সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

রাজবাড়ীতে সভায় সিদ্ধান্ত; অনুনোমোদিত কোন গাড়িকে তেল দেয়া হবে না

বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে পদ্মায় মিললো নিখোঁজ রিকশা চালকের মরদেহ

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ভূমি অফিসের জানালা ভেঙে নথিপত্র তছনছ

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

ইমরান মনিম, রাজবাড়ী: বিএনপি সরকার কর্তৃক গণ ভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা।

আজ রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রেলওয়ে আজাদী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান বাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগনের সাথে প্রতারণ করেছে। এ জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে। সংসদে বিল পাশ করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকার বিরোধী কর্মসূচি দেওয়া হবে। জুলাই সনদকে প্রতারণা করে তা বাতিল করা হলে এই জনতা আবার সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। জনগণকে ধোকা দিবেন না। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, জনগণের সাথে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। 

এ সময় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি গোলাম মো. হারুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ন সমন্বয়কারী পলাশ খান আব্দুল্লাহ, খেলাফত যুব মজলিশের সমাজ কল্যান সম্পাদক হাসিবুল ইসলাম শামীম প্রমূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ইমরান মনিম, রাজবাড়ী: বিএনপি সরকার কর্তৃক গণ ভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা।

আজ রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রেলওয়ে আজাদী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান বাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগনের সাথে প্রতারণ করেছে। এ জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে। সংসদে বিল পাশ করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকার বিরোধী কর্মসূচি দেওয়া হবে। জুলাই সনদকে প্রতারণা করে তা বাতিল করা হলে এই জনতা আবার সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। জনগণকে ধোকা দিবেন না। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, জনগণের সাথে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। 

এ সময় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি গোলাম মো. হারুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ন সমন্বয়কারী পলাশ খান আব্দুল্লাহ, খেলাফত যুব মজলিশের সমাজ কল্যান সম্পাদক হাসিবুল ইসলাম শামীম প্রমূখ।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল