হেলাল মাহমুদ, রাজবাড়ী: কোন অনুনোমাদিত গাড়িকে পাম্প থেকে তেল দেওয়া হবেনা।রেজিষ্ট্রেশন কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরও তেল দেয়া হবেনা। রোববার রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত জ্বালানি তেলের চাহিদা, মজুত ও সরবরাহ পরিস্থিতি সহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসানের সঞ্চালনায় রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভায় জেলার সকল ইউএনও, তেলপাম্প মালিক, ব্যবস্থাপক, পরিবহন মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতিসহ সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের এই সভায় আহ্বান করা হয়।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, কালুখালীর ইউএনও মো. মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, পাংশা ফিলিং স্টেশনের মালিক আব্দুস সবুর বিশ্বাস, করিম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সপ্তবর্ণা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক উজ্জল চোহা প্রমূখ।
কাজী ফিলিং ষ্টেশন ও রাজবাড়ী ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপক দুর্জয় বিশ্বাস বলেন, ৫ আগষ্টের পরে অনেক সমস্যায় পড়েছি কিন্তু এখনকার সমস্যা তার চেয়েও ভয়াবহ। চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় চাপ সামলাতে অনেক বেগ পোহাতে হচ্ছে। রাতের বেলায় তেল দেয়াটা মোটেও নিরাপদ না। যে কোন মুহুর্তে মব সৃষ্টির মাধ্যমে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
পাংশা ফিলিং ষ্টেশনের মালিক আব্দুস সবুর বলেন, প্রতিদিন মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেলের পেট্রোল, অকটেন, কৃষকদের ডিজেল দিতে হয়। কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা থেকেও মোটরসাইকেল আসে। এসব নিয়ন্ত্রণ করতে মারামারিও ঘটছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
করিম ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, তেল দিতে না পারায় আমাদের বাড়ি যাতায়াতের পথেও ক্ষতি করবে বলে প্রায় এমন হুমকি খেতে হচ্ছে। আমরা সকলে নিরাপত্তাহীনতায় রয়েছি।
পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সরকারের নির্দেশনা মেনে তেল দিতে হবে। তেল সরবরাহকালে আমাদের পুলিশ থাকছে। সমস্যা মনে করলে সাথে সাথে নিকটস্থ থানায় জানাবেন। প্রয়োজনে পুলিশ বাড়ি পৌছে দিবে। এক্ষেত্রে আপনাদের আরও সাহসী হতে হবে।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, অনুনোমোদিত কোন গাড়িকে তেল দেওয়া হবে না। যেসব গাড়ি (থ্রিহুইলার, মাহেন্দ্র) মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তাদের কোন তেল দেয়া যাবে না। গাড়ির রেজিষ্ট্রেশন নেই, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কোনভাবে তেল দেওয়া হবে না। সাংবাদিকদেরও নিয়মের বাইরে তেল দেওয়া যাবে না।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন