হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মানদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনার পঞ্চম দিনেও অভিযান চালিয়ে নতুন করে কোন লাশের সন্ধান পাওয়া যায়নি। রোববার সরকারের বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীরা ফেরি ঘাট এলাকায় অভিযান চলায়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্যের তদন্ত টিমের সদস্য রোববার ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত সাড়ে সাতটা পর্যন্ত তদন্ত দলের অনুসন্ধান কার্যক্রম চলে। তদন্ত দলের প্রধান হিসেবে আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। তিনি ছাড়াও তদন্ত দলে জেলা প্রশাসনের প্রতিনিধি, বিআইব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং নৌপুলিশের প্রতিনিধি রয়েছেন।
জানা যায়, দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় পঞ্চম দিন রোববারও সকালে ফেরি ঘাট এলাকায় অবস্থান নেন উদ্ধারকর্মীরা। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডবিøউটিএর উদ্ধারকর্মীরা যোগ দেন। প্রাথমিকভাবে ফেরি ঘাট এলাকায় অবস্থান নিয়ে স্পীডবোটে এলাকা ঘুরে ঘুরে দেখেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে তারা খোঁজ খবর নেন।
এদিকে সকাল সাড়ে দশটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল দৌলতদিয়ায় পৌছে ফেরিঘাট এলাকার পন্টুন, সংযোগ সড়ক প্রদক্ষিণ, টার্মিনালে অবস্থিত দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটি পর্যবেক্ষণ করেন। বেলা সাড়ে এগারটার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদে অবস্থিত সরকারি ডাক বাংলোয় ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে দিনভর শুনানি গ্রহণ করেন। বিআইডবিøুউটিসি, বিআইডবিøউটিএ, ফায়ার সার্ভিস, নৌপুলি, ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য ছাড়াও দুর্ঘটনার দিন পন্টুন ও ফেরি ঘাট এলাকায় কর্তব্যরত সকলের শ্রেণির মানুষের শুনানি গ্রহণ করেন। বেলা সাড়ে এগারটা থেকে শুরু করে বিরতিহীনভাবে রাত সাড়ে সাতটা পর্যন্ত শুনানি চলে।
উদ্ধার অভিযান সম্পর্কে ইউএনও বলেন, পঞ্চম দিনে উদ্ধার অভিযান কার্যক্রম শেষ করা হয়েছে। আপাতত উদ্ধার অভিযান কার্যক্রম আর চলবে না। প্রয়োজন পড়লে যে কোন সময় উদ্ধারকর্মীরা নেমে পড়বেন। দৌলতদিয়া ঘাটেই উদ্ধারকারী জাহাজ হামজাসহ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ থাকবেন।
এর আগে গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটিতে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিল। ঘাটে হাসনা হেনা নামক একটি ছোট ফেরি ভেড়ার পর আকষ্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় ওইদিন মধ্যরাতে বাসটি টেনে পন্টুনে তোলার পর ১৮জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও ৬ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন পাঁচ যাত্রীদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে দুই নারী যাত্রী নিহত হন। সবমিলে বাসের ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে রাজবাড়ী জেলার ১২টি পরিবারের ১৮ জন যাত্রী ছিলেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন