Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে ঈদ পুনর্মিলনী ও উচ্চ শিক্ষার বিস্তার শীর্ষক সেমিনার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুন ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “এসো মিলিত হই পদ্মা-যমুনার মোহনায়” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ভালো ফলাফল করেছে এবং উচ্চ শিক্ষা গ্রহণে ভালো কলেজে ভর্তি হবে তাদের নিয়ে উচ্চ শিক্ষার বিস্তার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলিম খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দের সন্তান নৌ-পুলিশ হেডকোয়ার্টার এর পুলিশ সুপার(এসপি) আহাদুজ্জামান, হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী মো. আসলাম মিয়া, দৌলতদিয়ার সন্তান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় জাদুঘর এর কর্মকর্তা জহিরুল হক লাবলু, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ গোয়ালন্দ উপজেলায় ভালো ফলাফলকৃত ৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে গোয়ালন্দকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তারা বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম