নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীতে জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করছে। জেলার মোট ১০টি ফিলিং ষ্টেশনের মধ্যে অধিকাংশ ফিলিং ষ্টেশন বন্ধ থাকছে। মাঝেমধ্যে এক-দুটি পাম্প খোলা থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি চালকদের। মধ্যরাত থেকে শুরু করে পরদিন পর্যন্ত গাড়ির লম্বা লাইন তৈরী হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের।
গাড়ির প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে কোন প্রকার তেল দেয়া হবে না মর্মে সম্প্রতি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়। এরপর থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে তেল দেওয়া হচ্ছে। যাদের কাগজপত্র নেই তাদের করা হচ্ছে জরিমানা।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার দুটি পাম্পে তেল নিতে আসা গাড়ি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ১৪ জনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় অনেক চালক পরিস্থিতি বেগতিক দেখে তেল না নিয়েই পাম্প ত্যাগ করেন।
শুক্রবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ভাই ভাই ফিলিং ষ্টেশনে তেল নিতে আসা লম্বা লাইনে থাকা মোটরসাইকেল চালকদের তল্লাশিকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন ১১ জন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন জানান, ফিলিং ষ্টেশনে পেট্রোল ক্রয় করতে আগত মোটরসাইকেল সমূহের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হালনাগাদ কাগজপত্র না থাকায় ১১ জনকে তেল গ্রহণ থেকে বিরত করা হয়। একই সঙ্গে তাদেরকে সিরিয়াল ভঙ্গের দায়ে দÐবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ৫০০ টাকা করে ৫ হাজার ৫০০ টাকা অর্থদÐ আরোপ করে তাতক্ষনিক আদায় করা হয়।
এ সময় বিআরটিএ রাজবাড়ীর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত কাগজপত্র যাচাইয়ে সহযোগিতা করেন। এছাড়া বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ দায়িত্ব পালন করেন।
এদিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কফিল উদ্দিন ফিলিং ষ্টেশনে বৃহস্পতিবার রাতে ৩ হাজার লিটার অকটেন ও ৬ হাজার লিটার ডিজেল আসলে রাতেই জ¦ালানি নিতে আসা গ্রাহকদের শুক্রবার সকাল ৮টার পর গাড়ির প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র সঙ্গে আনার কথা বলে দেওয়া হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, শুক্রবার সকাল ৮টা থেকে অকটেন ও ডিজেল সরবরাহ শুরু হলেও তার আগেই লম্বা লাইন তৈরী হয়। পুলিশের সহযোগিতায় সিরিয়াল নিয়ন্ত্রণ করে তেল সরবরাহের আগে মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশিকালে তিনজনের হালনাগাদ কাগজপত্র না থাকায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় লাইনের পিছন থেকে অন্তত ১৫-১৬ জন মোটরসাইকেল নিয়ে দ্রæত পাম্প ত্যাগ করে। হালনাগাদ কাগজপত্র না থাকায় জরিমানার ভয়ে তারা পাম্প ত্যাগ করে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন