রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল

মতামত

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য।আপনি দলীয় রাজনীতি করতেই পারেন। অনেক বড় বড় ব্যক্তি রাজনীতি করেছেন, আবার সাংবাদিকও ছিলেন। কিন্তু যখন আপনি সাংবাদিকতা করবেন তখন আপনাকে দলীয় রাজনীতির কথা ভূলে যেতে হবে। তা না হলে সঠিক সাংবাদিকতা করতে পারবেন না।   বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটায় কর্মশালা শেষ হয়।  প্রেস কাউন্সিল চেয়ারম্যান ৪৩ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতার আলোকে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত না হয় তা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে। আমরা যেন ভূলে না যাই, আমার পরিচয় একজন সাংবাদিক বা সংবাদকর্মী। তিনি বলেন, মনে রাখতে হবে আমি ব্যক্তি যদি কোন অপরাধ করে থাকি আমার সাধারণ আইনে বিচার হবে। সাংবাদিক হিসেবে যদি আমি কোন অপরাধ করে থাকি এর বিচার একমাত্র বাংলাদেশ প্রেস কাউন্সিল করতে পারবে। প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিষ্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়েও আলোকপাত হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর বিশেস গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি একজন গণমাধ্যম কর্মীর তাঁর আচরণ কেমন হবে তিনি বিষাধভাবে তুলে ধরেন। তিনি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বের তাতপর্য তুলে ধরে সংবাদ পরিবেশনে অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানান।  নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ। এই কর্মশালায় রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান