রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়ত সমর্থিত প্যানেলের নিরুঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ এর নিরুঙ্কুশ বিজয় হয়েছেন। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯টি পদে এ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সম্পাদক ও সদস্য পদে দুইজন বিজয়ী হয়েছেন।  

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে শুরু বিকেল ৪টা পর্যন্ত উতসবমূখর পরিবেশে আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা। এ নির্বাচনে মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ফলাফল অনুযায়ী বিএনপি-জামায়াত জোট সমর্থিত বারী-রাজ্জাক-রিপন পরিষদের সভাপতি হিসেবে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন কাজী আব্দুল বারী ওরফে কুটিন। এ ছাড়া সহসভাপতি পদে আব্দুল হাকিম খান ওরফে রিপন ১২৭ ভোট, সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট, সহ-সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম এম শাহ্রিয়ার জামান ওরফে রাজীব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া সদস্য পদে আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. ওলিউল্লাহ শিকদার ওরফে চঞ্চল ১৩৪, মো. মোশারফ হোসেন ১২১ ভোট, মো. হান্নান আহমেদ ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া বারী-রাজ্জাক-রিপন পরিষদের সহ-সম্পাদক পদে প্রতিদ্বদ্বিতা করে মো. আব্দুর রাজ্জাক ৮৮ ভোট ও সদস্য পদে মো. রনজু বিশ্বাস ১০৯ ভোট পেয়ে পরাজিত হন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত মোস্তফা-রফিক-বিপ্লব পরিষদের সহ-সম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট পেয়ে এবং সদস্য পদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

এ ছাড়া মোস্তফা-রফিক-বিপ্লব পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে এটিএম মোস্তফা পান ৮৮ ভোট, সহ-সভাপতি পদে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ৭৪ ভোট, সম্পাদক পদে বিপ্লব কুমার রায় ৭৩ ভোট, সহ-সম্পাদক পদে মনোয়ারা খাতুন ৯০ ভোট, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান পান ৮৫ ভোট। এ ছাড়া এ প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মো. সাফিউল রেজা তপন ১০২ ভোট, গোলাম মোস্তফা ৯৩ ভোট এবং তুষার কান্তি সরকার পান ৯২ ভোট। 

এ নির্বাচনে মোট দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মারুফ-উল হাসান শামীম ও মুহাম্মদ ওবায়দুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়ত সমর্থিত প্যানেলের নিরুঙ্কুশ বিজয়

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল