নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক তরুণের সঙ্গে গৃহবধুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে দেয়ার পর তাদের মুক্তি মিলে। শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে গৃহবধুর স্বামীর বাড়িতে ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই রশিতে গৃহবধু ও এক তরুণকে বেধে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়। ‘তোরা এমন কাজ কি করে করতে পারলি, ভিডিওতে বলতে শোনা যায়।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় এক জনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতনের দৃশ্য অনেককে মুঠোফোনে ধারণ করতে দেখা যায়। এছাড়া বেধে রাখা তরুণ রশি খুলে দিতে সবাইকে অনুরোধ করেন। এ সময় এক যুবক বাঁধন খুলে দিতে অপরাগতা প্রকাশ করলে ওই যুবককে বলতে শোনা যায়, ‘রশির বাঁধন খুলে দিলে আমাকে মারধর করবে।’ এ সময় কয়েকজন কাছে এসে বেধে রাখা তরুণের ওপর চড়াও হন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে। স্থানীয় কয়েকজন বলেন, নবুওছিমদ্দিন এলাকার ফজলু মোল্লার ছেলে নিলয় মোল্লার (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার ফুপাতো ভাই আকাশের স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছে। শনিবার রাত ১২ টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে হাতেনাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী আকাশ ও পরিবারের লোকজন নিলয়কে মারধর করে গৃহবধুসহ তরুণকে একটি গাছের সঙ্গে বেধে রাখে। ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ বলেন, খবর পেয়ে রাতেই আকাশদের বাড়ি গিয়ে গাছের সঙ্গে আকাশের স্ত্রী ও নিলয়কে বেধে রাখতে দেখতে পাই। এ সময় আকাশ সবাইকে সাফ জানিয়ে দেন, সে তার স্ত্রীর সঙ্গে সংসার করবেনা। রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভী ডেকে তাদের মধ্যে বিচ্ছিন্ন (ডির্ভোস) করানো শেষে রাত সাড়ে তিনটার দিকে নিলয়ের সঙ্গে গৃহবধুর বিয়ে দেয়। রোববার ভোরে নিলয় গৃহবধুকে নিয়ে তার বাড়ি ফিরে। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতন করা, সবই আকাশ করেছে। আমরা উভয় পক্ষ মিলে সুষ্ঠুভাবে মীমাংসা করেছি মাত্র। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখিছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখ এর কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোন পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দেয়নি। নির্যাতনের কোন অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অনলাইন জরিপ
রাজনীতি
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখ কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর সংঘর্ষে জামিন বিশ্বাস নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিহত জামিন বিশ্বাসের ছেলে মামলার বাদী রিপন বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে মামলার বাদি রিপন বিশ্বাস বলেন, তাঁর বাবাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। অথচ মামলার একজন আসামীকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। আসামীরা বিভিন্ন লোকজনের মাধ্যমে মামলাটি তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আসামিদের দ্রæত গ্রেপ্তার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। রিপন বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের লোকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কার নির্দেশে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। বসত বাড়ি থেকে আসবাবপত্র ও গবাদি পশু লুট করে নিয়ে যায়। অথচ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামীরা উল্টো আমাদের গ্রামের কয়েকশ নিরীহ মানুষের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দিয়ে হয়রানী করছে। সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মÐলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন। অভিযোগ রয়েছে, উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের লোকজন পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে হামলার চেষ্টা করলে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দিলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাস সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং রাত ১০টার পর দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয় এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। এ ঘটনার পর পাংশা মডেল থানায় কয়েকশ আসামী করে নিহতের পরিবার থেকে হত্যা এবং প্রতিপক্ষ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পৃথক মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত মামলার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশা করছি শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। এছাড়া হত্যা মামলা প্রত্যাহার বা বাদীর পরিবারকে হুমকির অভিযোগ এখন পর্যন্ত পায়নি।
মঈনুল হক, গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে ভার্চ্যুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা। পরে স্থানীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উপজেলা প্রশাসন জানায়, তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রথম দিনে আলোচনা সভা, উদ্ভোধনী সংগীত (চল চল), সমবেত সংগীত, সমবেত নৃত্য, আবৃত্তি, একক সংগীত ও নৃত্য, দ্বিতীয় দিনে নজরুলের উপর রচনা, আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, তৃতীয় দিনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লালন, দেশত্ববোধক, ভাটিয়ালি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুলের সাহিত্য ও সংগীত আজও বাঙালির স্বাধীনতার চেতনা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধের অন্যতম প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংগীত ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।আলোচনা সভা শেষে নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ইমরান মনিম, রাজবাড়ীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ও ডাক টিকিট অবমুক্ত, লোগো উন্মোচন ও নজরুল বর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে রাজবাড়ীতেও শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭-এর কর্মসূচি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বছরব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনের মাধ্যমে এ বর্ষ উদযাপন করা হবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান ও মন্ত্রী পরিষদের সচিব ডঃ নাসিমুল গনি বক্তব্য।এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর রেজভি জামান, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোস্তফা কামাল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হবে।উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
শামীম শেখ ও মঈনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, সরকারের উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে প্রতিটি প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে (সাইনবোর্ড) স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি ফেরি ঘাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুপ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ ও ৫ নং ফেরি ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ ছাড়া সম্প্রতি একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়ক নির্মাণে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরেও এসেছে । প্রকৃত ঘটনা জানার জন্য আমি আজকে (বুধবার) সরজমিনে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন এসেছি। নৌপরিবহন প্রতিমন্ত্রী নির্মানাধীন দৌলতদিয়ার ৫ এবং ৪ নং ঘাটের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, বিআইডব্লিউটিএ'র প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জেনেছি, ফেরি ঘাটে যে এ্যাপ্রোচ সড়কগুলো নির্মাণ করা হয়, সেগুলো বাঁশ দিয়েই করা হয়। ১৯৬৩ সাল হতে এভাবেই দেশের ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়কগুলো নির্মিত হয়ে আসছে। আমি কাজের সিডিউল সংগ্রহ করেছি। শিডিউলে বাঁশের ব্যবহারের কথাই বলা রয়েছে। ফেরি ঘাটে সাধারণত নদী ভাঙন হয়ে থাকে। তাই রড দিয়ে সেখানে কোন কাজ করা হয় না। তাছাড়া বাঁশ দিয়ে কাজ করলে কারিগরি কোন সমস্যাও হয় না। বহু বছর ধরে এভাবেই হয়ে আসছে। হঠাৎ করে এ ধরনের একটি সংবাদে সরকার বিব্রত হয়েছে। আশা করছি আপনারা ভবিষ্যতে আরো খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশ করবেন।এ সময় সাংবাদিকরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দৌলতদিয়া ঘাটে কি কাজ করছেন, সে সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয় না। ফোন দিলেও দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায় না বলে অভিযোগ করলে প্রতিমন্ত্রী বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে আগামীতে এখানে যে কোন কাজের ক্ষেত্রেই কাজের বিস্তারিত উল্লেখ করে সাইনবোর্ড টানানো থাকবে। তিনি আরও বলেন, ফেরি ঘাটে সাধারণত ঘাটগুলো দুই থেকে তিন মাসের বেশি থাকে না। নদীর পানি ওঠানামা ও তীব্র ভাঙনের কারণে এখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ বাস্তবসম্মত নয়।প্রতিমন্ত্রী আরো বলেন, দৌলতদিয়া ঘাটে সাম্প্রতিক সময়ে দুইটি বাস ডুবির ঘটনার পর এখানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে ফেরিতে যত্রতত্র যাত্রীবাহী বাস ওঠা-নামা নিয়ন্ত্রণ করতে প্রতিটি ফেরি ঘাটে হাইড্রোলিক বেরিয়ার, সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়ায় দীর্ঘদিন ধরে তীব্র নদীভাঙন হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে নদীশাসনের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি পর্যালোচনার পর বাস্তবায়ন হলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থায়ী নদীশাসন না হওয়া পর্যন্ত মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য) মোঃ আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আব্দুস সালাম, পরিচালক (কারিগরি) হাসেমুর রহমান, বিআইডব্লিউটিসি'র এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলিতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ত্রীনাথ সাহা প্রমূখ।
শামীম শেখ ও মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মুরগির খামার বিসমিল্লাহ এগ্রো ফার্ম নামক প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।বুধবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে স্কেভেটর নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা এলজিডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প 'খাল পুনঃখনন কর্মসূচীর' আওতায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ অভিমুখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার খাল খনন প্রকল্প ১২ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা। এ ছাড়া উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত শূণ্য দশমিক ৯৩০ কিলোমিটার খাল খনন প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা। তারই ধারাবাহিকতায় উজানচর বেরিবাঁধ প্রকল্পে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বুধবার অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উদ্বোধনের পর থেকেই খালের ওপর গড়ে উঠা বিসমিল্লাহ এগ্রো ফার্ম মালিককে একাধিক বার নোটিশ করার পরেও তারা স্থাপনা সরিয়ে নেননি। উদ্বোধনের আগেই তাদেরকে স্থাপনা দ্রুত সরিয়ে ফেলতে নোটিশ করা হয়। এতদিনেও স্থানান্তর না করায় আজকে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, আব্দুর রাজ্জাক সহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে খালের ওপর নির্মিত দুটি মুরগীর ফার্ম তৈরির কারনে এখানে যারা বসবাস করে তাদের ফার্মের দুর্গন্ধে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এছাড়া খালের পুনঃখনন কাজ শেষ হলে পানি চলাচল স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।এ বিষয়ে মুরগির খামার বিসমিল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান বলেন, আমাদেরকে মৌখিকভাবে একমাস আগে জানানো হয়েছে। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানও বার বার বলেছে সরাতে। কিন্তু খামারে মুরগি থাকার কারনে দ্রুত ফার্মটি সরানো হয়নি। তবে আমরা আজ সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছি, যেন মুরগী গুলো অন্যত্র সরিয়ে নিতে এবং ঘরগুলো এখান থেকে সরিয়ে নিতে পারি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প হচ্ছে খালখনন। আপনারা জানেন আমাদের উপজেলার উজানচরে দুটি খাল পুনঃ খননের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় উজানচর বেরিবাঁধ প্রকল্পে খালের ওপর অবৈধভাবে দুটি মুরগির খামার স্থাপন করা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে বার বার বলার পরও তারা স্থাপনা অপসারন করেননি। এ জন্য আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে খাল খননের জায়গা থেকে সকল ধরনের স্থাপনা ভেঙে পরিস্কার করা হবে।ইউএনও আরও বলেন, জনদুর্ভোগ কমাতে এবং পরিবেশ রক্ষায় খাল উদ্ধার অভিযানে কোন ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভালো বেতনে কোম্পানির চাকুরির কথা বলে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মানবতের জীবন যাপন করছেন আলী হাসান সোহেল (৪২) সহ কয়েক যুবক। প্রায় দেড় মাস পর পরিবারের সাথে যোগাযোগ হলে তাঁর কষ্টের কথা জানতে পারেন পরিবার। ড্রোনের আঘাতে আহত হয়ে একটি চিকিৎসাকেন্দ্র থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (কুমড়াকান্দি) আবদুল হকের ছেলে। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় আলী হাসানকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। সাথে দালালের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেলসহ আরও তিনটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, আলী হাসান সোহেল সহ গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়া ঘোসেরচর গ্রামের পলাশ শেখ, দারুলি কুরআন ফকিরবাড়ীর রনি ও বলাকইর এলাকার সৌরভ মোল্লা রাশিয়া যাওয়ার জন্য ঢাকার মালিবাগ এলাকার জাবেল-ই-নূর ইন্টারন্যাশনার লিমিটেড এজেন্সির মাধ্যমে গ্রæপের এই ৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে ২৮ লাখ টাকা, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জমা নেয়। পরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৭ মে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়া পাঠায়। রাশিয়ার একজন নারী প্রতিনিধি তাদরেকে বিমানবন্দর থেকে রাশিয়া নিয়ে যায়। রাশিয়া বিমাবন্দরে পৌঁছানোর পর রিক্রুটিং এজেন্সির পাঠানো ৩০ জনের দলকে হোটেলে রেখে তিনদিন পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। চুলকাটা, পোশাক পরিধানসহ সেনাবাহিনীর যাবতীয় কার্যক্রম করে। তাদের চারজনকেও সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রদান করে ভারি অস্ত্র (একে-৪৭) হস্তান্তর করেন। কয়েকদিন পর একটু সুযোগ পেয়ে পরিবারের কাছে মুঠোফোনে এসএমএস ও ভয়েসের মাধ্যমে জানায়, তাদের ৩০ জনের প্রত্যেককে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ৭৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। অভিযোগপত্রে গোপালগঞ্জ পলাশ শেখের বাবা জামিল শেখ বলেন, বিষয়টি জানার পর জাবেল-ই-নূর এজেন্সির সাথে যোগাযোগ করে কেন প্রতারণা করা হয়েছে জানতে চাইলে কোন কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণসহ পোশাক পরিহিত ছবি দেখালেও এজেন্সি কর্তৃপক্ষ অস্বীকার করে এ বিষয়ে যোগাযোগ না করতে ভয়ভীতি দেখায়। এজেন্সির সাথে চুক্তিপত্র অনুযায়ী চারজনের কোম্পানির কাজের কথা বলে নেয়া হয়েছিল, সে কাজ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর কথা। তাই আমাদের ২৮ লাখ টাকা, ক্ষতিপূরণসহ স্বশরীরে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আলী হাসান সোহেলের বৃদ্ধ আবদুল হক বলেন, সোহেল এলাকায় অটোরিক্সা চালিয়ে সংসার সামলাতো। এক বছর আগে ভাতিজা আকাশের মাধ্যমে তাঁর নিকট আত্মীয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার ইমরান হোসেন ভালো বেতনে রাশিয়ায় কোম্পানীর চাকুরির প্রস্তাব দেন। ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ৮ লাখ টাকায় রাশিয়া পাঠানোর কথা বললেও সাত লাখ টাকায় পাঠাতে রাজি হয়। ৬০ হাজার টাকা দিয়ে চুক্তি করে চার মাসে চার লাখ টাকা পরিশোধ করেন। সর্বশেষ গত ১ মে বাকি তিন লাখ টাকা পরিশোধ করলে ৭ মে তাকে রাশিয়ায় পাঠায়। সমস্ত টাকাই ধারদেনা করে তাদেরকে দেওয়া হয়। আবদুল হক বলেন, সোহেলের সাথে ভাতিজা আকাশসহ বোয়ালমারীর আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল। অথচ তারা কেউ না গিয়ে ৭ মে ৩০ জনের দলের সঙ্গে আমার ছেলেকে কোম্পানির চাকুরীর কথা বলে পাঠায়। দুই বছরের কাজ শেষে আবার দেশে ফিরবে। এমনকি বিমানবন্দের আমাদের যেতে দেওয়া হয়নি। রাশিয়ায় যাওয়ার দেড় মাস পর একদিন ফোন করলে জানতে পারি, তাদের যুদ্ধ করতে রাশিয়া থেকে ইউক্রেন পাঠানো হয়েছে। বর্তমানে একটি অস্থাীয় চিকিৎসা ক্যাম্পে আহত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানদের বাঁচান।আলী হাসান সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী রাশিয়া যাবার পর যোগাযোগ করতে পারিনি, খোঁজও নিতে পারিনি। কয়েকদিন পর একদিন ফোন করে জানায়, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সেনাবাহিনীর সাথে পাঠানো হচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। প্রায় দেড় মাস পর হঠাৎ একদিন ফোন করলে দেখি তার চেহারা আর আগের মতো নেই। চুল-দাঁড়ি বড়, হাত ব্যাÐেজ করা, কানে তুলা পড়া। একটি তাবুর ভিতর থেকে কান্না করছেন আর বাঁচানোর আকুতি জানাচ্ছেন।” আকলিমা বলেন, আমরা সমস্ত টাকা ধার দেনা হয়ে দালাল ইমরানের মাধ্যমে এজেন্সি জাবেল-ই-নূর ইন্টারন্যাশনালকে দিয়েছি। অথচ এ পর্যন্ত এক টাকা পাঠাতে পারেনি। বৃদ্ধ অসুস্থ্য শ্বশুর-শ্বাশুড়ি, তিন সন্তান, দাদি শ্বাশুড়িসহ ৭-৮ জনের সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলেন। কিভাবে পরিবারটি চলবে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিনা। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার স্বামীকে বাঁচান। আলী হাসান সোহেলের বৃদ্ধ মা আনজিলা বেগম আহাজারি করে বলেন, “আমি কিচ্ছুই চায়না, শুধু আমার ছেলেকে চাই। সেখানে ওদের ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। তিনবেলা খাবার দেয়না। আমার সোহেলের তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন।”স্থানীয় কুমড়াকান্দি গ্রামের শামসুল হক, আলাউদ্দিন খান, ইবাদ আলী শিকদার সহ কয়েকজন জানান, দালালের খপ্পড়ে পড়ে সোহেলের পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল। তাদেরকে সুস্থ্য শরীরে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ইউক্রেনের একটি চিকিৎসা শিবির থেকে আহত আলী হাসান সোহেল দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, “আমাদের রাশিয়ার ৬০ হাজার রুবল (বাংলাদেশী ৯০ হাজারের বেশি) বেতনে কোম্পানীর কাজের কথা বলে নেয়ার কথা। কিন্তু রাশিয়া বিমানবন্দরে নামার পরই আমাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে তাদের গাড়িতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে আমাদের নামানো হয়। ৩০ জনকে আনা হলেও ১৬ জন এবং ১৪ জনের দুটি দলে ভাগ করে আমাকে ১৬ জনের দলে পাঠায়। রাশিয়ান সেনাসদস্যরা ক্যাম্পে অবস্থান করে আমাদের ভাড়া করা সেনাদের অগ্রভাগে পাঠিয়ে রাস্তার কোথায় মাইন পোতা বা ড্রোন আছে কি না দেখতে হতো। আর রাশিয়ান সেনারা ক্যাম্পে বসে ড্রোনের মাধ্যমে নজরদারি করতো। ড্রোন ও মাইনের আঘাতে অনেক হতাহত হচ্ছে আমাদের সাথে থাকা ১২জনের কোন খোঁজ পাচ্ছি না, সম্ভবত বেঁচে নেই। আমরা চারজনের মধ্যে ১৩ জুন আমিসহ গোপালগঞ্জের রাসেল শেখ আহত হয়ে চিকিৎসাশিবিরে আসি। ১৫ জুন অন্যের থেকে মোবাইলফোন নিয়ে বাড়িতে তাদের দুর্দাশার কথা জানায়। তিনদিন আগে ঝিনাইদহর রাজন নামের আরেকজন এসেছে। কেউ এককানে শুনতে পাচ্ছি না, হাত জখম হয়েছে। আমাদের যে খাবার দেয় তা খাওয়া যায়না। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হয়। আবারও যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে বলে তাগিত দিচ্ছে। আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই। দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এখান থেকে উদ্ধার করে দেশে নেয়ার ব্যবস্থা করুন।”এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিনোদন
মঈনুল হক, গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে ভার্চ্যুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা। পরে স্থানীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উপজেলা প্রশাসন জানায়, তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রথম দিনে আলোচনা সভা, উদ্ভোধনী সংগীত (চল চল), সমবেত সংগীত, সমবেত নৃত্য, আবৃত্তি, একক সংগীত ও নৃত্য, দ্বিতীয় দিনে নজরুলের উপর রচনা, আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, তৃতীয় দিনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লালন, দেশত্ববোধক, ভাটিয়ালি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুলের সাহিত্য ও সংগীত আজও বাঙালির স্বাধীনতার চেতনা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধের অন্যতম প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংগীত ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।আলোচনা সভা শেষে নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ইমরান মনিম, রাজবাড়ীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ও ডাক টিকিট অবমুক্ত, লোগো উন্মোচন ও নজরুল বর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে রাজবাড়ীতেও শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭-এর কর্মসূচি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বছরব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনের মাধ্যমে এ বর্ষ উদযাপন করা হবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান ও মন্ত্রী পরিষদের সচিব ডঃ নাসিমুল গনি বক্তব্য।এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর রেজভি জামান, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোস্তফা কামাল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হবে।উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
সোহাগ মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আলাল মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে সে এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত থাকলেও এবার তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা তাঁর কর্মী সমর্থকদের জড়ো হন। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তার নতুন ইসলামী রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থানের কথা ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তেই তাঁর কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। একই সাথে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবেও দেখেন।আলাল মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ও ধর্মীয় অনুভূতি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এজন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছি।তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় যুবকদের মধ্যে কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন সমর্থকের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।স্থানীয় হামিদ মৃধা হাট এরাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারী সহ অনেকে জানান, সাধারণত ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে আলাল মোল্লার এই সিদ্ধান্ত নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।এ বিষয়ে স্থানীয় নুরুল ইসলাম, আহম্মদ আলী শেখ সহ অনেকের ভাষ্য, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তার ব্যক্তিগত মতামত ও পছন্দেরই বহিঃপ্রকাশ।ব্যতিক্রমী এই দলবদলের ঘটনা এখন গোয়ালন্দের হামিদ মৃধার হাট সহ আশপাশের এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
মাঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “নারীর সম্মান, সমাজের উন্নয়ন”এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দের সংগঠন স্বপ্ন কুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে তিনজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ তিন পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাতিক্রমধর্মী এমন আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথিগন সবাই মুগ্ধ হন। সোমবার (৮ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিন্নধর্মী এ আয়োজনে অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”স্লোগানধারী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা খন্দকার আব্দুল মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ সহ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল, সদস্য নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আকিব সরদার, ফাহিম আশরাফ হিমেলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।গোয়ালন্দ উপজেলার ৪৭ জন সংগ্রামী নারীর মধ্যে সম্মাননা প্রাপ্ত তিন নারী হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকার বাসিন্দা প্রয়াত ছাত্তার শেখ এর স্ত্রী মোছাঃ সহিতুন নেছা, গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বীপেন রায় পাড়ার প্রয়াত ইকবাল হোসেন বাবলুর স্ত্রী নাসিমা আখতার ডলি ও পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার মো. সেলিম মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম।বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে নির্বাচিত তিন জন নারীর মাঝে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬”হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দেশের বৃহত্তর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও এক বাড়িয়ালাকে কুপিয়ে জখম করেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক হামলা হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হলেও পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহত বাড়ীয়ালার নাম ইয়াকুব আলী পাল (৪০)। সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপালে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এমাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পল্লীর ভিতর একটি দ্বিতল ভবনের ছাদে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে হুমায়ুনের ফাস্টফুডের দোকান ও জলসা ঘর রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জলসা ঘরে অবস্থান করছিল ইয়াকুব পাল। এ সময় ইয়াকুবের সাথে হুমায়ুন ও সহকারি তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় হুমায়ুন তার স্ত্রীর বড় ভাই অনিক খানকে ফোন করলে অনিক কয়েকজন সাথে নিয়ে এসে ইয়াকুবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।অনিক খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের ছোট ছেলে।এদিকে ইয়াকুবের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার লোকজন একত্রিত হয়ে হুমায়ুনের জলসা ঘর ও ফাস্টফুডের দোকান ভাঙচুর করে। এরপর পাশ্ববর্তী সামসু মাস্টার পাড়ায় হুমায়ুনের বাড়ি ভাঙচুর করে।হুমায়ুনের স্ত্রী মারুফা আক্তার জানান, দুর্বৃত্তরা আমার বাসায় প্রবেশ করলে প্রাণে বাঁচতে আমার শ্বশুর-শাশুড়ির রুমে চলে যাই। দুর্বৃত্তরা আমার ঘরে প্রবেশ করে চিৎকার করে হুমায়ূনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কাউকে না পেয়ে ঘরের আলমারিতে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ইয়াকুবের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল বলেন, যৌনপল্লীতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের মেয়ে জামাই ও ছেলেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইয়ুব আলী খান পল্লীতে এরশাদ সিকদার হতে চাচ্ছে। আমার ভাই পল্লীতে কয়েকদিন আগে একটি বাড়ি কিনেছে। আইয়ুবের মেয়ে জামাই হুমায়ুন কয়েকদিন আগে আমার ভাইয়ের কাছে বাড়ি কেনা বাবদ চাঁদা দাবি করে। সে রাজি না হয়ে প্রতিবাদ করলে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানতে চাইলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান মুঠোফোনে বলেন, আমার শ্যালক তিনতলা ভবনের ছাদে উন্নত পরিবেশে খরিদ্দারদের জন্য ফাস্টফুডের দোকান দেয়। শহীদ পালের ভাই করিম পাল আমার শ্যালকের ওই ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি। অথচ আমাদের বিরুদ্ধে তারা উল্টো অভিযোগ করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত।
স্বাস্থ্য ও চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ৬ কেজি ওজনের একটি দুষ্পাপ্য ঢাই মাছ ছাড়াও ১৮ কেজির একটি রুই, ১৮ কেজির একটি বোয়াল এবং প্রায় ৪০ কেজির দুটি মহাবিপন্ন্ বাগাড় মাছ প্রায় দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। সোমবার সকালে ও রোববার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট বাজার থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে অন্যত্র বিক্রি করেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ীসহ জেলেরা জানান, পদ্মার পানি বাড়তে থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। স্থানীয় ছাড়াও মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরা বিভিন্ন ধরনের জাল ফেলে এসব মাছ শিকার করছেন। রোববার (৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের বিপরীতে পদ্মা নদীতে জাল ফেলেন এক জেলে। স্থানীয় এক জেলে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন দুষ্পাপ্য একটি বড় ঢাই মাছ। বিক্রির জন্য ফেরিঘাট রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখেন ৬ কেজি হয়েছে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ব্যবসায়ী শাহজাহান শেখ ২৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনেন। তিনি রোববার সন্ধ্যায় কেজি প্রতি ২০০ টাকা করে লাভে ২৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। এছাড়া সোমবার ভোরে নদীতে জেলেদের জালে ধরা পড়া বেশ কিছু মাছ দৌলতদিয়া ঘাট বাজারে বিক্রি হয়। স্থানীয় মোহন মণ্ডলের আড়তে প্রায় ১৮ কেজি ওজনের একটি রুই মাছ নিলামে তোলা হলে শাহজাহান শেখ ৩ হাজার টাকা কেজি দরে ৫৪ হাজার টাকায় কিনেন। একই সাথে তিনি একই আড়ত থেকে পাবনার জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ওজনের একটি এবং ১৫ কেজি ওজনের আরেকটি মহাবিপন্ন বাগাড় কিনেন। ২৫ কেজির বাগাড়টি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৫০০ টাকায় এবং ১৫ কেজির বাগাড়টি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনেন। একই আড়ত থেকে প্রায় ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৪০০ টাকায় কিনেন। দৌলতদিয়ার ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, দুষ্প্রাপ্য ঢাই মাছটি রোববার সন্ধ্যায় নারায়নগঞ্জের ফ্রান্স প্রবাসী রানা মিয়ার কাছে বিক্রি করলে রাতেই তাঁর ঠিকানায় পাঠানো হয়। এছাড়া সোমবার সকালে পদ্মার প্রায় ১৮ কেজি ওজনের রুই মাছ কুষ্টিয়ার দৌলতপুরের এক ইরাক প্রবাসী কেজি প্রতি ২০০ টাকা করে লাভ দিয়ে ৫৭ হাজার ৬০০ টাকায় কিনেন। একই সাথে তিনি প্রায় ১৮ কেজি ওজনের বোয়াল মাছও কেজিতে ২০০ টাকা করে লাভ দিয়ে ৪৫ হাজার টাকায় কিনেন। এছাড়া ২৫ কেজি এবং ১৫ কেজি ওজনের বাগাড় মাছ দুটি কেজি প্রতি ১০০ টাকা করে লাভে দুপুরে বিক্রি করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনকে উপেক্ষা করে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাগাড় শিকার এবং নিলামে বিক্রি অব্যাহত আছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট বাজারে প্রতিদিন সকালে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক তরুণের সঙ্গে গৃহবধুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে দেয়ার পর তাদের মুক্তি মিলে। শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে গৃহবধুর স্বামীর বাড়িতে ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই রশিতে গৃহবধু ও এক তরুণকে বেধে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়। ‘তোরা এমন কাজ কি করে করতে পারলি, ভিডিওতে বলতে শোনা যায়।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় এক জনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতনের দৃশ্য অনেককে মুঠোফোনে ধারণ করতে দেখা যায়। এছাড়া বেধে রাখা তরুণ রশি খুলে দিতে সবাইকে অনুরোধ করেন। এ সময় এক যুবক বাঁধন খুলে দিতে অপরাগতা প্রকাশ করলে ওই যুবককে বলতে শোনা যায়, ‘রশির বাঁধন খুলে দিলে আমাকে মারধর করবে।’ এ সময় কয়েকজন কাছে এসে বেধে রাখা তরুণের ওপর চড়াও হন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে। স্থানীয় কয়েকজন বলেন, নবুওছিমদ্দিন এলাকার ফজলু মোল্লার ছেলে নিলয় মোল্লার (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার ফুপাতো ভাই আকাশের স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছে। শনিবার রাত ১২ টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে হাতেনাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী আকাশ ও পরিবারের লোকজন নিলয়কে মারধর করে গৃহবধুসহ তরুণকে একটি গাছের সঙ্গে বেধে রাখে। ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ বলেন, খবর পেয়ে রাতেই আকাশদের বাড়ি গিয়ে গাছের সঙ্গে আকাশের স্ত্রী ও নিলয়কে বেধে রাখতে দেখতে পাই। এ সময় আকাশ সবাইকে সাফ জানিয়ে দেন, সে তার স্ত্রীর সঙ্গে সংসার করবেনা। রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভী ডেকে তাদের মধ্যে বিচ্ছিন্ন (ডির্ভোস) করানো শেষে রাত সাড়ে তিনটার দিকে নিলয়ের সঙ্গে গৃহবধুর বিয়ে দেয়। রোববার ভোরে নিলয় গৃহবধুকে নিয়ে তার বাড়ি ফিরে। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতন করা, সবই আকাশ করেছে। আমরা উভয় পক্ষ মিলে সুষ্ঠুভাবে মীমাংসা করেছি মাত্র। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখিছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখ এর কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোন পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দেয়নি। নির্যাতনের কোন অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখ কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর সংঘর্ষে জামিন বিশ্বাস নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিহত জামিন বিশ্বাসের ছেলে মামলার বাদী রিপন বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে মামলার বাদি রিপন বিশ্বাস বলেন, তাঁর বাবাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। অথচ মামলার একজন আসামীকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। আসামীরা বিভিন্ন লোকজনের মাধ্যমে মামলাটি তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আসামিদের দ্রæত গ্রেপ্তার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। রিপন বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের লোকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কার নির্দেশে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। বসত বাড়ি থেকে আসবাবপত্র ও গবাদি পশু লুট করে নিয়ে যায়। অথচ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামীরা উল্টো আমাদের গ্রামের কয়েকশ নিরীহ মানুষের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দিয়ে হয়রানী করছে। সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মÐলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন। অভিযোগ রয়েছে, উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের লোকজন পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে হামলার চেষ্টা করলে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দিলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাস সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং রাত ১০টার পর দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয় এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। এ ঘটনার পর পাংশা মডেল থানায় কয়েকশ আসামী করে নিহতের পরিবার থেকে হত্যা এবং প্রতিপক্ষ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পৃথক মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত মামলার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশা করছি শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। এছাড়া হত্যা মামলা প্রত্যাহার বা বাদীর পরিবারকে হুমকির অভিযোগ এখন পর্যন্ত পায়নি।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজীকরণ ও শতভাগ নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দৌলতদিয়ার পূর্বপাড়া (যৌনপল্লী) এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম নিবন্ধনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিকল্প প্রক্রিয়ায় নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।এছাড়া বক্তব্য রাখেন দি ফ্রিডম ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার, স্থানীয় সরকার বিভাগের সহকারী রেজিস্ট্রার সামিউল ইসলাম রাহাদ, সহকারী রেজিস্ট্রার মো. আখতার জামিল। কর্মশালায় সাংবাদিক, উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।কর্মশালায় দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত শিশুদের জন্ম নিবন্ধন করতে গিয়ে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে বাবার পরিচয় বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা সমস্যা দূর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি মওকুফ, বিকল্প তথ্য-প্রমাণের ভিত্তিতে নিবন্ধনের সুযোগ বৃদ্ধি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। একটি শিশুর পরিচয়, নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার প্রথম ধাপই হলো জন্ম নিবন্ধন। কোনো শিশুই যেন শুধু পারিবারিক বা সামাজিক বাস্তবতার কারণে এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”তিনি বলেন, “দৌলতদিয়ার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়ে ওঠা অনেক শিশুর বাবার পরিচয় নেই বা বিভিন্ন কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা সম্ভব হয় না। তাই বলে তারা জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত থাকবে, এটি হতে পারে না। আমরা এমন একটি সহজ ও মানবিক প্রক্রিয়া তৈরি করতে চাই, যাতে বিকল্প তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা যায়।”তিনি আরও বলেন, “জন্ম নিবন্ধন না থাকলে একটি শিশু বিদ্যালয়ে ভর্তি, চিকিৎসাসেবা গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তিসহ নানা ক্ষেত্রে বঞ্চিত হয়। এমনকি পরিচয়পত্র না থাকায় মানবপাচার, শিশুশ্রম ও বিভিন্ন ধরনের শোষণের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি তাদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার চায় দেশের প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন হোক। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। কেউ যেন পরিচয়ের অভাবে পিছিয়ে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য।”কর্মশালায় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন একটি শিশুর পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রথম ধাপ। বিশেষ করে যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। কারণ জন্ম নিবন্ধন থাকলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ বৃদ্ধি পায়। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত। এখানে সুবিধাবঞ্চিত শত শত শিশু বসবাস করে। প্রয়োজনীয় কাগজপত্র ও বাবার পরিচয় সংক্রান্ত জটিলতার কারণে জন্ম নিবন্ধন করতে গিয়ে তাদের মায়েদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর কালিবাড়ী মোড় এলাকায় পিকআপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক, তরুণ ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান (৩০) নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী সেতু ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।নিহত ওয়াহিদ হাসান জোহান ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে। এছাড়া তিনি ফরিদপুর শহরের বন্ধন স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত ক্রিকেটার ছিলেন। পাংশা মডেল হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী কালীবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাংশা হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী থেকে একটি পিকআপ গাড়ি মুরগি আনতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রাজবাড়ীর কালুখালীতে বেড়ানো শেষে মোটরসাইকেলে তরুণ ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান এবং তাঁর স্ত্রী সেতু ইসলাম ফরিদপুরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে রাজবাড়ীর চন্দনী কালিবাড়ী মোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক ওয়াহিদ হাসান জোহান নিহত হন। পাংশা মডেল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, মুরগিবাহী পিকআপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক জোহানের লাশের সুরতহাল শেষে বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুরুতর আহত তাঁর স্ত্রীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।