রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন নবাগত ডিসি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মনির হোসেন, রাজবাড়ী: চৈত্রের শেষ দিকে এসেও কুয়াশার কবলে ঢাকা পড়ছে নৌপথ। আকষ্মিক কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার সকালে প্রায় দেড় ঘন্টার মতো ফেরি সহ নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে আটকা বেশ কিছু যানবাহন। বাড়তি ভোগান্তিতে পড়েন ঢাকামুখি যানবাহনের যাত্রীরা।  

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, চৈত্র মাসের শেষ দিকে এসেও ভোরের দিকে আকষ্মিক কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার ভোর পৌনে ৬টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি সহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নদী পাড়ি দিতে পারায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে বেশি কিছু যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী পরিবহন সহ পণ্যবাহী গাড়িও আটাক পড়ে।  

সংস্থাটি জানায়, ঘন কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাষা সৈনিক গোলাম মাওলা ৪ নম্বর ঘাটে কেটাইপ (মাঝারি) ফেরি ঢাকা, বাইগার ও রো রো ফেরি শাহ মখদুম এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নোঙর করে থাকে। একই ভাবে দৌলতদিয়া প্রান্তে ৭ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি কেরামত আলী, শাহ পরান ও ইউটিলিটি ফেরি হাসনা হেনা নোঙর করে থাকে। প্রায় দেড় ঘন্টা পর সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়। এক এক করে ঘাট ছাড়তে শুরু করে ফেরিগুলো।

ঢাকাগামী জামান ও সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, চৈত্র মাস প্রায় শেষ। এখনও নৌপথে কুয়াশা পড়ছে। ভোরের দিকে আকষ্মিকভাবে চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দিলে ঘাটে আমাদের কোম্পানির পরিবহন সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা নানা ধরনের গাড়ি আটকা পড়ে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ফেরি বন্ধ থাকায় আমাদের গাড়িগুলো ঘাটে আটকে থাকে এবং যাত্রীরা বাড়তি ভোগান্তিতে পড়েন। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শনিবার ভোর থেকে নদীপথে আকষ্মিকভাবে কুয়াশা পড়তে থাকে। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় ঘন্টা পর সকাল সোয়া ৭টার পর ফেরি চালু করা হয়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে কিছু গাড়ি আটকা পড়ে। তবে ফেরি সংখ্যা যথেষ্ট থাকায় যানবাহন পারাপারে তেমন বেগ পোহাতে হচ্ছে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল