রাজবাড়ী মেইল
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশে সাহিত্য ও সংস্কৃতিতে নবদিগন্তের সূচনা হবে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গোটা দেশের সংস্কৃতি অঙ্গনকে অনেক বেশি বেগবান করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সুস্থ্য ধারার সংস্কৃতি গড়ে তুলতে হবে। গোটা বাংলাদেশ ধরে অসুস্থ্য সংস্কৃতির ধারা চলছে। আমাদের অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। বাঙালির কৃষ্টি, কালচার, ঐতিহ্য, সভ্যতা ও সুস্থ্য ধারার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে আমাদের মন্ত্রণালয়ও কাজ করছে। আশা করছি আগামী বছর অন্যরকম একটা পহেলা বৈশাখ পালন করতে পারবো। পরে তিনি বেলুন উড়িয়ে বর্ষবরণ উদযাপনের শুভ সূচনা ঘোষণা করেন।

এদিকে জেলার অন্যতম গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের পক্ষ থেকে সকাল দশটার দিকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শুভ সূচনা করেন গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। শোভাযাত্রাটি শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উদযাপন পর্ষদের সদস্য, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন।

এছাড়া উপজেলার দেবগ্রামেও বৈশাখ উপলক্ষে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। এ অনুষ্ঠানেও সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। এছাড়া প্রতিমন্ত্রী উপজেলার আরও কয়েকটি স্থানে বৈশাখী মেলায় তিনি অংশ গ্রহণ করেন।

এদিকে জানা গেছে, রাজবাড়ী জেলার ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একযোগে বৈশাখ উদযাপন করছে। অনুষ্ঠানে বাংলা নববর্ষের গান, কবিতা, আবৃত্তি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান সহ নানা ধরনের আয়োজন করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল