সাভারের আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল রূপ নেয় এক কঠোর রাজনৈতিক বার্তা প্রদানের মঞ্চে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আর বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন (বাবুল)।
সভাপতি তার বক্তব্যে বলেন, বিএনপি কোনো ব্যক্তির সম্পত্তি নয়,এটি লাখো কর্মীর ত্যাগে গড়া সংগঠন। দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি বা ব্যক্তিস্বার্থে অপকর্ম করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দলের সম্মান রক্ষা করা এখন ঈমানের দায়িত্ব। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কেউ যদি সাধারণ মানুষের ওপর জুলুম করে, ব্যবসায়ীদের হয়রানি করে বা দলের ভাবমূর্তি নষ্ট করে তাকে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবেবলেন তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,দলের ভিতরে বসে যারা ষড়যন্ত্র করবে, গুজব ছড়াবে, বিভেদ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক মোকাবিলা করা হবে। শিমুলিয়ায় আর কোনো ছদ্মবেশী রাজনীতি চলবে না। জনগণ তা রুখে দেবে। আমরা মাঠে আছি, মাঠেই থাকব। জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথই হবে আমাদের ঠিকানা।
প্রধান অতিথির বজ্রকঠোর বার্তা সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিমুলিয়া ইউনিয়নে কোনো ধরনের অন্যায়, অপরাধ, চাঁদাবাজি কিংবা জোর-জুলুম চলবে না একনায়কতান্ত্রিক লুটের রাজনীতি কায়েম করার অপচেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একজন সব লুটে খাবে আর বাকিরা তাকিয়ে থাকবে সে দিন শেষ।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন