রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পদ্মা নদীর দুই কাতলা মাছ বিক্রি হলো ৯৫ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় এবার দুটি বড় কাতলা ৯৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার ভোরে মাছ দুটি পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ী কিনে কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে ৯৫ হাজার টাকায় বিক্রি করেন। 

স্থানীয় মতস্যজীবীরা জানান, শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটায় জাল ফেলেন রাজবাড়ীর বরাট অন্তারমোড় এলাকার জেলে মমিন হালদার ও বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার জেলে ইরশাদ শেখ। তারা জাল ফেলে ভাসতে ভাসতে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ভাটিতে ফেরি ঘাট এলাকার কাছাকাছি চলে আসে। এ সময় পর্যায়ক্রমে তাদের জাল ঝাকি দিলে আঁচ করতে পারেন জালে বড় কিছু আটকা পড়েছে। একে একে জেলে মমিন হালদার জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতলা মাছ। মাছটি পেয়ে তারা বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে উঠেন। পরে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মন্ডলের আড়তে। 

ভোরের দিকে আরেক জেলে ইরশাদ শেখের জালেও একইভাবে ঝাঁকুনি দিলে বুঝতে পারেন জালে বড় কোন মাছ বা অন্যকিছু আটকা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলেই দেখেন বড় আকারের একটি কাতলা মাছ। পরে তারাও মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসেন। এ সময় একে একে কাতলা দুটি ওজন দিয়ে দেখতে পান বড় কাতলাটির ওজন প্রায় ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোট কাতলাটির ওজন প্রায় ১৮ কেজি ১০০ গ্রাম। পরে মাছ দুটি বিক্রির জন্য নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন। 

ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকাল ৭টার দিকে তিনি দৌলতদিয়া টার্মিনাল মাছ বাজারে গিয়ে রেজাউল মন্ডলের আড়তে বড় বড় একাধিক কাতল সহ পদ্মা নদীর অন্যান্য মাছ দেখতে পান। সবচেয়ে বড় কাতলের ওজন ছিল প্রায় ২৮ কেজি ৬০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা কেজি দরে তিনি ৬২ হাজার ৭০০ টাকায় কিনেন। আড়তের আরেকটি প্রায় ১৮ কেজি ১০০ গ্রাম ওজনের কাতলাটি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনেন। 

শাহজাহান শেখ বলেন, সবচেয়ে বড় কাতলা মাছ দুটি তিনি কিনে বিক্রির জন্য নিয়ে আসেন তাঁর আড়ত ঘরে। পরে মাছ দুটি ফেরিঘাট পন্টুনে বেধে রাখেন। বিক্রির জন্য বিভিন্ন পরিচতজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। এ সময় কুষ্টিয়ার সিঙ্গাপুর প্রবাসীর সাথে যোগাযোগ হলে বড় কাতলটি কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৬৫ হাজার ৫৫০ টাকায় এবং ছোট কাতলাটি কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ২৯ হাজার ৮৬৫ টাকায় মোট ৯৫ হাজার ৪১৫ টাকায় কিনেন। মাছ দুটি দুপুরের দিকে কুষ্টিয়ায় পাঠিয়ে দেন বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীর দুই কাতলা মাছ বিক্রি হলো ৯৫ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল