রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন নবাগত ডিসি

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আনোয়ার হোসেন, রাজবাড়ী: রাজবাড়ীতে দুই দিনে পদ্মা নদীতে মতস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট ও আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। এসব জব্দকৃত কারেন্ট জাল পদ্মা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।   

গোয়ালন্দ উপজেলা মতস্য কর্মকর্তার মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মতস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যৌথ সমন্বয়ে পদ্মা নদীতে এ অভিযান বাস্তবায়ন করা হয়। অভিযানের প্রথম দিন শুক্রবার প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া দ্বিতীয় দিন শনিবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক আরও প্রায় ৫০ হাজার মিটার দৈর্ঘ্যরে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সব জব্দকৃত অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগ করার মাধ্যমে ধ্বংস করা হয়। 

রাজবাড়ী জেলা মতস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মতস্য সম্পদ সুরক্ষায় আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, আহরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী এ ধরনের অভিযান জোড়ালো থাকবে। 

তিনি আরও বলেন, জেলার অন্যান্য উপজেলা বাজারগুলোতে মতস্য বিভাগ থেকে অভিযান চালানো হচ্ছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম অংশে পদ্মা নদীতে অভিযান জোড়ালোভাবে অব্যাহত রাখা হয়েছে। গত দুই দিনে এ অভিযানে প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক বা কোন ইলিশ জব্দ করা হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

আনোয়ার হোসেন, রাজবাড়ী: রাজবাড়ীতে দুই দিনে পদ্মা নদীতে মতস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট ও আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। এসব জব্দকৃত কারেন্ট জাল পদ্মা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।   

গোয়ালন্দ উপজেলা মতস্য কর্মকর্তার মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মতস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যৌথ সমন্বয়ে পদ্মা নদীতে এ অভিযান বাস্তবায়ন করা হয়। অভিযানের প্রথম দিন শুক্রবার প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া দ্বিতীয় দিন শনিবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক আরও প্রায় ৫০ হাজার মিটার দৈর্ঘ্যরে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সব জব্দকৃত অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগ করার মাধ্যমে ধ্বংস করা হয়। 

রাজবাড়ী জেলা মতস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মতস্য সম্পদ সুরক্ষায় আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, আহরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী এ ধরনের অভিযান জোড়ালো থাকবে। 

তিনি আরও বলেন, জেলার অন্যান্য উপজেলা বাজারগুলোতে মতস্য বিভাগ থেকে অভিযান চালানো হচ্ছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম অংশে পদ্মা নদীতে অভিযান জোড়ালোভাবে অব্যাহত রাখা হয়েছে। গত দুই দিনে এ অভিযানে প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক বা কোন ইলিশ জব্দ করা হয়নি।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল