রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

শামসুল হক গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। শুক্রবার রাত ১১ টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ মাঠে জানাযা সামাজ শেষে তাঁকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। 

তাঁর মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাব, গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, কালুখালি উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময়ে শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিতি পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন। এ কারণে তিনি গোয়ালন্দের সাংবাদিকদের মধ্যে ওস্তাদ হিসেবে পরিচিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার আর নেই

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

শামসুল হক গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। শুক্রবার রাত ১১ টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ মাঠে জানাযা সামাজ শেষে তাঁকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। 

তাঁর মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাব, গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, কালুখালি উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময়ে শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিতি পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন। এ কারণে তিনি গোয়ালন্দের সাংবাদিকদের মধ্যে ওস্তাদ হিসেবে পরিচিত ছিলেন। 

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল