রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

মরা পদ্মার বদ্ধ জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পরলো তিন শতাধিক হাঁস

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বদ্ধ জলাশয়ে মাছ নিধনের জন্য বিষ প্রয়োগ করায় খামারিসহ স্থানীয়দের তিন শতাধিক ডিমপাড়া হাঁস মারা গেছে। সোমবার উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া বদ্ধ জলাশয়ে এ ঘটনা ঘটে। এখনও বেশ কয়েকটি হাঁস অসুস্থ্য অবস্থায় রয়েছে।

 ক্ষতিগ্রস্ত খামারি সোমবার (৬ এপ্রিল) মান্নান ওরফে ঠান্ডু (৫০) ও সাত্তার (৬০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খামারি সামছু মোল্লা অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। 

জানা যায়, মান্নান ওরফে ঠান্ডুর লিজ নেওয়া উজানচর বদ্ধ জলাশয়ে গত রোববার মাছ ধরতে বিষ প্রয়োগ করেন। পাশে রয়েছে সামছু মোল্লার হাঁসের খামার। মাছ নিধনে জলাশয়ে বিষ প্রয়োগের বিষয়টি খামার মালিককে জানানো হয়নি। প্রতিদিনের মতো খামারের হাঁসগুলো ছেড়ে দেন খামারি। জলাশয়ের বিষাক্ত মাছ খেয়ে খামারির প্রায় তিন’শ হাঁস মারা যায়। এতে নিঃশ্ব হয়ে পড়েন খামারি সামছু মোল্লা। এছাড়া এলাকার পরিবারের ৪০টি উন্নত জাতের হাঁস মারা যায়। 

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পূর্ব ছোটভাকলা গ্রামের সামছু মোল্লা বলেন, প্রায় চার বছর ধরে তিনি হাঁসের খামার করছেন। কোন বছর লাভ হয়, কখনও লোকসান গুনতে হয়। এ বছর খালাতো ভাই সোহেল মোল্লার আর্থিক সহযোগিতায় সিরাজগঞ্জ থেকে উন্নতমানের ক্যাম্বেল জাতের ১ হাজার ৫০টি হাঁস এনে শুরু করেন। প্রায় ৪০০ হাঁস ডিম পাড়ার উপযোগী হওয়ায় চার মাস আগে উজানচর নতুনপাড়া শাহিন সরদারের বাড়ির সামনে বদ্ধ জলাশয়ের কাছে আসেন। সারাদিন জলাশয়ে হাঁস ছেড়ে রাতে গুটিয়ে নদীর পাড়ে গড়ে তোলা খামারিতে রাত্রি যাপন করেন। প্রাকৃতিক উপায়ে খাবারের পাশাপাশি প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টাকার ধান, ভুট্টা ও ফিড খাবার দিতেন। এতে বিভিন্ন দোকানে চার লক্ষাধিক টাকা বাকি পড়ে। 

সামছু মোল্লা বলেন, রোববার রাতে হাঁসগুলো খামারে আসার পর ঝিমাতে থাকে। সোমবার বিকেল পর্যন্ত একে একে ডিম পাড়া ২০০টির বেশি হাঁস মারা যায়। ১০০টির মতো হাঁস নিস্তেজ হয়ে পড়লে দ্রুত জবাই করেন। পরে জানতে পারেন, মান্নান ওরফে ঠান্ডু ও সাত্তার তাদের লিজ নেয়া জলাশয়ের মাছ ধরতে বিষ দিয়েছেন। বিষাক্ত জলাশয়ের ভেসে ওঠা মরা মাছ খেয়ে হাঁসগুলো মারা যায়। 

সরেজমিন দেখা যায়, সামছু মোল্লা কিছু মরা হাঁস সামনে নিয়ে কান্না করছেন আর বলছেন, “আমার বাজার যাওয়ার কায়দা নাই। ফিডের ঘর, ধানের, চাইলের ঘরে গেলেই টাকা চাইবে। একেক ঘরে এক লাখ টাকা করে বাকি পড়েছে। হাঁসগুলো কেবল এক মাস ধরে ডিম পারা শুরু করছে, আরও ১১মাস ডিম দিবে। প্রায় ১১-১২ লাখ টাকার ডিম বেঁচতে পারতাম। ডিম বিক্রি করে বাকি টাকা দিয়ে এক-দুই লাখ টাকা থাকলে নিজে বাঁচতাম। আমার সব শেষ হয়ে গেছে।” 

ডালিয়া বেগম নামে স্থানীয় এক নারী বলেন, রোববার এক আত্মীয় বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাই। বিকেলে আমার ভাগ্নি ফোন করে হাঁস অসুস্থ্য হওয়ার কথা জানায়। বাড়ি এসে দেখি সব ঝিমাচ্ছে, ঘার কাঁত হয়ে পড়ে আছে। দেখতে দেখতে ২৫টির মধ্যে ২০টি হাঁস মরে যায়। সবগুলো হাঁস ডিম দিচ্ছিল। 

স্থানীয় শাহিন সরদার বলেন, আমি এবং প্রতিবেশী হযরত আলী সাদা রঙের বেলজিয়াম জাতের হাঁস পালতাম। জলাশয়ের বিষাক্ত মরা মাছ খেয়ে আমাদের ৪০টি হাঁস মরেছে। কিছু হাঁস জবাই করেছি, কিছু অসুস্থ্য হয়ে আছে। ঠান্ডু ও ছাত্তার তাদের পুকুরে বিষ দিয়েছে আমাদের বললে কেউ হাঁস ছাড়তামনা। এখন আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। 

অভিযুক্ত আব্দুস সাত্তার মুঠোফোনে জানান, ‘আমরা মাছ ধরার জন্য জলাশয়ে অক্সিজেন ব্যবহার করেছিলাম। তাতে কখনো হাঁস মারা যাওয়ার কথা না। হাঁসগুলো কিভাবে মারা গেছে আমাদের জানা নেই। খামারি সামছু মোল্লাও এ ব্যাপারে কিছু জানায়নি।’ 

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, সোমবার ক্ষতিগ্রস্ত খামারি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল ঘুরে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মরা পদ্মার বদ্ধ জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পরলো তিন শতাধিক হাঁস

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল