রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিশেষ ক্যাম্পে এক লাখ ২৩ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীতে হাম-রুবেলা থেকে রক্ষায় রাজবাড়ীতে ২০ এপ্রিল থেকে শুরু করে ১০ মে পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদের জেলার মোট ১১০০ কেন্দ্রে এসব শিশুকে টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এদিকে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৬ জন শিশু ভর্তি হয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল আরও ৭ জন শিশু। মোট ভর্তিকৃত ১৩ জন রোগীর মধ্যে বৃহস্পতিবার সকালে ৭ জন শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়।   

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে হাম-রুবেলা টিকা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। 

রাজবাড়ী সির্ভিল সার্জনের কার্যালয়ের চিকিতসা কর্মকর্তা ডা. মো. সোহেল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

সভায় সিভিল সার্জন এসএম মাসুদ জানান, দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গের প্রকোপ দেখা দিলেও রাজবাড়ীর পরিস্থিতি স্বাভাবিক আছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১৯ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ৭৪ জন শিশুর নমুনা ঢাকায় পাঠানো হলেও ৪ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। বাকিগুলোর রেজাল্টের জন্য অপেক্ষা করছি। 

এছাড়া ২০ এপ্রিল শুরু হয়ে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার বিশেষ ক্যাম্পে এক লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রান নির্ধারণ করা হয়েচে। এজন্য ইতোমধ্যে ৮৫ হাজারের মতো টিকা এবং এক লাখ টিকাকার্ড হাতে পেয়েছি। বাকি যেটা ঘাটতি থাকছে তাও শীঘ্রই পেয়ে যাবো বলে আশাবাদী। ৬ মাস বয়সের পর থেকে ৫ বছরের মধ্যে শিশুদের টিকা প্রদান করা হবে। এছাড়া স্বাভাবিক হামের টিকা প্রদান করা হতো তা চলমান থাকবে। 

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৭ জন শিশু ভর্তি ছিল। এরমধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৬ জন শিশু ভর্তি হয়। ১৩ জন শিশুর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে সুস্থ্য হয়ে ৭ জন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে ৬ জন শিশু হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে বিশেষ ক্যাম্পে এক লাখ ২৩ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল