বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল

রাজবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এমপি হারুন; ‘আমি আর নির্বাচন করতে আসবোনা, কাজই আপনার অন্যায় আবদার মানতে আমি বাধ্য না’

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী: রাজবাড়ী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর পাংশা উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার হাবাসপুর ইউপিরে চরঝিকরী এলাকার ১ হাজার ২০১ জনের মাঝে কার্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।  

জেলা প্রশাসক রাজবাড়ী সুলাতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন। তিনি রাজবাড়ী-২ আসনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হারুন-অর-রশিদকে উদ্দেশ্যে করে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর জবাবে হারুন-অর-রশিদও কড়া হুশিয়ারি করেন। তাঁদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।  

বক্তব্যে চাঁদ আলী খান বলেন, “আপনারা এমপি হয়েছেন-মন্ত্রী হয়েছেন, আপনার কষ্টের ফসল। আমরা কিন্তু সভাপতি হয়ে দায়িত্ব পালন করি, আমরাও কষ্ট করেছি। আপনারা সুখে বাস করবেন-সুখে থাকবেন, সবকিছু করবেন। আমরা মানুষের কাছে তীব্র সমালোচনার সম্মুখিন হবো, এটা চাইনা। স্পষ্ট বলতে চাই, আমি চাঁদ আলী খান, পাংশা কলেজের ভিপিগিরি করেছি, চেয়ারম্যানগিরি করেছি, পার্টির সেক্রেটারিগিরি করেছি, যখন ১৭ ইউনিয়ন ছিল তখন ১৭ ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। শুধু তাই নয় দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলাম। অনুরোধ করতে চাই, শুধুমাত্র কানে শুনেই মগজে না নিয়ে ব্রেইনে নিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, কঠিন ব্যবস্থা নিবেন। ব্যবস্থা নেয়ার আগে সবকিছু অনুধাবন করবেন, তদন্ত করবেন তারপর বাস্তবায়ন করবেন।” 

জবাবে বিশেষ অতিথি রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, “আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, তারা কষ্টে আছেন, আমরা সুখস্বাচ্ছন্দে আছি। কোথায় কি হচ্ছে জানি না, বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে আমি সুখস্বাচ্ছন্দের ভিতর থাকতে চাইনা, আপনাদের মাঝে থাকতে চাই। আপনাদের মাঝে থেকে কাজ করতে চাই।” 

তিনি বলেন, “আমি এখানে ঘোষণা করছি, ‘আমি ন্যাক্সড পাঁচ বছর পর আল্লাহ যদি সুস্থ্য রাখে শরীর ভালো থাকে যদি আল্লাহতায়ালা গণতান্ত্রিকযাত্রা অব্যাহত রাখে আমি আর নির্বাচন করতে আসবো না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজই যদি মনে করেন আপনি অনেক বড় নেতা, আপনার যে কোন অন্যায় আবদার আমাকে মানতে হবে, আমি কিন্তু মানতে বাধ্যনা। আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো। আপনি যেই হোননা কেন। কেননা আমি তো আর ভোট করতে আসবো না, আমি তো আপনার কাছে ঠ্যাকা না, এটা আপনাকে মাথায় নিতে হবে। আমি এই রাজবাড়ী-২ সুস্থ্যভাবে চলার জন্য যা প্রয়োজন, পজিটিভ কাজ করার জন্য যা প্রয়োজন, সে কাজ করার দৃঢ় আশ^াস ব্যক্ত করে সেই বাংলাদেশ দেখতে চাই।”

হারুন-অর-রশিদ বলেন, প্রত্যেকের একটা নিজস্ব পলিটিক্যাল আইডোলজি থাকতেই পারে। একেকজন একেকটা দলের মতাদর্শে বিশ^াস করি, কিন্তু কারো বাঁধা হয়ে দাড়াবো না। সবাইকে নিয়ে একটা বাসযোগ্য সেই সমাজ আমরা দেখতে চাই। প্রশাসন ও প্রতিমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। শুধুমাত্র মাদকের কারনে আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে। আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। বিভিন্ন প্রকার অপরাধে তারা জড়িয়ে পরছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে যুবসমাজ বেকারের অভিশাপ থেকে রক্ষা পাবে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এমপি হারুন; ‘আমি আর নির্বাচন করতে আসবোনা, কাজই আপনার অন্যায় আবদার মানতে আমি বাধ্য না’

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল