রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

বালিয়াকান্দিতে পেঁয়াজের মাচাং ভেঙে মাথায় পড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম চরপাড়া গ্রামে পেঁয়াজের মাচাং ভেঙে মাথায় পড়ে জান্নাতুল ওরফে জান্নাতি (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জান্নাতুল ওরফে জান্নাতি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামের কৃষক ওবায়দুর রহমানের মেয়ে। এছাড়া স্থানীয় একটি কওমী মাদরাসায় পড়াশোনা করতো। শনিবার জান্নাতির মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ওবায়দুর রহমান মেয়ে জান্নাতুলকে সঙ্গে ঘরের ভিতর মাচায় পেঁয়াজ তোলার কাজ করছিল। পেঁয়াজের ভারে হঠাৎ মাচাং ভেঙে পেঁয়াজসহ ঘরের ভিতর ভেঙে পড়ে। এ সময় জান্নাতুল ভেঙে পেঁয়াজ ভর্তি মাচাংয়ের নিচে চাপা পড়ে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় জান্নাতুলকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকগন পরীক্ষা-নিরীক্ষা শেষে রতেই জান্নাতুলকে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে রাতেই বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া নিহত জান্নাতুলের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে রাতেই আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করি। অতিরিক্ত ওজনের কারনে ভেঙে পড়া মাচা বা মাচংয়ের নিচে চাপা পড়ে মাদরাসা ছাত্রী জান্নাতির মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত জান্নাতির মরদেহ সুরতহাল শেষে গভীররাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বালিয়াকান্দিতে পেঁয়াজের মাচাং ভেঙে মাথায় পড়ে কিশোরীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল