রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিক্রির দায়ে স্বামী-স্ত্রী সহ তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের উপকরণ উদ্ধার ও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। 

অভিযান শেষে পুলিশ ও ভ্রাম্যমান আদালত জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের পুরানচর গ্রামের আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩), বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) ও রিপন মণ্ডলের স্ত্রী লাভলী আক্তার (৩২) নামের তিনজনকে আটক করে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। এ সময় রিপন মণ্ডল ও তাঁর স্ত্রী লাভলী আক্তারের কাছ থেকে ৭পিস ইয়াবাবড়ি, এক পোটলা গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তুষার মণ্ডলকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। এ ছাড়া চিহিৃত মাদক ব্যবসায়ী রিপন মণ্ডল এবং তাঁর স্ত্রী লাভলী আক্তারকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাক অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিক্রির দায়ে স্বামী-স্ত্রী সহ তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের উপকরণ উদ্ধার ও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। 

অভিযান শেষে পুলিশ ও ভ্রাম্যমান আদালত জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের পুরানচর গ্রামের আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩), বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) ও রিপন মণ্ডলের স্ত্রী লাভলী আক্তার (৩২) নামের তিনজনকে আটক করে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। এ সময় রিপন মণ্ডল ও তাঁর স্ত্রী লাভলী আক্তারের কাছ থেকে ৭পিস ইয়াবাবড়ি, এক পোটলা গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তুষার মণ্ডলকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। এ ছাড়া চিহিৃত মাদক ব্যবসায়ী রিপন মণ্ডল এবং তাঁর স্ত্রী লাভলী আক্তারকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাক অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল