রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মায় বাসডুবিঃ ‘সেদিন যা ঘটেছিল’

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাটে গত বুধবার বিকেলে পদ্মায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসডুবির চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। রাজবাড়ীর মালিকানাধীন সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। প্রাথমিকভাবে ৬জন যাত্রী নিয়ে বাসটি ছাড়লেও দৌলতদিয়া ঘাট পর্যন্ত পৌছতে ৪৫জনের কমবেশি যাত্রী ছিল।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন সম্পন্নের জন্য প্রতিটি লাশের বিপরিতে ২৫ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে রাজবাড়ী জেলার ছিল ১৮ জন। সেদিন আসলে কি ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করছি।

প্রত্যক্ষদর্শীরা যা বললেনঃ

বাসডুবিতে নিহত হয়েছেন বাসযাত্রী রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২) ও আদরের মেয়ে ঢাকার সাভার ক্যান্টনমেন্ট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাফিয়া আক্তার (১২)। রেজাউল করিমের বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবারকি পাড়া। ঘটনা সম্পর্কে তিনি বলেন, তাদের বাসটি পাঁচটার একটু আগে ফেরিঘাট জিরো পয়েন্টে এসে পৌছে। জিরো পয়েন্ট থেকে তাদের বাসসহ আরও কয়েকটি গাড়ি তিন নম্বর ঘাটে পাঠিয়ে দেওয়া হয়। ঘাটে এসে দেখতে পান একটি ফেরি ছেড়ে যাচ্ছে। তখন তারা ঘাটের সংযোগ সড়কে অপেক্ষা করতে থাকেন।

বাসের সি-১ ও সি-২ নম্বর বসে ছিলেন মর্জিনা ও রাফিয়া। এসময় মর্জিনা পেয়ারা খেতে চাইলে কিনে দেই। আমাকে এক প্রকার জোরকরে খাইয়ে দেয়। আর বলে আসরের নামাজের সময় চলে যাচ্ছে নামাজটি আদায় করে নেই। তার সিটের সামনে আমি আড়াল হয়ে দাঁড়ায় আর মর্জিনা আসরের নামাজ আদায় করে। পরে বাস থেকে নেমে তিনি দুই বছর চার মাস বয়সী ছোট্ট রাইসাকে কোলে নিয়ে পন্টুনে হাঁটতে ছিলেন। কিছুক্ষণ চিল্লাচিল্লি শুনতে পান বাস ব্রেকফেল করেছে। পরে আমি খেয়াল করেছি চালক আরমান অনেক চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সরাসরি বাসটি চলে যায় নদীতে। পরে মধ্যরাতে যখন বাসটি টেনে তোলা হয় তখন আমার স্ত্রী, সন্তান এমনকি বাস চালকের লাশ আমিই শনাক্ত করি।

বাসটিতে যাত্রী হিসেবে ছিলেন চাঁদপুরের একটি কলেজের শিক্ষক সাকিব হোসেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। ছুটি শেষে বুধবার বিকেলে গান্ধিমারা থেকে তিনি বাসে ওঠেন। বাসটি ঘাটে আসার পর দেখেন একটি ফেরি লোড নিয়ে চলে যাচ্ছে। ফেরিতে ওঠার জন্য প্রায় ১৫-২০মিনিট ঘাটে অপেক্ষায় ছিল। পরে একটি ফেরি ঘাটে ভিড়তে দেখে প্রায় ১০ মিনিটের মতো বসে থাকার পর বাস থেকে নেমে ফেরির সামনে আছি। কিছুক্ষণ পর ফেরি থেকে দুই-তিনটি গাড়ি আনলোডের পর পিছনে ফিরে দেখি আমি যে বাসে ছিলাম ওই বাসটি হঠাৎ আসতেছে। আমি ড্রাইভারের দিকে লক্ষ্য করে দেখেছি সে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। ২৫-৩০ কিলোমিটার গতিতে বাসটি পন্টুনে এসে প্রথমে র‌্যালিংয়ে ধাক্কা খেয়ে অর্ধেকটা পরে পুরোটাই নদীতে পড়ে যায়।      

তিন নম্বর ফেরি ঘাটের পন্টুনের লস্কর হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুর রহিম। আব্দুর রহিম বলেন, ওইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে ঘাট থেকে এনায়েতপুরি নামক রো রো (বড়) ফেরি ঘাট ছেড়ে যায়। ফেরিটি ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই ঘাটে ইউটিলিটি (ছোট) হাসনা হেনা এসে ভিড়ে। তখন আমি পন্টুনের ওপর দাঁড়ানো ছিলাম। পন্টুন থেকে প্রায় ৫০ গজ দূরে পন্টুনসহ র‌্যামের সংযোগ সড়ক মাটির রাস্তার ওপর সৌহার্দ্য পরিবহনের বাসটি দাঁড়ানো ছিল। তার পিছনে ছিল লালন পরিবহনের একটি বাস এবং আরেকটি ট্রাক ছিল।  

তিনি বলেন, হাসনা হেনা ফেরি থেকে কেবলমাত্র দুটি গাড়ি আনলোড হয়েছে। ওই সময় সৌহার্দ্য পরিবহনের বাসচালক গাড়িটি চালু করে, আমি নিজে দেখি। পরমুহুর্তে গাড়িটি দ্রুত গতিতে সরাসরি পন্টুনের র‌্যালিংয়ের সাথে আঘাত করে নদীতে পড়ে যায়। আমি তখন দ্রæত সেখান থেকে সটকে পরি। তখন হাসনা হেনা ফেরির গাড়ি আনলোড বন্ধ করে দ্রুত বয়া, রশি, গামছা হাতের কাছে যা ছিল তাই নদীতে ফেলে যাত্রীদের ওঠানোর ব্যবস্থা করি। এ সময় ৬-৭জন যাত্রীকে টেনে ওপরে তোলা হয়। পরে দ্রæত অন্যান্য গাড়ি আনলোড করে ফেরিটি ঘাট থেকে সরিয়ে ফেলি। এরপর সারাদেশের মানুষ দেখেছেন। আমার জীবনে এমন দুর্ঘটনা আগে দেখিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মায় বাসডুবিঃ ‘সেদিন যা ঘটেছিল’

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল