায় ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের রুই মাছটি ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় কিনেন। পরবর্তীতে মাদারীপুরের এক সিঙ্গাপুর প্রবাসী তাঁর পরিবারের জন্য কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৫০০ টাকায় কিনেন। মাছটি মোটরসাইকেলে করে মাদারীপুর পাঠানো হয়েছে। বর্তমানে বেশিরভাগ প্রবাসীরাই এত বড় বড় মাছ কিনছেন বলে জানান। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীর এক কাতলা ও রুই মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়!

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল