বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজবাড়ীতে অতিরিক্ত টাকা নেওয়ায় দেয়া হলো ফেরত, ছয় চালককে জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ তেলবাহী জাহাজের সাথে ধাক্কা; অল্পতে রক্ষা পেল দুই শতাধিক লঞ্চ যাত্রী

আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো নৌপুলিশ, টাকা পেয়ে যেন ঈদের খুশি ফিরে পেল

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

গোয়ালন্দে হোসাইনের ঈদ উপহার; এক হাজার নারী-পুরুষ পেল শাড়ি-লুঙ্গি

দৌলতদিয়ায় রিক্সা হারানো সেই আমিরুলের পাশে বিএনপি নেতা

রাজবাড়ীতে ভিজিএফ এর চাল সংরক্ষণ ও জাল কার্ডসহ দুইজন আটক, ভ্রাম্যমান আদালতে দণ্ড

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে ধুলা বালিতে বাড়তি ভোগান্তির আশঙ্কা

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে ধুলা বালিতে বাড়তি ভোগান্তির আশঙ্কা

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বুধবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার মানুষের ভিড় পড়তে শুরু করে। নদী পাড়ি দিয়ে আসা এসব মানুষের কাছ থেকে পরিবহন ও মাহেন্দ্রে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মৌসুমী ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাস ডিপারচার বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।  

এক্ষেত্রে পরিবহনের জ্বালানি ব্যায় এবং কাউন্টারের কর্মচারীদের খরচ মেটাতে কিছু বেশি ভাড়া এবং ডিপারচার বাবদ টাকা নেয়ার বিষয়টি জড়িতরা স্বীকার করলেও উপজেলা প্রশাসনের দাবি, বাড়তি টাকা নেওয়ার কোন সুযোগ নেই।

সরেজমিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া থেকে লঞ্চ ও ফেরি বোঝাই করে নদী পাড়ি দিয়ে আসছে। লঞ্চে ভিড়ের কারনে যাত্রীদের কেউ কেউ অসুস্থ্য হয়ে পড়ছেন। ঘাটে নামার পর কাউন্টারে টাঙানো তালিকা দেখে কুষ্টিয়া, মাগুরা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলার যাত্রীরা ৫০ থেকে ৮০ টাকা বেশি দিয়ে টিকিট কেটে যাচ্ছে।

গাজীপুর থেকে আসা তরিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঝিনাইদহের কালিগঞ্জ বাড়ি যাবেন বলেন সকালে সাভার থেকে বাসে পাটুরিয়া আসেন। ২০০ টাকার পরিবর্তে তাঁকে ভাড়া গুনতে হয়েছে ৩০০ টাকা। এরপর লঞ্চে ওঠেই দেখেন মানুষের ভিড়। এ সময় কেউ কেউ গরমে অসুস্থ্য হয়ে পড়েন।

নারায়নগঞ্জ থেকে আসা কুষ্টিয়ার একরামুুল আলম বলেন, দৌলতদিয়া থেকে কুষ্টিয়ায় আগে নিত ১৬০ থেকে ১৮০ টাকা। আজ ব্যানারে টাঙানো তালিকা দেখে ২২০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। আগের থেকে ঈদযাত্রা স্বস্তিকর থাকলেও ভাড়া বেশি আদায় হচ্ছে। এছাড়া ফেরি ও লঞ্চে ভিড় বেশি দেখা যাচ্ছে।

দৌলতদিয়া টার্মিনালে বসানো প্রতিটি অস্থায়ী কাউন্টার থেকে যাত্রী নিয়ে ছাড়ার সময় ডিপারচার বাবদ ৫০০ টাকা করে দিতে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আরও বেশি আদায় করা হচ্ছে। একইভাবে অস্থায়ী ষ্ট্যান্ড থেকে প্রতিটি যাত্রীবাহি মাইক্রোবাস থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।

মৌসুমী পরিবহন কাউন্টার দেখভালের দায়িত্বে আছেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের নিয়োজিত চিফ ষ্ট্যাটার্ড বা প্রধান তদারকি কর্মচারী ও সরোয়ার হোসেন মোল্লা। মাইক্রোবাসের অস্থায়ী কাউন্টারও সরকারি দলের স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ নিয়ন্ত্রণ করছেন।      

সরোয়ার মোল্লা বলেন, গতবারের চেয়ে এবছর অনেক কম টাকা নেয়া হচ্ছে। কর্মচারীদের বেতন, জ্বালানি তেলের স্বল্পতা, প্রতিটি পরিবহনকে যাত্রী নামিয়ে দিয়ে খালি আসায় বাড়তি খরচ মেটাতে ডিপারচার বাবদ মাত্র ৫০০ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীভাড়া এবং ডিপারচার বাবদ টাকা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও উপজেলা প্রশাসন যৌথভাবে সমন্বয় করে নির্ধারণ করেছে। এর বাইরে বাড়তি কোন আদায় করা হচ্ছে না।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঈদযাত্রায় যাত্রীনিয়ে যাওয়ার পর অধিকাংশ পরিবহন খালি আসায় কিছু ভাড়া বেশি আদায় শীথিলযোগ্য। অতিরিক্ত ভাড়া আদায় বা ডিপারচার বাবদ ৫০০ টাকা নেয়ার সুযোগ নেই। এ বিষয়ে কারো সাথে সমন্বয়েরও সুযোগ নেই। বরং অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, বুধবার দুপুরে মাহেন্দ্রে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়কালে দুইজন মাহেন্দ্র চালককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল