রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

পাম্পে পৌছার আগেই তেল শেষ, পাম্পেও নেই, ১৫ কিলোমিটার পথ ঠেলে যান বাড়িতে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মাইক্রোবাস চালক রিদয় রাজভর থাকেন ঢাকায়। ঈদের ছুটিতে আসেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের বাড়িতে। শুক্রবার ছুটিতে ঘুরতে বের হন সখের মোটরসাইকেল নিয়ে। সামান্য তেল থাকায় ছুটে যান বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের একটি পাম্পে। কিন্তু পাম্পে পৌছার প্রায় এক কিলোমিটার আগেই তেল শেষ। দীর্ঘপথ মোটরসাইকেল ধাক্কায় আনতে গিয়ে তাঁর গরমে গলদগর্ম অবস্থা।

দেখা হয় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায়। কাটাখালী থেকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় তেল পাম্পের দূরুত্ব ১০ কিলোমিটারের বেশি। দেড় ঘন্টার বেশি সময় নিয়ে মোটরসাইকেল ধাক্কায় তিনি কাটাখালী বাজার পর্যন্ত আসেন।

রিদয় জানান, শুক্রবার ছুটির দিন থাকায় সখের মোটরসাইকেল নিয়ে জরুরি কাজে যাওয়ার কথা। গাড়িতে তেল সামান্য থাকায় পাম্পে যান। পাম্পে পৌছানোর প্রায় এক কিলোমিটার আগেই অবশিষ্ট তেল শেষ হয়ে যায়। মোটরসাইকেল ঠেলে পাম্পে পৌছলেও পাম্প থেকে জানিয়ে দেওয়া হয় তেল নেই। এতে করে তিনি পড়েন মহাবিপাকে। কি আর করার বাড়ি তো ফিরতেই হবে। অপেক্ষা না করে আবার বাড়ির দিকে রওয়ানা করেন। প্রায় ১৫ কিলোমিটার পথ ঠেলে দুই ঘন্টার বেশি ধরে ১৫০ সিসির মোটরসাইকেল ঠেলে গোপালবাড়ির বাড়িতে পৌছেন।

জানা যায়, রাজবাড়ীর অধিকাংশ পাম্পগুলোতে তেল না থাকায় মহাবিপাকে পড়েছেন এলাকার যানবাহন চালকেরা। রিদয় রাজভরের মতো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকদের এখন গলদগর্ম অবস্থা অনেকের। মাঝেমধ্যে পাম্পে তেল আসলে বিভিন্ন যানবাহনের চাপে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। এমনকি তেল নেয়াকে কেন্দ্র করে মারামারি ঘটছে।

রাজবাড়ী ফিলিং ষ্টেশনে দেখা যায়, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়ির বিশাল লম্বা লাইন। তেলের পাম্প থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে আছে। মোটরসাইকেল চালকদের মধ্যে মাঝেমধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী সদস্যদের হস্তক্ষেপ করতে হচ্ছে। সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার দুটি পাম্পেরও একই অবস্থা। মাঝেমধ্যে কিছু তেল আসার পর দ্রুত সময়ের মধ্যে ফুরিয়ে যাচ্ছে। আবার দুই-তিন বিরতির পর তেল আনার পর দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

প্রায় ১০ কিলোমিটার দূর থেকে তেল নিতে আসা আলিমুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, প্রায় দুই ঘন্টা লাইনে অপেক্ষার পর ২০০ টাকার তেল পেয়েছি। কিন্তু আসা যাওয়া করতে ৫০ টাকার বেশি তেল শেষ। তাহলে আবার আসবো কিভাবে। তেলের জরুরি কাজও ঠিকমতো করা যাচ্ছেনা।

গোয়ালন্দ মোড় করিম ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার ওমর ফারুক বলেন, ঈদের সময় মানুষজন গ্রামে আসলে গাড়ির চাপ বাড়ে, তেলও লাগে বেশি। স্বাভাবিক সময় প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ লিটার পর্যন্ত এবং ঈদের সময় সর্বোচ্চ ১ হাজার লিটার তেল ফুরায়। অথচ বৃহস্পতিবার একদিনে আমাদের ১ হাজার ৯৮৬ লিটার এবং পরদিন শুক্রবার ১ হাজার ৭৫ লিটারের মতো তেল ফুরিয়েছে। দুই দিনে ৩ হাজার লিটার তেল শেষ হয়েছে। যা স্বাভাবিক সময়ে ফুরাতে ৭দিন লাগতো। 

তিনি বলেন, তেলের কোন ঘাটতি নেই। আমাদের চাহিদা অনুযায়ী স্বাভাবিক সময়ে যা আনতাম এখনও তাই আনছি। এদানিং প্রতিদিন প্রচুর তেল লাগছে। তেলের জন্য বিশেষ করে মোটরসাইকেলের লম্বা লাইন থাকছে। এত পেট্রোল, অকটেন কারা নিচ্ছে, কোথায় যায়। বিষয়গুলো খোঁজ খবর নেয়া দরকার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

পাম্পে পৌছার আগেই তেল শেষ, পাম্পেও নেই, ১৫ কিলোমিটার পথ ঠেলে যান বাড়িতে

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল