রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে গলায় ওড়না পেচিয়ে রিক্সা থেকে পড়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গলার ওড়না রিক্সায় পেঁচিয়ে প্রাণ গেল সেলিনা আক্তার ঝরনা (৬৫) নামের এক নারীর। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত¡রে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। বালিয়াকান্দি উপজেলার নিজ বাড়ি থেকে সকালে জরুরি কাজে তিনি রাজবাড়ী শহরে আসেন।  

নিহত সেলিনা আক্তার ঝরনা বার্তা ২৪ এর রাজবাড়ীর ষ্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে গণমাধ্যমকর্মীরা ভিড় করছেন।

স্থানীয়রা জানায়, সাংবাদিক সোহেল মিয়ার মা গৃহবধু সেলিনা আক্তার ঝরনা রাজবাড়ীর আদালতে জরুরি কাজে সকালে বালিয়াকান্দি উপজেলা সদরের নিজ বাড়ি থেকে পালিত এক নাতনি ও মেয়ে জামাইয়ের সঙ্গে রাজবাড়ী শহরে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি তাঁর নাতনি ও মেয়ে জামাই কাজী হুমায়ুন কবিরকে আদালত পড়াায় রেখে নিজেই শহরের রেলগেট একটি হোটেলে নাস্তা করার উদ্দেশ্যে রিক্সায় রওয়ানা করেন। পথে শহরের পান্না চত্ত¡র পার হওয়ার সময় অসাবধানতাবশত তাঁর গলায় পেঁচানো জর্জেট কাপড়ের ওড়না রিক্সার চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পাকা সড়কে পড়েন। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় দ্রæত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার জানান, সকাল পৌনে দশটার দিকে সাংবাদিক সোহেল মিয়ার মাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। লাশ এখনো হাসপাতালে রয়েছে। স্বজনরা এসে ভিড় করেছেন। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।   

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাংবাদিক সোহেল মিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে গলায় ওড়না পেচিয়ে রিক্সা থেকে পড়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল