লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি (বড়) রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের পিছনের অংশের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে ১০ জনের মতো যাত্রী কমবেশি আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে যান। তবে তারা স্থানীয়দের সহযোগিতায় পরে সাঁতরে লঞ্চে ওঠে পড়েন। লঞ্চের মাষ্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যাত্রীরা। তেলবাহী জাহাজটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের ধাক্কা লাগে। এতে কিছু সংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিয়েছি।বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের টার্মিনাল তত্বাবধায়ক মো. শিমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে লঞ্চটি দৌলতদিয়ার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর লঞ্চটি মাঝ নদীতে পৌছলে এ সময় মাঝ নদী দিয়ে সিরাজগঞ্জ গামী একটি তেলবাহী জাহাজের পিছনের দিকে লঞ্চের সাথে ধাক্কা লাগে। জাহাজ বা লঞ্চ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় সংঘর্ষ বাধে। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় কোন হতাহত হয়নি। এ বিষয়টি নৌপুলিশ দেখভাল করছেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা দুপুর বারোটার দিকে বলেন, আহত যাত্রীদের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে সবাই প্রাণে রক্ষা পেয়েছে। ঈদের সময় হওয়ায় লঞ্চটি আটকে না রেখে যাত্রীর ট্রিপ নিতে ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন