রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে পদ্মায় মিললো নিখোঁজ রিকশা চালকের মরদেহ

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন ওরফে লিটন খাঁ (৪২) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লাপাড়া এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে। শহরের বেড়াডাঙ্গার নিজ বাড়িতে বসবাস করতো। শহরের বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পদ্মা নদীর উড়াকান্দায় মরদেহটি পাওয়া যায়। এর আগে শনিবার রাত দশটার পর থেকে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিক্সাচালক লিটন খাঁ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাবার খেয়ে বাড়ি থেকে নিজের রিকশা নিয়ে বের হয়ে যায়। রাত অনুমানিক ১০ টার দিকে শহরের বাড়ি এসে দ্রুত জ্যাকেট নিয়ে আবার রিকশা নিয়ে বের হন। 

রাত বারোটা বাজলেও বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী লিটনের মোবাইল ফোন করে ফোনটি বন্ধ পান। তার স্ত্রী নিকট আত্মীয় স্বজনদের অবগত করলে তারা লিটনের খোঁজ করতে থাকেন। আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৭ টার দিকে স্থানীয়রা পদ্মায় গোসল করার জন্য গেলে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কাজে অংশ নেন।

লিটনের ছেলে সাগর খাঁ (১৬) জানান, "সাধারণত রাত ১২টার মধ্যে বাবা বাড়ি ফিরে আসেন। শনিবার রাত ১০টার দিকে রাস্তায় রিকশা রেখে আব্বু শুধু আম্মুকে দ্রুত জ্যাকেট দিতে বলেন। পরে জ্যাকেট নিয়েই বাসা থেকে বের হন। রাত ১২টা পার হলেও আব্বু বাড়ি না আসায় আমরা ফোন বন্ধ পাই। এরপর আমরা আত্মীয় স্বজনকে জানায়, কিন্তু কোথাও পায়নি। আজ সকাল সাতটার দিকে উড়াকান্দা পদ্মায় লাশ পাওয়ার খবর পেয়ে আমরা লাশ দেখে আব্বুর লাশ হিসেবে শনাক্ত করি। এ সময় দেখি আব্বুর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আব্বুর সাথে কারো কোন বিরোধ নেই। দুর্বৃত্তরা আব্বুকে মেরে রিকশা নিয়ে গেছে।"

পুলিশ সহ স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রিক্সাচালক লিটনের তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা নিশ্চিত করার পর লাশ পদ্মা নদীতে ফেলে দিয়ে তার রিকশা নিয়ে পালিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে থানা পুলিশ ও দৌলতদিয়া নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা হচ্ছে, রিকশা চালককে হত্যার পর লাশ নদীতে ফেলে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে পদ্মায় মিললো নিখোঁজ রিকশা চালকের মরদেহ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল