রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ২৮ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুইদিনে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দেড় ঘন্টা বন্ধের পর পুনরায় ফেরি চালু

মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’

নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন  নবাগত ডিসি

পদ্মায় বাসডুবিতে মা-ছেলে ও নাতির মৃত্যুতে পরিবারে বইছে বিষাদের ছায়া

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবিতে রাজবাড়ী শহরের ভবানীপুর লালমিয়া সড়কের একই পরিবারের তিনজনের মৃত্যুতে গোটা পরিবারে যেন বিষাদের ছায়া নেমে এসেছে। 

নিহতরা হলেন রাজবাড়ী পৌরসভার সাবেক সচিব প্রয়াত ইসমাঈল হোসেন খানের স্ত্রী অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রেহেনা আক্তার (৬১), তার একমাত্র ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বিতার্কিক আহনাফ তাহমিদ খান ওরফে রাইয়ান ও ইসমাঈল খান এবং রেহেনা দম্পতির বড় মেয়ে ডা. ইসরাত জাহান খানের একমাত্র শিশু সন্তান তাজবিদ। 

 দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইসমাঈল হোসেন খান প্রায় চার মাস আগে মারা যান। তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রেহেনা আক্তার (৬১) ঢাকার মিরপুরের বাসায় মেয়ে, ছেলেসহ বসবাস করেন। ঈদের ছুটি শেষে ছোট মেয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিতসক নুসরাত জাহান খান, ছেলে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান ওরফে রাইয়ান ও বড় মেয়ে ঢাকার আরেক বেসরকারি হাসপাতালের চিকিতসক ইসরাত জাহান খানের একমাত্র শিশু সন্তান তাজবিদকে নিয়ে গত বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের বাসে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। 

ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির পর নুসরাত জাহান খান জানালা ভেঙে নিজে বের হন। পরে স্থানীয়দের সহযোগিতায় মা রেহেনা আক্তারকেও বের করেন। কিন্তু ছোট ভাই আহনাফ তাহমিদ খান ও বড় বোনের একমাত্র ছেলে তাজবিদকে উদ্ধার করতে পারেননি। পরে ভাই ও ভাগ্নের আশা প্রায় ছেড়ে দিয়ে মাকে বাঁচানোর জন্য দ্রুত ছুটে যান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিতসক রেহেনা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের ভবানীপুর লালমিয়া সড়কের বাসায় দেখা যায়, শোকাবহ পরিবেশ। বাড়ির বাইরে টানানো রয়েছে সামিয়ানা। তার নিচে রয়েছে খাটিয়া। বেলা এগারটায় তিনজনের জানাজা শেষে প্রথমে রেহেনা আক্তারকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আহনাফের বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আসতে কিছুটা দেরি হওয়ায় আহনাফের দ্বিতীয় জানাজা সম্পন্ন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের কবরের পাশে আহনাফ তাহমিদ খান ওরফে রাইয়ান ও তাজমিদের দাফন সম্পন্ন করা হয়। 

জানাজায় স্থানীয় কয়েক হাজার মুসুল্লিসহ দূরদূরান্ত থেকে অনেকে ছুটে এসেছেন। সবার মুখে ছিল একই কথা। চোখের পলকে নিমিষেই একটি পরিবারে অন্ধকার নেমে এলো। চার মাস আগে বাবা ইসমাঈল হোসেন খানকে হারানোর পর এখন মা রেহেনা আক্তার ও একমাত্র ভাইকে হারিয়ে কোনভাবেই মেনে নিতে পারছেন না দুই বোন ইসরাত জাহান খান ও নুসরাত জাহান খান। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

পদ্মায় বাসডুবিতে মা-ছেলে ও নাতির মৃত্যুতে পরিবারে বইছে বিষাদের ছায়া

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল