বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
রাজবাড়ী মেইল

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার হচ্ছে - রাজবাড়ীতে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: বিএনপি সরকার পাইলটিং প্রোগ্রামের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। পরিবারের সন্তানদের সাধারণত বাবাদের দিকে তাকিয়ে থাকতে হবে না। ক্রমান্বয়ে দেশের সব পরিবারকে এ কার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১০ মার্চ একটি ঐতিহাসিক দিন। এই সরকারের বয়স এখনো এক মাস হয়নি। এরমধ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নে একে একে কাজ করে যাচ্ছে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী কৃষির উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা জোরদার করতে জিয়াউর রহমানের উদ্যোগ খালখনন প্রকল্পের উদ্বোধন করবেন। ভবিষ্যতে কৃষকদের স্বার্থ সংরক্ষণে কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলটিং উপকারভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা সুবিধারন আওতায় আনা হবে। রাজনৈতিক বিবেচনা বা বাছবিচারের ভিত্তিতে নয় বরং সর্বজনীনভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্মমধ্যবিত্ত পরিবার দিয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। 

তিনি বলেন, বর্তমান সরকার কথার রাজনীতি করে না, বরং কথাকে কাজে রুপ দেয়। তার উদাহরণ, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। যা প্রায় ৬০ লাখ মানুষের উপকারে এসেছে। এছাড়া এই রমজান উপলক্ষে ঈদের আগেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীর পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নের পাশাপাশি রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু, পদ্মা ব্যারেজ নির্মাণ জরুরি। আমাদের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রয়েছে। আশা করি এ অঞ্চলের পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ নির্মিত হলে রাজবাড়ীর প্রতিটি বালুকোণা সোনায় পরিণত হবে। আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব। এসব প্রকল্প বাস্তবায়ন হলে রাজবাড়ীর চেহারাই পাল্টে যাবে। রাজবাড়ী হবে ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। 

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। 

উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুতফর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আলী মিয়া প্রমূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার হচ্ছে - রাজবাড়ীতে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল