রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

বাজারে তেলের সংকট; অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর সালাম তাসির, আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ লিটন, কবি ও লেখক সাহিদা ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিন সহ ভোজ্যতেল সরিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, মজুতদারি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাজারে তেলের সংকট; অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর সালাম তাসির, আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ লিটন, কবি ও লেখক সাহিদা ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিন সহ ভোজ্যতেল সরিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, মজুতদারি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল