নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির সদস্যরা রোববার দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান হিসেবে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুল ইসলাম।
রোববার সারাদিন শুনানি শেষে সন্ধ্যা সাতটায় গণমাধ্যমকর্মীদের অনুরোধে তদন্ত টিমের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুল ইসলাম বলেন, আমরা তদন্তদল পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছি। এ সময় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ, বিআইডবিøউটিসি, বিআইডবিøউটিএ সহ সংশ্লিষ্ট ওইদিন কারা ছিলেন তাদের সাক্ষ্য নেয়ার চেষ্টা করেছি। তদন্তের কাজ কিন্তু আমরা এখনো অর্ধেকটা শেষ করতে পারিনি। এ মুহুর্তে মন্তব্য করার মতো আমরা তদন্তে কি পেলাম সেটার মতো অবস্থায় পৌছাতে পারিনি। যে কারনে আমাদের ওপর যে তিনটা দায়িত্ব আছে, “প্রথমতো এই দুর্ঘটনার কারণ কি, দায়ি ব্যক্তি বা সংস্থা কারা এবং ভবিষ্যতের জন্য আমরা কি সুপারিশ করছি”। এই তিনটার কোনটাতেই আমরা কমপ্লিসিবভাবে পৌছতে পারিনি।
অতিরিক্ত সচিব আরও বলেন, আমাদের তদন্ত কাজ এখনো অব্যাহত রাখবো। আজকে, আগামীকাল এবং গুরুত্বপূর্ণ কিছু স্বাক্ষী আমাদের বাকি আছে। এই সব স্বাক্ষ্যগুলো দেয়ার পরে আমরা সব স্বাক্ষ্য বিবেচনা করে যে তিনটা বিষয়ে বললাম সেই তিনটা বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌছাতে পারবো।
উদ্ধার অভিযান চলবে কি না সে ব্যাপারে তিনি বলেন, এখানে তদন্তকারী দলের কিছু বলার নেই। এখানে উদ্ধারকাজে যারা জড়িত আছেন, স্থানীয় জেরা প্রশাসন, পুলিশ প্রশাসন আছেন তারাই বলতে পারবেন। বাসডুবির ঘটনায় প্রাথমিকভাবে কিছু বলার মতো আমরা কোন তথ্য পাইনি। আমাদের আরও দুইদিন কর্মদিবস আছে তদন্ত প্রতিবেদন জমা দেবার। তিন কার্যদিবসের মধ্যে দেয়ার কথা রয়েছে। যথা সময়ে আমরা দিয়ে দিব।
২৫ মার্চ সন্ধ্যায় দুর্ঘটনা ঘটার পর ২৬ মার্চ তদন্ত কমিটি গঠন হয়েছে। এরপরও তিন কার্য দিবসের জন্য অপেক্ষা করা কতটুকো যুক্তি সঙ্গত বলে মনে করছেন প্রথম আলো থেকে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, আমি ২৬ মার্চ বিকেল বেলায় তদন্ত কমিটির চিঠি হাতে পেয়েছি। আপনারাই আমাদের সহযোগিতা করেছেন। আপনাদের বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করে আমরা ১৬-১৭ পৃষ্টার সবাই তথ্য সংগ্রহ করে আমরা মোটামুটি একটা বেইজ তৈরী করে এখানে তদন্ত কাজে এসেছি। এর আগে আমরা ঢাকায় বসে এ বিষয়ে সমন্বয় সভাও করেছি।
এর আগে দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে নৌ মন্ত্রণারয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা খুবই মর্মান্তিক। এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, আমরা দেখব।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।’
রোববার রাত সাড়ে সাতটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্তদল প্রাথমিক তদন্ত কাজ সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বলে জেলা প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস নিশ্চিত করেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন