রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

রাজবাড়ীতে মহাসড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ী: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

দৌলতদিয়া-ফরিদপুর (ঢাকা-খুলনা মহাসড়ক) জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলার অংশে সৌন্দর্য বর্ধণে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও সওজ’র নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ভিআইপি রেস্ট হাউজে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক বিভাগের আয়োজনে দৌলতদিয়া-ফরিদপুর জাতীয় মহাসড়কের (এন-৭) ১ম কিলোমিটার অংশে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। রাজবাড়ী জেলায় আপাতত দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস। গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম, গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরবর্তীতে মহাসড়কে বৃক্ষরোপণ করা হয়। 

এ সময় রেস্ট হাউজের সামনে মহাসড়কে বৃক্ষরোপণ করে কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের এই বিশাল বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করবে না, বরং মহাসড়কের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রাজবাড়ী জেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল