রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মারামারির ভিডিও ধারণ করায় রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধর

ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ গৃহবধু, প্রায় পৌনে চার ঘন্টা পর কবিরপুর চর থেকে উদ্ধার

রাজবাড়ীতে গণ ভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণ হত্যার বিচারের দাবীতে শিবেরের বিক্ষোভ ও সমাবেশ

রাজবাড়ীতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু, জানা গেল ডেঙ্গু জ্বরে আক্তান্ত ছিলেন

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

অপহরণের দুইদিন পর পাবনা থেকে রাজবাড়ীর দলিল লেখক উদ্ধার, কক্সবাজার থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া থেকে ১৩ এপ্রিল বিকেলে দলিল লেখক উজ্জল ভৌমিককে (৫৫) অপহরণের পরদিন স্ত্রীর মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কক্সবাজার থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের স্বীকারোক্তিতে পুলিশ বুধবার দিবাগত রাতে পাবনার দুর্গম অঞ্চল থেকে অপহৃত দলিল লেখকে উদ্ধার করেছে। আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

অপহৃত দলিল লেখক উজ্জল ভৌমিক রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকার বাসিন্দা। তিনি রাজবাড়ী সদর উপজেলার একজন প্রতিষ্ঠিত দলিল লেখক। 

গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর গ্রামের শাহীন শেখের ছেলে ইমন শেখ (২২), আলাদীপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), বড় বারেক গ্রামের জব্বার সরদারের মেয়ে রিনা খাতুন (২৪), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সামাদ মোল্লার ছেলে আব্দুল আলিম (২৫) ও উপজেলার স্বরুপারচক গ্রামের আসলাম শেখের ছেলে রুবেল শেখ (২৫)। এদের মধ্যে জুয়েল ওরফে নিপুর বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে।  

পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, সোমবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী শহরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন উজ্জল ভৌমিক। বাড়ির কাছে কামালদিয়া ব্রীজের কাজে পৌছানো মাত্র ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দুর্বৃত্তরা এ সময় পরিবারের নিকট তার মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। পরদিন ১৪ এপ্রিল ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা করেন। 

মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের দিক নির্র্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় কক্সবাজারের চকরিয়ায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। ১৪ এপ্রিল রাতেই অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চরমপন্থী অধ্যুষিত পাবনার আমিনপুর থানার দুর্গম ঢালারচর এলাকা থেকে অপহৃত উজ্জল ভৌমিককে উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকালে আসামি এবং অপহৃত দলিল লেখকে নিয়ে সদর থানায় হাজির হয় আভিযানিক দল। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, দলিল লেখক অপহরণ মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামিদের শনাক্তের পর সদর থানার এসআই রুস্তুম আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে অপহরণে জড়িত প্রথমে ইমন শেখকে গ্রেপ্তার করে। সে পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যমতে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে চরমপন্থী অধ্যুষিত পাবনার ঢালারচর থেকে দলিল লেখকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে থানায় হাজির হয়। পরে দুপুরে আসামিদের রাজবাড়ীর আদালতে এবং ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

অপহরণের দুইদিন পর পাবনা থেকে রাজবাড়ীর দলিল লেখক উদ্ধার, কক্সবাজার থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল