রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে নারীর মৃত্যু, লাশ গুমের চেষ্টার ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও মারধরের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশার একটি ইটভাটার ব্যবস্থাপককে মারধর করে চাঁদাদাবির অভিযোগ উঠেছে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে রইচ উদ্দিন খান শনিবার দুপুরে শহরের দরগাতলা পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় উল্টো ভাটা মালিক ইদ্রিস আলী মণ্ডলের বিরুদ্ধে পাওনা টাকা না দেয়ার অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে রইচ খান বলেন, ইটভাটা মালিক ইদ্রিস আলী সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তাঁর ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মণ্ডল এবং তাঁর ছেলে মিতুল হাকিমের ক্যাডার ছিলেন। আওয়ামী সরকারের আমলে সে কানু কুণ্ডুর কাছ থেকে জোরপূর্বক সাড়ে ১৭ শতাংশ জমি পাওয়ার অব অ্যাটনী করে নেয় ইদ্রিস আলী। আমার কাছে ইদ্রিস ১০ শতাংশ জমি ১৬ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে আজও লিখে না দিয়ে ঘোরাতে থাকেন। 

তিনি বলেন, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ইদ্রিসের ভাটায় গিয়ে জমি রেজিষ্ট্রিসহ ২০১৮ সালে আমার ভাই নাসির খানের কাছ থেকে ভাড়া নেয়া এক্সেভেটরের হিসাব দেওয়ার কথা বললে তিনি দ্রæত রেজিষ্ট্রি করার প্রতিশ্রæতি দেন। আমি চলে আসার পর আমার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেন। মূলত পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে কুচক্রি মহলের ষড়যন্ত্রে মিথ্যা, বানোয়াট অভিযোগ করছে। আ.লীগের দোসর ইদ্রিসকে দ্রæত গ্রেপ্তার না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ সময় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জমির মালিক কানু কুÐু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ইটভাটা মালিক ইদ্রিস আলী বলেন, আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। বরং বিগত সরকারের সময় নানাভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার সময় রইচ খানের দরগাতলা অফিসের সামনে গতিরোধ করে ৩৫ লাথ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় অবস্থিত ভাটায় গিয়ে ব্যবস্থাপক জয়দেব দাস ও ইঞ্জিন মিস্ত্রি মমিনকে ভাটা বন্ধের হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ রাতেই ভাটায় গিয়ে নির্বিঘেœ কাজ করার আশ্বাস দিয়ে আসে। 

তিনি বলেন, পরদিন বৃহস্পতিবার সকালে ভাটা ম্যানেজারকে ফোন করে ভাটায় যেতে বারণ করে। তারপরও সকাল ৯টার দিকে ভাটায় গেলে রইচ খান লোকজন নিয়ে ম্যানেজার জয়দেব দাসকে মারধর করে ইট বিক্রির আড়াই লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। অফিসের চেয়ার, টেবিল ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ বিষয়ে শুক্রবার সকালে থানায় রইচ খানসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে ইদ্রিস মণ্ডল বাদী হয়ে রইচ খানসহ ছয়জনের বিরুদ্ধে মারধর ও চাঁদাদাবির অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় রইচ খান বাদী হয়ে ইদ্রিস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা টাকা নিয়ে জমি লিখে না দেয়ার অভিযোগ করেন। এরা সম্পর্কে মামা-ভাগ্নে হন এবং দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরপরও অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও মারধরের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল