নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নতুন করে আর কোন লাশের সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ফেরি ঘাট সহ পদ্মা নদীর আশপাশ এলাকায় অনুসন্ধান চালায়।
পদ্মায় বাসডুবির ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ২৬ জনের মৃতদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাঁদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের মধ্যে ১২টি পরিবারের ১৮ জন ছিল রাজবাড়ী জেলার। এছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে নিহতের পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়। বাকি আট জনের মধ্যে কুষ্টিয়ার চারজন, ঝিনাইদহের একজন, গোপালগঞ্জের একজন, দিনাজপুরের একজন এবং ঢাকার আশুলিয়ার একজন রয়েছে। অন্য জেলার হওয়ায় ওইসব জেলা প্রশাসকদেরও সহায়তা প্রদানের জন্য তথ্য প্রদান করা হয়েছে।
দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডবিøউটিএর উদ্ধারকারী দলের সদস্যরা ফেরি ঘাট এলাকায় অবস্থান করছেন। প্রখর রৌদ্রের মধ্যে স্পীডবোট নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন বাহিনীর সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছেন। সকালের দিকে ডুবুরি দলের সদস্যরা পদ্মা নদীতে নেমে তল্লাশি চালালেও দিনের অন্য সময় তাঁদেরকে স্পীডবোট নিয়ে ঘুরে অনুসন্ধান করতে দেখা যায়।
ঘাটে উপস্থিত কোস্টগার্ডের পেটি অফিসার মো. শাহিন আলম জানান, আমাদের ছয় সদস্যের একটি দল এখানে অবস্থান করছেন। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে পদ্মা নদীতে কিছুক্ষণ পর পর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এখানে আর কোন লাশ নেই। লাশ থাকলে অন্তত এখন ভেসে ওঠার কথা। তারপরও কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘাটেই অবস্থান করবো।
এদিকে জেলা বা উপজেলা প্রশাসনের কাছে নিশ্চিতভাবে শুক্রবার রাত পর্যন্ত নির্দিষ্টভাবে কেউ কোন নিখোঁজের সন্ধান দেননি। তবে বালিয়াকান্দি উপজেলার মুক্তা আক্তার সোহানা শোভা নামের এক নারী রিপন শেখ নামের তাঁর এক বড় ভাইয়ের নিখোঁজের বিষয়টি অবগত করেছেন। রিপন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের মৃত আব্দুল বারেক শেখ এর ছেলে।
মুক্তা আক্তার সোহানা শোভা নামের ওই নারী বলেন, বড় ভাই রিপন শেখ (৪০) একজন ভাটা শ্রমিক। গত বুধবার দুপুরে বাড়িতে আরেক ভাই সুমন শেখ ও বড় ভাই রিপন শেখ একত্রে খাওয়া দাওয়া শেষ করে ঢাকা যাওয়ার কথা বলে বের হন। সুমন ঢাকার ইসলামপুরের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন। ওইদিন বিকেলে রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগীর ফার্ম বাসষ্ট্যান্ডে রিপনকে রেখে পাশের একটি দোকানে সুমন চা খেতে যায়। চা খেয়ে এসে দেখেন বড় ভাই রিপন নেই। রিপনের শহরে কাজ শেষ করে ঢাকায় যাওয়ার কথা আগে থেকে জানায় সুমন একাই ঢাকায় রওয়ানা করেন। ঢাকায় পৌছে তিনি বাড়িতে ভালো মতো পৌছানোর খবর দেন। রিপনের কাছে কোন মোবাইল না থাকায় তাঁর খোঁজ নিতে পারেননি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অন্যান্য সংস্থার সাথে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান স্থগিত রেখে চলে যাবো। কখন এই অভিযান কার্যক্রম স্থগিত করা হবে তা বলতে পারছিনা। বালিয়াকান্দির বহরপুরের মুক্তা নামের ওই নারী তাঁর বড় ভাইকে ওইদিন বিকেল থেকে কোন খোঁজ পাচ্ছেন না বলে জানিয়েছেন। এ বিষয়টিও আমরা মাথায় রেখে কাজ করছি।
এদিকে দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি (রাজবাড়ী ব-১১-০০২৪) নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (ইঞ্জি:) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
বিআরটিএ রাজবাড়ী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (ইঞ্জি:) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। পরবর্তীতে বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাস মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন