বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গোয়ালন্দে হোসাইনের ঈদ উপহার; এক হাজার নারী-পুরুষ পেল শাড়ি-লুঙ্গি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরাবরের মতো রাজবাড়ীর গোয়ালন্দে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড।

মঙ্গলবার (১৭ মার্চ) দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোরাপ শেখের পাড়া এলাকায় আল তোরাপ জামে মসজিদ প্রঙ্গনে সকাল ১০ টায় উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী পুরুষের মাঝে নতুন শাড়ী ও লুঙ্গী উপহার হিসেবে তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা, আল তোরাপ জামে মসজিদের সভাপতি মোঃ সামচু উদ্দিন মাষ্টার, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ সোহেল মোল্লা প্রমূখ।

হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে এবারের ঈদে উপজেলার বিভিন্ন এলাকা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী-পুরুষের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি উপহার প্রদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

গোয়ালন্দে হোসাইনের ঈদ উপহার; এক হাজার নারী-পুরুষ পেল শাড়ি-লুঙ্গি

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরাবরের মতো রাজবাড়ীর গোয়ালন্দে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড।

মঙ্গলবার (১৭ মার্চ) দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোরাপ শেখের পাড়া এলাকায় আল তোরাপ জামে মসজিদ প্রঙ্গনে সকাল ১০ টায় উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী পুরুষের মাঝে নতুন শাড়ী ও লুঙ্গী উপহার হিসেবে তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা, আল তোরাপ জামে মসজিদের সভাপতি মোঃ সামচু উদ্দিন মাষ্টার, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ সোহেল মোল্লা প্রমূখ।

হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে এবারের ঈদে উপজেলার বিভিন্ন এলাকা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী-পুরুষের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি উপহার প্রদার করা হয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল