রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

বাসের জন্য অপেক্ষমান তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ইমরান মনিম, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসষ্ট্যান্ডে অবস্থানকালে সোমবার সন্ধ্যায় এক তরুণীকে (৩২) দুর্বৃত্তরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার তরুণী মঙ্গলবার দিবাগত রাতে পাংশা মডেল থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। 

পুলিশ অভিযুক্ত মামলার দ্বিতীয় আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামের এক যুবককে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাংশা শহর থেকে গ্রেপ্তার করেছে। রাশেদুজ্জামান পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নারায়নপুর কলেজ পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে পাংশা শহরের দত্ত মার্কেটের একজন কসমেটিক্স ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায়।

তরুণী জানান, গত সোমবার (৩০ মার্চ) ব্যক্তিগত কাজে তিনি পাংশায় আসেন। কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে তিনি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রঙের একটি হায়েচ মাইক্রোবাস থামিয়ে তিনজন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর পাংশা উপজেলার কুলটিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় হায়েচ মাইক্রোবাসে করে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় অভিযুক্ত তিনজন পর্যায়ক্রমে মাইক্রোবাস গাড়ি চালাতে থাকেন এবং মাইক্রোবাসের পিছনের সিটে তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। রাত ৭টার দিকে অভিযুক্ত তরুণীকে কুষ্টিয়া সদর থানা এলাকার একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়। ওই তরুণী মঙ্গলবার গভীর রাতে পাংশা মডেল থানায় তিনজনকে অভিযুক্ত করে ধারা-৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। 

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, পাংশা উপজেলার কুলটিয়া এলাকার হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২), উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) ও পারনারায়নপুর গ্রামের তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)। 

এরমধ্যে হাসিবুর রহমান অন্তরের সঙ্গে কয়েক বছর আগে থেকে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে কয়েক মাস ধরে তাদের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। এ ছাড়াও ওই তরুণী হাসিবুর রহমান অন্তরের বিরুদ্ধে কুষ্টিয়ার একটি আদালতে টাকা সংক্রান্ত বিষয়ে মামলা করেছেন। বর্তমানে ওই মামলা চলমান রয়েছে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাত দেড়টার দিকে পাংশা শহরের দত্ত মার্কেট থেকে মামলার দ্বিতীয় আসামী রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেপ্তার করে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। এছাড়া তরুণীর সঙ্গে প্রধান আসামীর প্রেমের সম্পর্কের বিষয়ে বলেন, কয়েক মাস ধরে তাদের সেই সম্পর্ক নেই। তরুণী পাওনা টাকা সংক্রান্তে কুষ্টিয়ার একটি আদালতে হাসিবুর রহমান অন্তরকে আসামি করে মামলা করেছেন, তা চলমান আছে বলে জেনেছি।   

ওসি বলেন, অভিযোগকারী তরুণীকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। আনুষাঙ্গিক আইনগত অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বাসের জন্য অপেক্ষমান তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল