রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

পাংশায় বিরিয়ানিতে মেশানো হচ্ছিল কাপড়ের রঙ, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন বিরিয়ানির দোকানে বিরিয়ানিতে কাপড়ের রঙ মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া জেলার বালিয়াকান্দিতে মিষ্টির দোকানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাদেরকে সতর্কতার করা হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান। 

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, জেলার পাংশা উপজেলার বিভিন্ন বিরিয়ানির দোকানে বিরিয়ানির সাথে কাপড়ের রঙ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের আলোকে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর একটার দিকে পাংশা উপজেলা কালীমন্দির রোড পাংশা বাজার এলাকায় বিভিন্ন বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয়। এ সময় হাজী কাচ্চি বিরিয়ানি, শাহী কাচ্চি বিরিয়ানি হাউজ এবং ঢাকা বিরিয়ানি হাউজ দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাজী কাচ্চি বিরিয়ানি ও শাহী কাচ্চি বিরিয়ানি হাউজে অননুমোদিত কাপড়ের রঙ কাচ্চিতে ব্যবহার করার অভিযোগ প্রমানিত হয়। পরবর্তীতে এই দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এছাড়াও জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের সাহা মিষ্টিান্ন দধি ভাÐার, গুড ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্ট, মক্কা বিরিয়ানি হাউজ, জুনায়েদ এশা বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য আইনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান। এ সময় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসঙ্গতির বিষয় ব্যবসায়ীদের জানানো হয়। একই সাথে তাদেরকে আগামী এক মাসের মধ্যে তা সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়। 

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।   

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

পাংশায় বিরিয়ানিতে মেশানো হচ্ছিল কাপড়ের রঙ, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল