বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

রাজবাড়ীতে অতিরিক্ত টাকা নেওয়ায় দেয়া হলো ফেরত, ছয় চালককে জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ তেলবাহী জাহাজের সাথে ধাক্কা; অল্পতে রক্ষা পেল দুই শতাধিক লঞ্চ যাত্রী

আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো নৌপুলিশ, টাকা পেয়ে যেন ঈদের খুশি ফিরে পেল

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

গোয়ালন্দে হোসাইনের ঈদ উপহার; এক হাজার নারী-পুরুষ পেল শাড়ি-লুঙ্গি

দৌলতদিয়ায় রিক্সা হারানো সেই আমিরুলের পাশে বিএনপি নেতা

রাজবাড়ীতে ভিজিএফ এর চাল সংরক্ষণ ও জাল কার্ডসহ দুইজন আটক, ভ্রাম্যমান আদালতে দণ্ড

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে ধুলা বালিতে বাড়তি ভোগান্তির আশঙ্কা

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাক খাদে, চালক নিহত

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলু বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত চালক মো. সজিবকে (২৫) রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক নাটোর সদর উপজেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আলু বোঝাই ট্রাকটি গতকাল শনিবার দিবাগত গভীররাতে নাটোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় পৌছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে। এতে চালক ট্রাকটির নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত চালক সজিবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুপুরে বলেন, নিহত ট্রাক চালকের লাশটি সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এসে পৌছলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাক খাদে, চালক নিহত

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলু বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত চালক মো. সজিবকে (২৫) রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক নাটোর সদর উপজেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আলু বোঝাই ট্রাকটি গতকাল শনিবার দিবাগত গভীররাতে নাটোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় পৌছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে। এতে চালক ট্রাকটির নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত চালক সজিবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুপুরে বলেন, নিহত ট্রাক চালকের লাশটি সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এসে পৌছলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল