রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ভূমি অফিসের জানালা ভেঙে নথিপত্র তছনছ

মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসের জানালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কোন কিছু খোয়া গেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না কতৃপক্ষ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিস বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোররাতের যে কোন সময় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে রোববার সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অফিসের পেছনের জানালার লোহার গ্রীল ও বেশ কয়েকটি তালা ভাঙা, আলমারি ও কেবিনেট খোলা এবং নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

উজানচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনছার আলী জানান, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে তারা বাড়ি চলে যান। রোববার সকালে এসে ভেতরের দরজার তালা খুলতে গিয়ে আর খুলতে পারেনি। ভেতর থেকে দরজার তালায় ছিটকিনি লাগানোর কারনে ভাঙতে হয়েছে। পরে ভেতরে গিয়ে দেখতে পান, জানালার গ্রিল ভেঙে দুর্বত্তরা রেকর্ডরুমের তালা ভেঙে ২টি আলমারির ৪টি ড্রয়ার ভেঙ্গে মালামাল তছনছ করে এবং একটি ফাইল কেবিনেট যার ৮টি ড্রয়ার ভেঙে মালামাল তছনছ করা।

তিনি বলেন, অফিসে কোন টাকা পয়সা ছিলনা। অফিসে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার ও  প্রিন্টার যথাস্থানে রয়েছে। রেকর্ডপত্র কিছু নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। আমরা প্রতিটি রেকর্ড বহি যাচাই করে দেখছি। দুর্ধর্ষ এ ঘটনা সম্পর্কে তিনি ধারনা করে বলেন, সুযোগ থাকা সত্ত্বেও মূল্যবান কোন ইলেকট্রনিক সামগ্রী নেয়নি। তবে তারা মূল্যবান কোন নথি, সেটা কোন রেকর্ড বইয়ের পাতাও হতে পারে যা গায়েব করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা বিষয়টি নিশ্চিত হবার জন্য যাচাইয়ের কাজ করছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, কী উদ্দেশ্যে চোরেরা নথিপত্র তছনছ করেছে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অফিসের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা অন্য কোনো কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি অফিসে এমন ঘটনার স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিত কোনো তৎপরতা কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ভূমি অফিসের জানালা ভেঙে নথিপত্র তছনছ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল