বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজবাড়ীতে অতিরিক্ত টাকা নেওয়ায় দেয়া হলো ফেরত, ছয় চালককে জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ তেলবাহী জাহাজের সাথে ধাক্কা; অল্পতে রক্ষা পেল দুই শতাধিক লঞ্চ যাত্রী

আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো নৌপুলিশ, টাকা পেয়ে যেন ঈদের খুশি ফিরে পেল

ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

গোয়ালন্দে হোসাইনের ঈদ উপহার; এক হাজার নারী-পুরুষ পেল শাড়ি-লুঙ্গি

দৌলতদিয়ায় রিক্সা হারানো সেই আমিরুলের পাশে বিএনপি নেতা

রাজবাড়ীতে ভিজিএফ এর চাল সংরক্ষণ ও জাল কার্ডসহ দুইজন আটক, ভ্রাম্যমান আদালতে দণ্ড

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে ধুলা বালিতে বাড়তি ভোগান্তির আশঙ্কা

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিমের দখলে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় ৩২ বছর পর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতাংশ জমি উদ্ধার করে। রেজাউল করিম বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।  

অভিযানের নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার, বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক ও বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নং খাস খতিযানভুক্ত ২৭ ও ২৮ নং দাগ থেকে নিজের জমির পাশে থাকা প্রায় ৩০ শতাংশ মূল্যবান সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই জমিতে অবৈধ ‘পানশালা’ (মাদকের আড্ডাখানা) তৈরি করেছিলেন। নিয়মিত মাদকের আড্ডা বসায় এলাকাবাসি অতিষ্ঠ হয়ে ওঠে। 

পরবর্তীতে বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস থেকে গত বছর ২০২৫ সালের ৮ ডিসেম্বর ৭ দিনের মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়। তার আগে মৌখিকভাবে একাধিকবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহŸান জানানো হয়। তা সত্তে¡ও কোনকিছুর তোয়াক্কা না করে তিনি বহল তবিয়তে অবৈধভাবে ভোগদখল করছিলেন। এমন পরিস্থিতে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এস্কেভেটর চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ইউপি চেয়ারম্যানের দখল থেকে সরকারি মূল্যবান খাস জমি উদ্ধার করে।  

বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রায়পুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নং দাগের ৩০ শতাংশ সরকারি সম্পত্তি প্রায় ৩২ বছর ধরে জোরপূর্বক দখলে ছিলেন। এ বিষয়ে তাঁকে প্রথমে মৌখিকভাবে কয়েকবার দখল ছাড়তে বলা হয়। সর্বশেষ গত বছর ৮ ডিসেম্বর দখল ছাড়তে ৭ দিনের নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রদানের তিন মাস অতিবাহিত হলেও দখল না ছাড়ায় বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ অভিযান চালানো হয়। 

তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের অবৈধ দখল থেকে ১নং খাস খতিয়ানভুক্ত ২৭ নং দাগের প্রায় ২০ শতাংশ এবং ২৮ নং দাগের প্রায় ১০ শতাংশ সহ মোট ৩০ শতাংশ জমি উদ্ধার করা হয়। বাজারমূল্য হিসেবে উদ্ধারকৃত সম্পত্তির মূল্য অন্তত ২০ লক্ষাধিক টাকা। অভিযানে বালিয়াকান্দি পল্লী বিদ্যুত, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা পুলিশ সার্বিক সহযোাগিতা করে।

এ বিষয়ে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিমের মুঠোফোনে চেষ্টা করে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল