মইনুল হক, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর শাখায় একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে চাকরি করেন ফরিদা আক্তার। প্রতিদিন সকাল ৮টায় তাঁকে অফিসে হাজিরা দিয়ে মাঠে যেতে হয়। মোটরসাইকেলের জ্বালানি শেষ হওয়ায় সকাল সাতটা থেকে অপেক্ষা করছেন সদর উপজেলার সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনে। পেট্রোল না পাওয়ায় অফিস ফেলেই তিনি দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন।
বুধবার ভোর থেকে সদর উপজেলার আহলাদীপুর সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের এমন চিত্র দেখা যায়। এ সময় ফরিদা আক্তারের মতো আরও অনেক চাকুরিজীবি ও কৃষক লাইনে অপেক্ষা করছেন।
ফরিদা আক্তার বলেন, সকাল ৮টায় অফিসে হাজিরা দিয়ে মাঠে যেতে হয়। সময়মতো অফিসে যেতে না পারলে জবাবদিহি করতে হয়। সারাদিন কাজ শেষে রাতের বেলায় তেল নিতে পাম্পে আসতে পারিনা। সকালে অফিসে যাওয়ার আগে ভোর থেকে অপেক্ষা করছি। এখন ফিল্ডে গেলে আসতে বেলা দুইটা বেজে যাবে। তখন তো তেলও শেষ হয়ে যাবে। পাম্প থেকে প্রথমে জানানো হয় এগারটায় দিবে। পরে জানায় ট্যাগ অফিসার আসলে দিবে।
ফরিদার মতো লাইনে ছিলেন আরেক বেসরকারি সংস্থার মাঠকর্মী পূজা সেন। তিনি বলেন, এ মুহুর্তে ফিল্ডে যাওয়ার মতো আমার তেল নেই। তেল নিতে না পারলে অফিসের কাজও করতে পারবো না। আগে কখনো এমন সমস্যায় পড়িনি। এখন প্রতি নিয়ত এমন সমস্যায় পড়তে হচ্ছে। তাই সংসার সামাল দিয়ে ভোরে পাম্পে এসে প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি আব্দুল খালেক বলেন, মঙ্গলবার রাতে জানতে পারলাম পাম্পে পেট্রোল এসেছে। এ জন্য ভোরে ফজর নামাজ পড়ে এসে দেখি সব বন্ধ। পরে গাড়ি রেখে বাজার থেকে ঘুরে আবার আসি। কয়েক ঘন্টা হয়ে গেল এখনো তেল দেওয়ার খবর নাই। রাতে জানানো হয়ছিল আজ সকাল ৯টায় দিবে। এখন শুনছি বেলা ১১টায় দিবে।
বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, প্রায় ৮ কিলোমিটার দূর থেকে এসেছি। আমার অফিস সকাল ৮টায় শুরু। তেল নিতে এসে সাড়ে ৯টা পার করে দিলাম। দেরি হওয়ার কারনে কর্তৃপক্ষ যদি বলে, ‘অফিসে দেরি করে এসেছেন, এ জন্য আপনার একদিনের বেতন কর্তন করা হলো, তাহলে করার কিছুই নেই। তাহলে এখন আমরা কোথায় যাবো। অথচ পাঁচ কিলোমিটার যাওয়ার মতো আমার তেল নেই।
তুষার হোসেন নামের এক কৃষক বলেন, তেলের জন্য তিন দিন ধরে ঘুরছি। আজ না আগামীকাল তেল আসবে। এভাবে ঘুরে ঘুরে রাতে জানতে পারি তেল রাতে আসছে, কাল সকালে দিবে। সকাল ৭টায় এসে দেখি লম্বা লাইন। এখন কখন তেল দিবে তাও জানতে পারছিনা। এভাবে হয়রানির শিকার হচ্ছি।
পাম্পের দায়িত্বপ্রাপ্ত নজেলম্যান আফজাল হোসেন জানান, গত রাতে যে পেট্রোল এসেছে, রাতেই প্রায় অর্ধেক শেষ। বাকি যে তেল আছে ট্যাগ অফিসার আসামাত্র প্রদান করা হবে। এই তেলও এক বেলার মধ্যে শেষ হয়ে যাবে। সকাল সাড়ে ৯টার দিকে পাম্পে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা রাজবাড়ী সদর উপজেলার উপহসকারী কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া আসেন। পরে তাঁর উপস্থিতিতে তেল দেওয়া শুরু হয়।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন