রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১৪ মামলার আসামির

দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, বসেছে হাইড্রোলিক ব্যারিয়ার’- নৌ-প্রতিমন্ত্রী

গোয়ালন্দে ভূমি অফিসে হয়রানি, সার বরাদ্দ, মাদকের বিস্তার, অবৈধ ড্রেজিং নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

যশোরে যাচ্ছিল ট্রাকটি, দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের গুরুত্বপূর্ণ দুই থানার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। রাজবাড়ী সদর থানা এবং গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়েছেন।

 বুধবার (৮ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপারের স্বাক্ষরিত একই আদেশে সদর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষকে পদোন্নতি দিয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজবাড়ী সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এই রদবদলের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবা আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি নিয়োগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের গুরুত্বপূর্ণ দুই থানার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। রাজবাড়ী সদর থানা এবং গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়েছেন।

 বুধবার (৮ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপারের স্বাক্ষরিত একই আদেশে সদর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষকে পদোন্নতি দিয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজবাড়ী সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এই রদবদলের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবা আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল