রাজবাড়ী মেইল
সর্বশেষ

 সারাদেশ সারাদেশ

মতামতমতামত

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন আরেকটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বিষয়টি উত্থাপন করলে সকলে সিদ্ধান্তের সাথে জোড়ালোভাবে সহমত পোষণ করেন। জানা যায়, রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে পৃথক উপজেলার দাবি জানিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানি আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়। তারা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শহীদওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর ও আলীপুর এই ৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার দাবি জানান। সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাÐ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে অনেক চাপে থাকতে হয়। এমনকি ত্বরিত গতিতে যে কোন কাজ সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়। এক্ষেত্রে সদর উপজেলা থেকে সবচেয়ে দূরবর্তী পাশাপাশি অবস্থিত এমন ৫-৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলা করা যায় কি না প্রস্তাব উত্থাপনের সঙ্গে সকলে একমত পোষন করেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, সম্প্রতি সুলতানপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত বন্ধ করতে ঘটনাস্থলে পৌছতেই ত্রিশ মিনিটের বেশি সময় লেগে যায়। এরকম অনেক ঘটনা আছে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে গেলে সদর উপজেলা থেকে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুলতানপুর, বসন্তপুর, শহীদওহাবপুর সহ এমন কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার প্রয়োজনীয়তা আছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান এর সঞ্চালনায় জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক প্রমূখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে আরেকটি উপজেলা গঠন এবং দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে রেজুলেশনে সিদ্ধান্ত গৃহিত হয়।  

ন্যায় বিচারের দাবিতে রাজবাড়ীতে নারী আইনজীবীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী আইনজীবী। গত রোববার বিকেলে রাজবাড়ী শহরের এক সাংবাদিক কার্যালয়ে ভুক্তভোগী ওই আইনজীবী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য মুক্তা পারভীন সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার দাবি করেন।  মুক্তা পারভীন বলেন, ২০২৪ সালের ১ এপ্রিল তাঁকে রাজবাড়ী জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে একটি মামলায় গ্রেপ্তার করেন রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মাহফুজুর রহমান। ওইদিন রাতেই তাঁকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে ও পরবর্তীতে তাঁর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত তাঁকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই মাহফুজুর রহমান ২০২৪ সালের ১৬-১৮ এপ্রিল রিমান্ডে নিয়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। রিমান্ড কক্ষে উপস্থিত থাকার আইনানুগ সুযোগ না থাকা সত্তে¡ও শেখ আব্দুল্লাহ, জাহিদ উল আলম, রোমান ইসলাম ও মো. ছালাম সেখানে উপস্থিত ছিলেন।এর আগে ধর্ষণচেষ্টা, শ্লীলতাহানি ও ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণের অভিযোগ এনে মুক্তা পারভীন ঘটনার প্রায় ১১ মাস পর ২০২৫ সালের ১৩ জানুয়ারি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এসআই মাহফুজুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন (মিসপি-৩০/২০২৫)। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২৫ সালের ১৭ মার্চ রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। এসআই মাহফুজুর রহমান বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত আছেন। আইনজীবী মুক্তা পারভীন বলেন, মামলার তদন্তে গড়িমসি করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা বাদী ও স্বাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ না করে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর একতরফাভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এ প্রেক্ষিতে তিনি চলতি বছরের গত ২৯ এপ্রিল আদালতে নারাজি পিটিশন দাখিল করলে আদালত মামলাটি পুন:তদন্তের জন্য ফরিদপুর পিবিআইকে নির্দেশ দেন। মুক্তা পারভীনের দাবি, মূল আসামি ও অন্যান্য অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন এবং বিভিন্ন হয়রানিমূলক মামলায় জড়ানোর চেষ্টা করছেন, যা তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি একজন আইনজীবী হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া তিনি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহŸান জানান। অভিযুক্ত এসআই মাহফুজুর রহমান বলেন, মুক্তা পারভীন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলওয়ে, পুলিশ, সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রæতি দিয়ে রাজবাড়ী, সিলেট, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে একাধিক প্রতারণা মামলা রয়েছে। মুক্তা পারভীনের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় তিনটি প্রতারণা মামলা আছে। তদন্তকারী কর্মকর্তা থাকাকালীন আমাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। এখন হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আসছেন। ভালোভাবে তদন্ত হলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।

কৃষিপণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

আব্দুল হালিম, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় কৃষি পণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ করা, ফসলের লাভজনক দাম নিশ্চিত, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শষ্য বীমা চালুকরা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন। সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ।বক্তারা বলেন, বর্তমান বাজারে সার-ডিজেল-বীজ-কীটনাশক-বিদ্যুতের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যা পেঁয়াজ, রসুন, ধান, পাটসহ অন্যান্য ফসলের দাম বৃদ্ধির অনুপাতের চেয়ে বেশি। ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক সহ সাধারণ মানুষ। পাংশা উপজেলা একটি কৃষিপণ্য এলাকা। এখানে পেঁয়াজ, পাট, ধানসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। এসব উৎপাদিত পণ্য পাংশা উপজেলা সহ আশেপাশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করতে হয়। কিন্তু হাটবাজারে এসব পণ্য বিক্রি করতে গিয়ে প্রতিনিয়ত কৃষককে প্রতারণার শিকার হতে হচ্ছে। হাটে পেঁয়াজ বিক্রি করতে গেলে প্রতিমণে আড়াই কেজি ধলতা (নির্দিষ্ট ওজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ) ও এক কেজি তোলা বাবদ অতিরিক্ত পেঁয়াজ দিতে হয়। কোন ফসলের ওজন যদি ৩৯ কেজি ৯০০ গ্রাম হয় তাহলে ফসলের ৯০০ গ্রাম বাদ দিয়ে ওজন ধরা হয়। বিভিন্ন সময় কৃষকরা এই ধলতা নেওয়া নিয়ে প্রতিবাদ করে আসছে। কিন্তু এর কোন প্রতিকার মিলছে না। আমরা আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে অবহিত করছি। যদি এরপরও হাটবাজারে পণ্য বিক্রয়ের সময় ধলতা নেওয়া বন্ধ না করা হয় তাহলে কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে ধলতা নেওয়া বন্ধ করা হবে।এ সময় খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করা, বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করা, সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ বিএডিসিকে সচল, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন তারা।বিক্ষোভ শেষে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

২১ এপ্রিল গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবসে ভাষ্কর্য নির্মাণ সম্পন্নের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: ১৯৭১ সালের ২১ এপ্রিল পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে পালিত হচ্ছে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। অর্থের অভাবে বন্ধ থাকা স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং সরকারিভাবে প্রতিরোধ দিবস পালনের দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধ ভাষ্কর্য স্থান গোয়ালন্দ উপজেলার উজানচর বাহাদুরপুর ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শেখ নাজিমদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রনাঙ্গনের যোদ্ধা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মণ্ডল, অবসরপ্রাপ্ত পিটিআই ইনষ্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা ভাষ্কর্য পরিষদের সদস্য ইউপি সদস্য সেলিম খান, জিয়াউল হক বাবলু, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন বাবলু, সাংবাদিক রাশেদ রায়হান প্রমূখ। ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুয়েল বাহাদুর বলেন, ১৯৭১ সালের ২১ এপ্রিল প্রতিরোধ যুদ্ধকালীন সময় সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে বাহাদুরপুর গ্রামের সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন হচ্ছে। ২০১৮ সালে আমার বাবা ইউসুফ আলীর দেওয়া জমিতে জেলা পরিষদে ২ লাখ টাকা ব্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে ১৪-১৫ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে নির্মাণকাজ অসম্পন্ন অবস্থায় আছে। অথচ সরকারিভাবে এখন পর্যন্ত দিবসটি পালন করা হচ্ছে না। ১৯৭১ সালের ২১ এপ্রিল গোয়ালন্দের জন্য একটি ঘটনাবহুল দিন হিসেবে উল্লেখ করেন গোয়ালন্দের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তিনি জানান, সেদিন পাকিস্তানি বাহিনী গোয়ালন্দ বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং বহু মানুষকে হত্যা করে। দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হলে নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারবে। সরকারিভাবেও দিবসটি পালনের দাবি জানাচ্ছি। ১৯৭১ সালের ২১ এপ্রিল ভোরে বৃষ্টিরমধ্যে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী হেলিকপ্টারযোগে, নদীপথে আরিচা থেকে গানবোট, কে-টাইপ ফেরি, স্পীডবোটে হানাদার বাহিনী তৎকালীন গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর গ্রামে নামে। মুক্তিকামী মানুষ, ইপিআর, আনসার, ইপিআর কমান্ডার এসডিও শাহ ফরিদ, মুক্তিবাহিনীর তৎকালীন থানা ছাত্রলীগ সভাপতি ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কেরামত আলী প্রামানিকের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ যুদ্ধ হয়। এতে শহীদ হন ফকির মহিউদ্দিন, ছবেদ আলী, হাবিল মন্ডল, কবি তোফাজ্জল হোসেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারী, মতিয়ার রহমান, জয়নদ্দিন ফকির, কাদের মোল্লা, হামেদ শেখ, কানাই শেখ, ফুলবরু বেগম, মোলায়েম সরদার, বরুজান বিবি, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী, খোদেজা বেগম, করিম মোল্যা, আমোদ শেখ, কুরবান শেখ, মোকসেদ শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবরু বেগম, আলেয়া খাতুন, বাহেজ পাগলাসহ অনেকে।

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শামসুল হক গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। শুক্রবার রাত ১১ টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ মাঠে জানাযা সামাজ শেষে তাঁকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাব, গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, কালুখালি উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময়ে শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিতি পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন। এ কারণে তিনি গোয়ালন্দের সাংবাদিকদের মধ্যে ওস্তাদ হিসেবে পরিচিত ছিলেন। 

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

ইমরান মনিম, রাজবাড়ী: বিএনপি সরকার কর্তৃক গণ ভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা।আজ রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রেলওয়ে আজাদী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান বাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগনের সাথে প্রতারণ করেছে। এ জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে। সংসদে বিল পাশ করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকার বিরোধী কর্মসূচি দেওয়া হবে। জুলাই সনদকে প্রতারণা করে তা বাতিল করা হলে এই জনতা আবার সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। জনগণকে ধোকা দিবেন না। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, জনগণের সাথে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এ সময় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি গোলাম মো. হারুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ন সমন্বয়কারী পলাশ খান আব্দুল্লাহ, খেলাফত যুব মজলিশের সমাজ কল্যান সম্পাদক হাসিবুল ইসলাম শামীম প্রমূখ।

রাজবাড়ীতে সভায় সিদ্ধান্ত; অনুনোমোদিত কোন গাড়িকে তেল দেয়া হবে না

হেলাল মাহমুদ, রাজবাড়ী: কোন অনুনোমাদিত গাড়িকে পাম্প থেকে তেল দেওয়া হবেনা।রেজিষ্ট্রেশন কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরও তেল দেয়া হবেনা। রোববার রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত জ্বালানি তেলের চাহিদা, মজুত ও সরবরাহ পরিস্থিতি সহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসানের সঞ্চালনায় রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভায় জেলার সকল ইউএনও, তেলপাম্প মালিক, ব্যবস্থাপক, পরিবহন মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতিসহ সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের এই সভায় আহ্বান করা হয়।   বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, কালুখালীর ইউএনও মো. মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, পাংশা ফিলিং স্টেশনের মালিক আব্দুস সবুর বিশ্বাস, করিম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সপ্তবর্ণা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক উজ্জল চোহা প্রমূখ। কাজী ফিলিং ষ্টেশন ও রাজবাড়ী ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপক দুর্জয় বিশ্বাস বলেন, ৫ আগষ্টের পরে অনেক সমস্যায় পড়েছি কিন্তু এখনকার সমস্যা তার চেয়েও ভয়াবহ। চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় চাপ সামলাতে অনেক বেগ পোহাতে হচ্ছে। রাতের বেলায় তেল দেয়াটা মোটেও নিরাপদ না। যে কোন মুহুর্তে মব সৃষ্টির মাধ্যমে বড় দুর্ঘটনা ঘটতে পারে।  পাংশা ফিলিং ষ্টেশনের মালিক আব্দুস সবুর বলেন, প্রতিদিন মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেলের পেট্রোল, অকটেন, কৃষকদের ডিজেল দিতে হয়। কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা থেকেও মোটরসাইকেল আসে। এসব নিয়ন্ত্রণ করতে মারামারিও ঘটছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। করিম ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, তেল দিতে না পারায় আমাদের বাড়ি যাতায়াতের পথেও ক্ষতি করবে বলে প্রায় এমন হুমকি খেতে হচ্ছে। আমরা সকলে নিরাপত্তাহীনতায় রয়েছি। পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সরকারের নির্দেশনা মেনে তেল দিতে হবে। তেল সরবরাহকালে আমাদের পুলিশ থাকছে। সমস্যা মনে করলে সাথে সাথে নিকটস্থ থানায় জানাবেন। প্রয়োজনে পুলিশ বাড়ি পৌছে দিবে। এক্ষেত্রে আপনাদের আরও সাহসী হতে হবে।জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, অনুনোমোদিত কোন গাড়িকে তেল দেওয়া হবে না। যেসব গাড়ি (থ্রিহুইলার, মাহেন্দ্র) মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তাদের কোন তেল দেয়া যাবে না। গাড়ির রেজিষ্ট্রেশন নেই, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কোনভাবে তেল দেওয়া হবে না। সাংবাদিকদেরও নিয়মের বাইরে তেল দেওয়া যাবে না। 

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ - প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দলীয় রাজনীতির উর্দ্বে উঠে সাংবাদিকতার চর্চা করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য।আপনি দলীয় রাজনীতি করতেই পারেন। অনেক বড় বড় ব্যক্তি রাজনীতি করেছেন, আবার সাংবাদিকও ছিলেন। কিন্তু যখন আপনি সাংবাদিকতা করবেন তখন আপনাকে দলীয় রাজনীতির কথা ভূলে যেতে হবে। তা না হলে সঠিক সাংবাদিকতা করতে পারবেন না।   বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটায় কর্মশালা শেষ হয়।  প্রেস কাউন্সিল চেয়ারম্যান ৪৩ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতার আলোকে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত না হয় তা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে। আমরা যেন ভূলে না যাই, আমার পরিচয় একজন সাংবাদিক বা সংবাদকর্মী। তিনি বলেন, মনে রাখতে হবে আমি ব্যক্তি যদি কোন অপরাধ করে থাকি আমার সাধারণ আইনে বিচার হবে। সাংবাদিক হিসেবে যদি আমি কোন অপরাধ করে থাকি এর বিচার একমাত্র বাংলাদেশ প্রেস কাউন্সিল করতে পারবে। প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিষ্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়েও আলোকপাত হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর বিশেস গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি একজন গণমাধ্যম কর্মীর তাঁর আচরণ কেমন হবে তিনি বিষাধভাবে তুলে ধরেন। তিনি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বের তাতপর্য তুলে ধরে সংবাদ পরিবেশনে অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানান।  নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ। এই কর্মশালায় রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

রাজবাড়ীতে গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে সত্যেন সেনের জন্মদিন উদযাপন

আব্দুল হালিম, রাজবাড়ী: রাজবাড়ীতে "মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ" এই স্লোগান সামনে রেখে রাজবাড়ীতে সত্যেন সেনের ১১৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে গান, কবিতা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শুরুতে সত্যেন সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজা সূর্য কুমার ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা, জনতার আদালত পাঠক ফোরামের সদস্য সচিব এস এম শামসুন্নবী জুয়েল প্রমুখ।সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী আব্দুল জব্বার, সাজীনা ইমাম শাম্মী, মলিনা আক্তার, কনিকা সরকার, আওয়াল মোল্লা, গৌতম কুমার বসু, শামীম আহমেদ। কবিতা আবৃত্তি করেন প্রভাষক ফারহানা জামান রিমি, সহকারী শিক্ষক ফাহমিদা সুলতানা, রাধ্যেশ্যাম চক্রবর্তী। বক্তারা বলেন, সত্যেন সেন ছিলেন এই ভূখন্ডের নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে কথা বলার অকুতোভয় কণ্ঠস্বর। সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। জেলে বসেও তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছেন তার লেখনীর মাধ্যমে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন গানের মাধ্যমে। এজন্য তিনি উদীচী প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, সত্যেন সেন ১৯০৭সালের ২৮ মার্চ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। সত্যেন সেন ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক। তিনি ১৯৬৯ সালে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীর প্রতিষ্ঠাতা করেন। ১৯৮১ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

অনলাইন জরিপ অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

গোয়ালন্দে ছয় মামলার আসামি, ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি

রাজবাড়ীতে ভিজিএফ এর চাল সংরক্ষণ ও জাল কার্ডসহ দুইজন আটক, ভ্রাম্যমান আদালতে দণ্ড

১০

রাজবাড়ীতে মহাসড়কে পরিবহনে তল্লাশি, বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার

জনপ্রিয় সব খবর

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে পুলিশ কনেষ্টবলকে মারধর, গ্রেপ্তার ১

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ ১৫ দিন পর দেশে

ধানের মণ ১ হাজার ৫০০ টাকা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

১০

গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

সর্বশেষ সব খবর

 বানিজ্য বানিজ্য

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত দেবু কুমার পাল পাংশা পৌরসভার পালপাড়া গ্রামের বিষ্ণুপদ পালের ছেলে। তিনি পাংশা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলযোগে পাংশার বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। তখন দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে ড্রাম ট্রাকের চাকার নীচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দেবু পালের মৃত্যু হয়। দেবু কুমার পাল পাংশা অঞ্চলের একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সন্ধ্যার আগে পাংশা মডেল থানা পুলিশর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাঁদের হেফাজতে রাখে। পাংশা মডেল থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড় ব্যবসায়ী দেবু কুমার পালের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন সহ আনুসাঙ্গিক কাজ শেষ করতে সন্ধ্যা ঘনিয়ে আসায় থানা হেফাজতে রাখা হয়। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের লাশটি আজ রোববার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানের মণ ১ হাজার ৫০০ টাকা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

ধানের মণ ১ হাজার ৫০০ টাকা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

আব্দুল হালিম, রাজবাড়ীঃ  রাজবাড়ীতে প্রতিমণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা, সরাসরি কৃষকের নিকট হতে সরকারি ধান ক্রয় করা, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু করা, হাটবাজারে খাজনার তালিকা প্রদর্শন, বাজারে ধলতা নেওয়া বন্ধ করতে প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ, শষ্য বীমা চালুকরাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ মে) সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতি কালুখালী ও পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পাটির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, পাংশা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁ, পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের কৃষক জাকির মিয়া, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কৃষক মনোয়ার হোসেন, মাসেম বিশ্বাস প্রমুখ।বক্তারা বলেন, কৃষক রৌদ্রে পুড়ে ঝরবৃষ্টি উপেক্ষা করে ফসল ফলায়। সেই ফসল যখন বাজারে নেওয়া হয়, তখন আর লাভজনক দাম তারা পান না। এখন বোরো ধানের  মৌসুম। বাজারে এক মণ ধানের দাম ১০০০ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। অথচ উৎপাদন খরচ এর চেয়ে বেশি। সরকার যে ধান ক্রয় করে সেখানে কৃষক কোন ধান দিতে পারে না। বিভিন্ন রাজনৈতিক মহলের লোকজন সেখানে ধান বিক্রি করে। তাই কৃষক বাঁচাতে সরাসরি কৃষকের নিকট সরকারকে ধান ক্রয় করতে হবে। তারা বলেন, দেশের মধ্যে শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলার মধ্যে রাজবাড়ী জেলা একটি। সেই পেঁয়াজ চাষীরা আজ তাদের পুঁজি হারাচ্ছেন। মাঠ থেকে পেঁয়াজ তোলার এক মাসের মধ্যেই পেঁয়াজে পঁচন ধরেছে। বাজারে পেঁয়াজ বিক্রি করা যাচ্ছে না। ধলতার অযুহাতে বিভিন্ন বাজারে পেঁয়াজ কেনা বন্ধ রাখছে। একদিকে যেমন ফসলের ন্যায্য দাম পাওয়া যায় না আবার বাজারে আসলে ধলতা, তোলাসহ নানা রকম হয়রানি হতে হয়। সরকার কৃষিপণ্যে ধলতা বা শুকনা নেওয়া বন্ধ করেছে। কিন্তু মাঠ পর্যায়ে এখনও এটি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনকে এই বিষয়টি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে বাজার প্রদিক্ষণ করেন তারা। বিক্ষোভে দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী সুরুজ মিয়া বলেন, গ্রামের বাসিন্দা সোহেল মন্ডল কোনো নিয়মনীতি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ গায়ের জোরে আমাদের বসতবাড়ির একদম গা ঘেঁষে একটি বিশাল পোল্ট্রি খামার স্থাপন করেছেন। বর্তমানে এই খামারে প্রায় ৪ হাজার লেয়ার মুরগি পালন করা হচ্ছে। যার বর্জ্য ও তীব্র দুর্গন্ধে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।তিনি বলেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ২০২৪ সালের ২৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। পরিবেশ অধিদপ্তর নোটিশের মাধ্যমে সোহেল মন্ডলকে খামার বন্ধের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে খামার চালু রাখলে ২০২৫ সালের ৪ নভেম্বর তাকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়। দুঃখের বিষয়, সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।আমরা ভুক্তভোগী এলাকাবাসী অত্যন্ত নিরুপায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শান্তিপূর্ণ বসবাসের গ্রামটিতে এক প্রভাবশালীর অবৈধ কর্মকাণ্ডে আজ আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই। ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ইউএনও এবং পরিবেশ অধিদপ্তর বরাবর খামারটি বন্ধের আবেদন জানিয়েছি।ভুক্তভোগী সুরুজ মিয়া বলেন, অবিলম্বের পোল্ট্রি খামারটি আবাসিক এলাকা থেকে অপসারণ করতে হবে। এ সময় তিনি আইন অমান্যকারী সোহেল মন্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।ভুক্তভোগী স্থানীয় নূরজাহান বেগম বলেন, মুরগির খামারের দুর্গন্ধে বাড়িতে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া, খাবার খাওয়া বা ঘুমানো দায় হয়ে পড়েছে। বিশাল সংখ্যক মুরগির বর্জ্যের কারণে এলাকায় মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এলাকার শিশু, বৃদ্ধ এবং বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের স্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। আমরা শুধুমাত্র বসবাসের অধিকার এবং সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চাই। অবিলম্বে এই পোল্ট্রি ফার্মটি বন্ধের জন্য দাবি জানাচ্ছি।স্থানীয় বাসিন্দারা বলেন, জনবসতি এলাকায় মুরগির খামার হওয়াতে আমরা দুর্গন্ধে টিকতে পারি না। এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আত্মীয় স্বজন আসলে বাসাবাড়িতে থাকতে চাইনা। আমরা খুব কষ্টের মধ্যে আছি।অভিযোগ প্রসঙ্গে পোল্ট্রি ফার্মের মালিক সোহেল মন্ডল বলেন, আমি যথাযথ নিয়ম মেনেই খামার করেছি। নিয়মিত খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।মুরগির খামার থাকলে সেখানে তো একটু গন্ধ বের হবেই। তারপরও চেষ্টা করি যাতে পাশ্ববর্তী প্রতিবেশীর যেন কষ্ট না হয়।রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এর আগে নোটিশ পাঠিয়েছিলাম। এ অভিযোগের ভিত্তিতে শুনানি নেওয়া হবে। এরপরও যদি তারা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করবো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ আদালতে মামলা দায়ের করবো। কোন অবস্থাতেই রাজবাড়ীতে অবৈধ প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না।

গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত স্বর্ণের দোকানে চুরি

গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত স্বর্ণের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজের মতো দূরুত্বে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামক একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত বুধবার দিবাগত রাতের কোন এক সময় শাটার বাঁকা করে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৯০ ভরি ওজনের রুপার গহনাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে। বিপাশা জুয়েলার্সের সত্ত্বাধিকারী বাবলু বেপারী জানান, প্রতিদিনের মতো বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে শার্টারে তালা লাগিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে দেখেন শাটারটি বাঁকা কিছুটা ফাঁকা হয়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করেন, হয়তো কোন পাগল শার্টার ধরে টানাটানি করে এমনটি করেছে। তিনি দ্রুত তালা খুলে ভিতরে ঢুকেই সবকিছু তছনছ অবস্থায় এবং শোকেসের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় শোকেসে সাজানো প্রায় ৯০ ভরির মতো রোপার গহনা নেই। সমস্ত রুপার গহনা খোয়া গেছে এবং খালি বাক্সগুলো পড়ে আছে। এছাড়া শোকেসের ড্রয়ারে রাখা ৫ থেকে ৬ হাজার টাকা ছিল তাও নেই। সবমিলিয়ে প্রায় তিন লাখ টাকার মতো জিনিসপত্র খোয়া গেছে। পরে বেলা এগারটার দিকে তিনি বিষয়টি গোয়ালন্দ ঘাট থানাকে অবগত করেন। গোয়ালন্দ উপজেলা স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুব বেপারী বলেন, গোয়ালন্দ বাজার প্রধান সড়কে দোকানটি অবস্থিত। এছাড়া মাত্র সর্বোচ্চ ১৫০ গজ দূরেই গোয়ালন্দ ঘাট থানা অবস্থিত। প্রধান সড়ক দিয়ে প্রতিনিয়ত পুলিশ সহ সাধারণ মানুষজন চলাচল করছে। এমন পরিবেশের মধ্যে জুয়েলারি দোকানে চুরি হওয়ায় আমরা সবাই আতঙ্কে আছি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।   চুরির খবর পেয়ে বেলা বারোটার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওসি সফিকুল ইসলাম বলেন, আমরা চুরির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। চোরকে চিহিৃত করতে আশপাশের সিসি ক্যামেরার রেকর্ড পর্যবেক্ষণ করছি। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয়

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় শ্রেণিকক্ষে পড়া না পারায় তাছিন মুন্সী (১৩) নামের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী শিক্ষকের অব্যহতি দাবি করেছেন। ঘটনাটি মঙ্গলবার উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালিন।অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খান বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের বাসিন্দা। এনটিআরসির মাধ্যমে ২০১৯ সালে বিদ্যালয়ে যোগদান করেন। আহত শিক্ষার্থী স্থানীয় মালঞ্চি গ্রামের মুন্সী জাহিদুল ইসলামের ছেলে। তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।জানা যায়, মঙ্গলবার শ্রেণিকক্ষে শিক্ষক আব্দুল আহাদ খান শিক্ষার্থীদের পড়া ধরেন। পড়া না পাড়ায় অনেক শিক্ষার্থীর সাথে তাছিনকে বেত্রাঘাত করে। এ সময় শিক্ষকের সঙ্গে অসাদচারণ করায় ক্ষিপ্ত হয়ে তাছিনকে ক্লাসের মেঝেতে ফেলেও লাথি মারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও পরিবারের লোকজন বিদ্যালয়ে জড়ো হন। তারা শিক্ষকের শাস্তির দাবি জানালে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রধান শিক্ষক ওই শিক্ষককে লাইব্রেরিতে আটকে রাখেন। তাৎক্ষনিক শিক্ষককে ঘটনার উপযুক্ত কারণ দর্শানোসহ শাস্তির আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তাছিনের বাবা মুন্সী জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি আমার ছেলের পিঠে যতগুলো আঘাত করা হয়েছে প্রতিটি আঘাতের স্থান ফেটে রক্ত বের হচ্ছে। কোন অন্যায় করলে আমাকে ডেকে আনতে পারতেন, অভিযোগ দিতে পারতেন। প্রয়োজনে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে বের করে দিতেন। ছেলেকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা স্কিন বিশেষজ্ঞ দেখাতে পরামর্শ দিলে সন্ধ্যায় ফরিদপুর পাঠানো হয়েছে। তিনি বলেন, সাবেক অভিভাবক কমিটির সদস্য হওয়ায় তাঁদের সাথে সম্পর্ক ভালো। পড়া না পারার অযুহাতে আমার ছেলের ওপর এভাবে নির্যাতন করা হবে মেনে নিতে পারছিনা। এটাকে কি শাসন বলে নাকি শিক্ষকের নৈতিক অবক্ষয়। যেখানে অন্যান্য শিক্ষার্থীকে দুইটা করে বেতের বাড়ি দেন। তাছিনকে বেত্রাঘাত করে ফ্লোরে ফেলে উপর্যপুরি লাথি মারতে থাকেন। তিনি শিক্ষকতা করার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর অব্যহতি দাবি করছি। অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেন, তাছিনকে পড়া ধরলে না পারার অপরাধে শাসন করেছি। এ সময় আমার সঙ্গে বেয়াদবি করে মা-বাপ তুলে গালি দিলে মেজাজ হারিয়ে আবার মেরেছি। তবে আমি অনুতপ্ত। আমার এমন কাজ ঠিক হয়নি।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শুনেছি পড়া না পারায় কয়েকজন শিক্ষার্থীর সাথে তাছিনকে আঘাতের সময় শিক্ষকের হাত থেকে বেত ধরে মা-বাপ তুলে গালমন্দ করে। এতে উত্তেজিত হয়ে শিক্ষক আরও বেশি আঘাত করেন। তবে এভাবে আঘাত করা ঠিক হয়নি। ওই শিক্ষককে উপযুক্ত কারণ দর্শাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে অবগত করা হয়েছে।পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, প্রাথমিকভাবে জেনেছি ক্লাসে পড়াশোনা না পাড়ায় শিক্ষার্থীদের বকাঝকা করছিলেন ওই শিক্ষক। এ সময় তাছিন নামের শিক্ষার্থী শিক্ষকের মা-বাপ তুলে গালি দেওয়ায় মাথা ঠিক রাখতে না পেরে শিক্ষার্থীকে বেদম প্রহার করেন। বুধবার বিকেলে অভিভাবকসহ শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষকসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ডেকেছি। এ বিষয়ে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০ ঘন্টা আগে

 বিশ্ব বিশ্ব

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ ১৫ দিন পর দেশে

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ ১৫ দিন পর দেশে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক মুরাদ শেখের (৩৪) মরদেহ ১৫ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার সকাল সোয়া নয়টার দিকে তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী মরদেহ পৌঁছায়। শনিবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুরাদের মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে বড় ভাই গোলাম মোস্তফা মরদেহ গ্রহণ করেন। সকাল ৬টার দিকে বুঝে পাবার পর বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে সোয়া নয়টার দিকে গ্রামের বাড়ি পৌঁছে। বেলা এগারটায় দুদুখানপাড়া হাফেজিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মুরাদ অত্যন্ত বিনয়ী, ভালো খেলোয়ার এবং ভদ্র ছিল। তাঁর মরদেহ এলাকায় পৌঁছলে হাজারো মানুষের ঢল নামে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   গত ২৩ এপ্রিল কাজ শেষে ফেরার পথে বিকেল সাড়ে চারটার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় বহনকারী মাইক্রোবাস বিকল হলে রাস্তার পার হওয়ার সময় দ্রæতগামী যানের আঘাতে ঘটনাস্থলে মারা যান। পরে দাম্মাম শহরের জেনারেল হাসপাতালে মর্গে মুরাদের মরদেহ রাখা হয়। সে গোয়ালন্দ উপজেলার উজানচর দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে। প্রায় ১৪ মাস আগে পরিবারের অভাব ঘোঁচাতে মুরাদ সৌদি আরব যান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, মুরাদের মরদেহ আসার খবর পেয়ে দূর-দূরান্ত থেকে আত্মীয় স্বজন, শুভাকাঙ্খিসহ হাজারো মানুষ এসেছে এক নজর দেখতে। উঠানে বড় গোলাম মোস্তফাকে ঘিরে বসে আসেন লোকজন। ঘরের ভিতর শয্যাশায়ী স্ত্রী আঞ্জুয়ারা খাতুন। কোলে ১০ মাস বয়সী শিশু সন্তান রেজাউল ইসলাম রাফি, পাশে বসা ১৩ বছর বয়সী বড় মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা খাতুন ও ৬ বছর বয়সী ছোট মেয়ে মেহেরিমা। আত্মীয় স্বজন তাদের শান্তনা দেওয়ার চেষ্টা করছেন।স্ত্রী আঞ্জুয়ারা খাতুন বলেন, আকামা শেষ করে বাড়ি ফেরার কথা। ছোট মেয়েকে অনেক ভালোবেসে বলতো ‘আমার মায়ের মতো, ওকে দেখে রেখো’। ছেলেকে মাত্র ৬ মাস বয়সে পেটে রেখে সৌদি যান। ছেলের কথা বলতেই আহাজারি করে বলেন, মুরাদ বলতো ‘আমি আমার ছেলেকে কবে কোলে তুলে নিতে পারবো। ওকে দেখে যেতে পারেনি। ওরে দেখার জন্য পাগল হয়ে গেছি। শুধু বলতো তারাতারি বাড়ি আসবো, আমার বাবাকে কোলে তুলে নিবো।’ ছেলের জন্য তাড়াতাড়ি বাড়ি আসার কথা ছিল। বড় মেয়ে মাইশা বলে, দুর্ঘটনার প্রায় দুই ঘন্টা আগে আব্বুর সাথে ফোনে কথা হয়। নেটওয়ার্কের সমস্যার কারনে ভালোভাবে কথা শোনা যাচ্ছিলনা। শুধু বলছিল পরে ফোনে কথা বলবে। এরপর আব্বুকে আর পাইনি। মুরাদের বন্ধু স্কুল শিক্ষক ওহিদুল ইসলাম বলেন, মুরাদ ছোটবেলা থেকে খেলাধুলা এবং সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতো। সামাজিক কাজে আমাদের আগে মুরাদ থাকতো। ওর মতো এমন বন্ধু আর পাবো না। তাই তো দূর-দূরান্ত থেকে সকলে ছুটে এসেছে।  মুরাদের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মুরাদের মৃত্যুতে স্ত্রীসহ তিন সন্তান আজ এতিম হয়ে অসহায় হয়ে পড়েছে। আমরা পাশে থাকলেও সরকারি এবং বেসরকারিভাবে সহযোগিতার হাত বাড়ালে তিন সন্তান নিয়ে মুরাদের স্ত্রী অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা পেত। 

০৯ মে ২০২৬
কোন পোস্ট নেই !

 রাজনীতি রাজনীতি

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল কাটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিভিন্ন খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উন্নয়নের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তার ভিতর কৃষকদের উন্নয়নে যে সমস্ত সমস্যা হচ্ছে সেসব নিরসন করে কিৃষি উৎপাদন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে চায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হবে। এটা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এবং কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন হবে। এটা কখনও কেউ কল্পনা করতে পারেননি।   মঙ্গলবার (১২ মে) বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ^নাথপাড়া বেড়িবাঁধ অভিমূখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার এবং উজানচর হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী দশমিক ৯৩০ কিলোমিটার খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে দুটি খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যায় ধরা হয়েছে। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিলেন তার মধ্যে খাল কাটা অন্যতম কর্মসূচি। খাল কাটার কারণে বাংলাদেশ কৃষিতে, খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছিল। তাঁরই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় এসে আবারও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছে। খাল কাটলে কৃষিতে যে উন্নতি হবে তা আমাদের ভাবনার অতিত। কৃষক মাঠে পানি পাবে, মাঠে জলাবদ্ধতা থাকবে না। ফসল, পাট জাগ দেয়ার জন্য পানি পাবে, মাছের উৎপাদন বাড়বে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে সার্ভে হয়েছে। কৃষি উৎপাদনে কোথায় কোথায় খাল কাটতে হবে বিভিন্ন দপ্তর যাচাই বাছাই করে তারা পরিকল্পনা করেছে। আজকে গোয়ালন্দের দুটি খাল খনন কর্মসূচির মাধ্যমে রাজবাড়ী জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো। আমরা এর মাধ্যমে জেলায় যত জায়গায় জলাবদ্ধতা আছে, যত জায়গায় এই সমস্যা আছে সেসব সমস্যা নিরসন করবো। আজকের এই কর্মসূচি একটা যুগান্তকারী পদক্ষেপ। এতে করে প্রান্তিক কৃষক, চাষী অনেক উপকৃত হবে। আশা করি খাল খননের ভিতর দিয়ে নবদিগন্তের সূচনা হলো। খাল দখল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা নদী, খাল দখল করেছেন, সরকারি জমি জায়গা দখল করে আছেন। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি সেইসব দখল মুক্ত করে নদী বা খালে পানি প্রবাহে কোন জায়গায় কোনভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি যেই হোন যত বড় প্রভাবশালী লোক হোন খালের মধ্যে বা নদীর মধ্যে তারা কোন ধরনের স্থাপনা করে থাকেন তা অবশ্যই দেখবো। কৃষি উৎপাদনের স্বার্থে খালের প্রবাহ, পানির প্রবাহ আমরা নিশ্চিত রাখতে চাই।   খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ।

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন আরেকটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বিষয়টি উত্থাপন করলে সকলে সিদ্ধান্তের সাথে জোড়ালোভাবে সহমত পোষণ করেন। জানা যায়, রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে পৃথক উপজেলার দাবি জানিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানি আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়। তারা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শহীদওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর ও আলীপুর এই ৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার দাবি জানান। সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাÐ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে অনেক চাপে থাকতে হয়। এমনকি ত্বরিত গতিতে যে কোন কাজ সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়। এক্ষেত্রে সদর উপজেলা থেকে সবচেয়ে দূরবর্তী পাশাপাশি অবস্থিত এমন ৫-৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলা করা যায় কি না প্রস্তাব উত্থাপনের সঙ্গে সকলে একমত পোষন করেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, সম্প্রতি সুলতানপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত বন্ধ করতে ঘটনাস্থলে পৌছতেই ত্রিশ মিনিটের বেশি সময় লেগে যায়। এরকম অনেক ঘটনা আছে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে গেলে সদর উপজেলা থেকে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুলতানপুর, বসন্তপুর, শহীদওহাবপুর সহ এমন কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার প্রয়োজনীয়তা আছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান এর সঞ্চালনায় জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক প্রমূখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে আরেকটি উপজেলা গঠন এবং দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে রেজুলেশনে সিদ্ধান্ত গৃহিত হয়।  

জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জামায়াত ইসলামের বিক্ষোভ

ইমরান মনিম, রাজবাড়ীঃ গণ ভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলাম জেলা শাখা ও ১১ দলীয় জোট।শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ১১ দলী ঐক্য জোট রাজবাড়ী শাখার আয়োজনে শহরের আজাদী ময়দানে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ সমাবেশ বের করা। এ সময় বিক্ষোভ সমাবেশ শহরের পান্নাচত্তর ও ১ নং রেলগেট সহ বাজার এলাকা প্রদক্ষিণ শেষে আজাদী ময়দানে এসে শেষ হয়। সমাবেশ শেষে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের আমির এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলীমুজ্জামান, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মো. মনোয়ার হোসেন, জেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের প্রমুখ। সমাবেশে রাজবাড়ী জেলার পাঁচ উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, আপনারা গণ ভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছেন। এটা এ দেশের জনগণ হতে দিবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি আপনারা তা না করেন, তাহলে আপনাদের অবস্থা হবে বিগত হাসিনা সরকারের মত। আপনারা পালানোর জায়গা পাবেন না।

জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জামায়াত ইসলামের বিক্ষোভ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ১০ টায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে বিকেল ৪ টায় দৌলতদিয়া ঘাট বাস টার্মিনালে উপজেলা শ্রমিকদল আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে বরেন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল এ কর্মসূচির আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ গফুর মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। উপজেলা শ্রমিক দলের সভাপতি ছরোয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রস্তম আলী মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক বেপারী, সাবেক সভাপতি মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খাঁন, গোয়ালন্দ পৌর শ্রমিক দলের সভাপতি ওয়াহিদ খাঁন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ প্রমুখ।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখা দুই ভাগে বিভক্ত হয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে। এ জন্য শুক্রবার সকাল থেকেই ফরিদপুর প্রেসক্লাব এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। তবে উভয় পক্ষই শান্তিপুর্ণ মিছিল ও সমাবেশ করেছে।শুক্রবার (১ মে) বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার একাংশের সভাপতি শামসুল হক সর্দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়।শামসুল হক সর্দারের সভাপতিত্বে ওই শ্রমিক সমাবেশে শ্রমিকদল ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার জোয়ারদার, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবলু, সহ-সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা যুবদলের শ্রমবিষয় সম্পাদক ইব্রারাহিম মাহমুদ ছিটু সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।একই সময় বেলা ১১টার দিকে ঐতিহ্যবাহী অম্বিকা হলে জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার অপর অংশের সভাপতি শেখ মুজাফফার আলী মুসার সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন রাজিব, শ্রমিক নেতা খায়রুল বাসার সবুজ সহ জেলা মহানগর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশ শেষে অম্বিকা মেমোরিয়াল হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত

দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার স্বীকারোক্তি, বিতর্কিত শ্রমিকদল নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার কথা স্বীকার করে অডিও রেকর্ড ভাইরাল হওয়া সেই শ্রমিকদল নেতা সুমন মোল্লাকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) গোয়ালন্দ  উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।চিঠিতে বলা হয়, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সুমন মোল্লা দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার কথা নিজ মুখে স্বীকারোক্তির অডিও রেকর্ড স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের  সৃষ্টি ও দলের সম্মানহানি হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সম্মানহানি করায় গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সুমন মোল্লাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো। গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাটে শ্রমিক দলের কার্যালয়ে আমরা শ্রমিক দলের জরুরি সভার আয়োজন করি। সভায় সর্বসম্মতিক্রমে সুমন মোল্লাকে দলীয় সকল কার্যক্রম হতে অব্যহতি প্রদান এবং স্হায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।এর আগে মো. মকিম মন্ডল নামে এক আইনজীবীর সাথে সুমন মোল্লার কথোপকথনের ৬ মিনিট ৪২ সেকেন্ডের ওই অডিও রেকর্ডটি গত সোমবার (২৭ এপ্রিল) হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।  অডিও রেকর্ডে সুমন মোল্লার ওই কথোপকথনে যৌনপল্লীতে তার বিয়ার ব্যবসার কথা স্বীকার করেন এবং তার সঙ্গে আরো ৩ জন সঙ্গী রয়েছে বলেও জানান। তবে তাদের কারও নাম তিনি বলেননি।অভিযোগ রয়েছে , ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রশাসনকে ম্যানেজ করে সুমন মোল্লা সহ বিএনপির স্থানীয় পর্যায়ে অনেকে দৌলতদিয়া যৌনপল্লীতে দখলবাজী, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত হন। তারা বিভিন্ন সময় দলের নাম ভাঙ্গিয়ে এ অপকর্মগুলো করে যাচ্ছে। যৌনপল্লীতে তারা বিচার সালিশের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছে যৌনপল্লীর সাধারন যৌনকর্মী ও অন্যান্যরা।

দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার স্বীকারোক্তি, বিতর্কিত শ্রমিকদল নেতাকে দল থেকে অব্যাহতি

 খেলা খেলা

সকল জেলার খবর

আর্কাইভ

কৃষকের জানালা

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে খাল কাটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিভিন্ন খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উন্নয়নের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তার ভিতর কৃষকদের উন্নয়নে যে সমস্ত সমস্যা হচ্ছে সেসব নিরসন করে কিৃষি উৎপাদন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে চায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হবে। এটা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এবং কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন হবে। এটা কখনও কেউ কল্পনা করতে পারেননি।   মঙ্গলবার (১২ মে) বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ^নাথপাড়া বেড়িবাঁধ অভিমূখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার এবং উজানচর হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী দশমিক ৯৩০ কিলোমিটার খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে দুটি খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যায় ধরা হয়েছে। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিলেন তার মধ্যে খাল কাটা অন্যতম কর্মসূচি। খাল কাটার কারণে বাংলাদেশ কৃষিতে, খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছিল। তাঁরই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় এসে আবারও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছে। খাল কাটলে কৃষিতে যে উন্নতি হবে তা আমাদের ভাবনার অতিত। কৃষক মাঠে পানি পাবে, মাঠে জলাবদ্ধতা থাকবে না। ফসল, পাট জাগ দেয়ার জন্য পানি পাবে, মাছের উৎপাদন বাড়বে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে সার্ভে হয়েছে। কৃষি উৎপাদনে কোথায় কোথায় খাল কাটতে হবে বিভিন্ন দপ্তর যাচাই বাছাই করে তারা পরিকল্পনা করেছে। আজকে গোয়ালন্দের দুটি খাল খনন কর্মসূচির মাধ্যমে রাজবাড়ী জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো। আমরা এর মাধ্যমে জেলায় যত জায়গায় জলাবদ্ধতা আছে, যত জায়গায় এই সমস্যা আছে সেসব সমস্যা নিরসন করবো। আজকের এই কর্মসূচি একটা যুগান্তকারী পদক্ষেপ। এতে করে প্রান্তিক কৃষক, চাষী অনেক উপকৃত হবে। আশা করি খাল খননের ভিতর দিয়ে নবদিগন্তের সূচনা হলো। খাল দখল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা নদী, খাল দখল করেছেন, সরকারি জমি জায়গা দখল করে আছেন। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি সেইসব দখল মুক্ত করে নদী বা খালে পানি প্রবাহে কোন জায়গায় কোনভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি যেই হোন যত বড় প্রভাবশালী লোক হোন খালের মধ্যে বা নদীর মধ্যে তারা কোন ধরনের স্থাপনা করে থাকেন তা অবশ্যই দেখবো। কৃষি উৎপাদনের স্বার্থে খালের প্রবাহ, পানির প্রবাহ আমরা নিশ্চিত রাখতে চাই।   খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ।

আইন-কানুন

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় শ্রেণিকক্ষে পড়া না পারায় তাছিন মুন্সী (১৩) নামের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী শিক্ষকের অব্যহতি দাবি করেছেন। ঘটনাটি মঙ্গলবার উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালিন।অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খান বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের বাসিন্দা। এনটিআরসির মাধ্যমে ২০১৯ সালে বিদ্যালয়ে যোগদান করেন। আহত শিক্ষার্থী স্থানীয় মালঞ্চি গ্রামের মুন্সী জাহিদুল ইসলামের ছেলে। তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।জানা যায়, মঙ্গলবার শ্রেণিকক্ষে শিক্ষক আব্দুল আহাদ খান শিক্ষার্থীদের পড়া ধরেন। পড়া না পাড়ায় অনেক শিক্ষার্থীর সাথে তাছিনকে বেত্রাঘাত করে। এ সময় শিক্ষকের সঙ্গে অসাদচারণ করায় ক্ষিপ্ত হয়ে তাছিনকে ক্লাসের মেঝেতে ফেলেও লাথি মারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও পরিবারের লোকজন বিদ্যালয়ে জড়ো হন। তারা শিক্ষকের শাস্তির দাবি জানালে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রধান শিক্ষক ওই শিক্ষককে লাইব্রেরিতে আটকে রাখেন। তাৎক্ষনিক শিক্ষককে ঘটনার উপযুক্ত কারণ দর্শানোসহ শাস্তির আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তাছিনের বাবা মুন্সী জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি আমার ছেলের পিঠে যতগুলো আঘাত করা হয়েছে প্রতিটি আঘাতের স্থান ফেটে রক্ত বের হচ্ছে। কোন অন্যায় করলে আমাকে ডেকে আনতে পারতেন, অভিযোগ দিতে পারতেন। প্রয়োজনে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে বের করে দিতেন। ছেলেকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা স্কিন বিশেষজ্ঞ দেখাতে পরামর্শ দিলে সন্ধ্যায় ফরিদপুর পাঠানো হয়েছে। তিনি বলেন, সাবেক অভিভাবক কমিটির সদস্য হওয়ায় তাঁদের সাথে সম্পর্ক ভালো। পড়া না পারার অযুহাতে আমার ছেলের ওপর এভাবে নির্যাতন করা হবে মেনে নিতে পারছিনা। এটাকে কি শাসন বলে নাকি শিক্ষকের নৈতিক অবক্ষয়। যেখানে অন্যান্য শিক্ষার্থীকে দুইটা করে বেতের বাড়ি দেন। তাছিনকে বেত্রাঘাত করে ফ্লোরে ফেলে উপর্যপুরি লাথি মারতে থাকেন। তিনি শিক্ষকতা করার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর অব্যহতি দাবি করছি। অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেন, তাছিনকে পড়া ধরলে না পারার অপরাধে শাসন করেছি। এ সময় আমার সঙ্গে বেয়াদবি করে মা-বাপ তুলে গালি দিলে মেজাজ হারিয়ে আবার মেরেছি। তবে আমি অনুতপ্ত। আমার এমন কাজ ঠিক হয়নি।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শুনেছি পড়া না পারায় কয়েকজন শিক্ষার্থীর সাথে তাছিনকে আঘাতের সময় শিক্ষকের হাত থেকে বেত ধরে মা-বাপ তুলে গালমন্দ করে। এতে উত্তেজিত হয়ে শিক্ষক আরও বেশি আঘাত করেন। তবে এভাবে আঘাত করা ঠিক হয়নি। ওই শিক্ষককে উপযুক্ত কারণ দর্শাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে অবগত করা হয়েছে।পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, প্রাথমিকভাবে জেনেছি ক্লাসে পড়াশোনা না পাড়ায় শিক্ষার্থীদের বকাঝকা করছিলেন ওই শিক্ষক। এ সময় তাছিন নামের শিক্ষার্থী শিক্ষকের মা-বাপ তুলে গালি দেওয়ায় মাথা ঠিক রাখতে না পেরে শিক্ষার্থীকে বেদম প্রহার করেন। বুধবার বিকেলে অভিভাবকসহ শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষকসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ডেকেছি। এ বিষয়ে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০ ঘন্টা আগে

 বিনোদন বিনোদন

ওটিটিতে যা দেখবেন

ওটিটিতে যা দেখবেন

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।

কান-এর আলোচিত পাঁচ সিনেমা

কান-এর আলোচিত পাঁচ সিনেমা

সারা বিশ্বই এখন অবরুদ্ধ গাজার প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছে। গাজাবাসীর বর্তমান দুর্দশাগ্রস্ত সাম্প্রতিক সংগ্রামী জীবন সম্পর্কে ধারণা আগামই তুলে ধরেছিলেন জমজ দু’ভাই টারজান নাসের ও আরব নাসের। ২০০৭ সালের পটভূমিতে নির্মিত একটি অপরাধ থ্রিলার হুবহু বর্তমানের চিত্র তুলে ধরেছে- এটাই সিনেমার সার্থকতা। দোকানের মালিক ওসামা এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর ইয়াহিয়ার জীবনযন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। কিন্তু হাসাস ও দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দ্বন্দ্বে ভেঙে চুরমার হয় ইয়াহিয়ার মতো হাজারো গাজাবাসীর স্বপ্ন। আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে সিনেমাটি প্রদর্শিত হয় উৎসবে।আয়েশা ক্যান’ট ফ্লাই অ্যাওয়ে 

‘আমি শাকিব খানের মতো হতে চাই’

শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক‍্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’ তিনি আরও লেখেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয‍্য, অনেক সাধনার প্রয়োজন।’নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের

‘আমি শাকিব খানের মতো হতে চাই’

‘ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত’

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। দীর্ঘ এই ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। আবারও পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এবার সেই ‘প্রিয় মালতীর’ জন্য মেরিল-প্রথম আলোর জোড়া পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান মেহজাবীন।‘প্রিয় মালতী’র জন্য শুরুর দিকে মঞ্চে ওঠেন মেহজাবীন। কারণ এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। সে কারণে পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের। কিন্তু নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ব্যস্ত আছেন তারা। তাই নির্মাতা, সহপ্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেহজাবীন।পরে ‘প্রিয় মালতী’র জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী। কারণ সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এ পুরস্কার পেয়ে যাচ্ছি। 'প্রিয় মালতী'র জন্য পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। কারণ প্রিয় মালতীর মতো গল্প আরও হওয়া উচিত।বেশি করে নারীপ্রধান সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারীপ্রধান যে গল্পগুলো থাকে, সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায়, নারীপ্রধান গল্প মানেই একটা স্ট্রাগলের (সংগ্রাম) গল্প হবে কিংবা একটু আর্ট ফিল্ম হবে— এমনটাই ধারণা থাকে সবার। কিন্তু না, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে— এ পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত।উল্লেখ্য, এর আগে গত ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী পুরস্কৃত হন। সেই সময় এ আয়োজন প্রস

শাকিবের বিশেষ সম্মাননায় অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাস

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমানএ পুরস্কার পাওয়ায় সামাজিক মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানান ভক্তরা। সেই সঙ্গে একটি স্ট্যাটাস দিয়ে নায়কের প্রশংসাও করেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তিনি জানান দেন তার ভালোবাসা এখনো অটুট রয়েছে। শবনম বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন—আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।শবনম বুবলীর স্ট্যাটাসের পরপরই সামাজিক মাধ্যমে শাকিব খানের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে পদক— এমন একটি ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— অভিনন্দন, মাই কিং- শাকিব খান।প্রসঙ্গত, শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তারকাদের পদচারণায় ভরে ওঠে লালগালিচা। এবার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।এদিকে কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। এবার 'তাণ্ডব'-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং। 

শাকিবের বিশেষ সম্মাননায় অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাস

 মতামত মতামত

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করার সিদ্ধান্ত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন আরেকটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বিষয়টি উত্থাপন করলে সকলে সিদ্ধান্তের সাথে জোড়ালোভাবে সহমত পোষণ করেন। জানা যায়, রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে পৃথক উপজেলার দাবি জানিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানি আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়। তারা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শহীদওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর ও আলীপুর এই ৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার দাবি জানান। সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাÐ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে অনেক চাপে থাকতে হয়। এমনকি ত্বরিত গতিতে যে কোন কাজ সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়। এক্ষেত্রে সদর উপজেলা থেকে সবচেয়ে দূরবর্তী পাশাপাশি অবস্থিত এমন ৫-৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলা করা যায় কি না প্রস্তাব উত্থাপনের সঙ্গে সকলে একমত পোষন করেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, সম্প্রতি সুলতানপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত বন্ধ করতে ঘটনাস্থলে পৌছতেই ত্রিশ মিনিটের বেশি সময় লেগে যায়। এরকম অনেক ঘটনা আছে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে গেলে সদর উপজেলা থেকে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুলতানপুর, বসন্তপুর, শহীদওহাবপুর সহ এমন কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার প্রয়োজনীয়তা আছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান এর সঞ্চালনায় জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক প্রমূখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে আরেকটি উপজেলা গঠন এবং দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে রেজুলেশনে সিদ্ধান্ত গৃহিত হয়।  

১১ ঘন্টা আগে

 স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

পড়া না পারায় শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ, শিক্ষককে অব্যহতির দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় শ্রেণিকক্ষে পড়া না পারায় তাছিন মুন্সী (১৩) নামের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখমের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী শিক্ষকের অব্যহতি দাবি করেছেন। ঘটনাটি মঙ্গলবার উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালিন।অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খান বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের বাসিন্দা। এনটিআরসির মাধ্যমে ২০১৯ সালে বিদ্যালয়ে যোগদান করেন। আহত শিক্ষার্থী স্থানীয় মালঞ্চি গ্রামের মুন্সী জাহিদুল ইসলামের ছেলে। তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।জানা যায়, মঙ্গলবার শ্রেণিকক্ষে শিক্ষক আব্দুল আহাদ খান শিক্ষার্থীদের পড়া ধরেন। পড়া না পাড়ায় অনেক শিক্ষার্থীর সাথে তাছিনকে বেত্রাঘাত করে। এ সময় শিক্ষকের সঙ্গে অসাদচারণ করায় ক্ষিপ্ত হয়ে তাছিনকে ক্লাসের মেঝেতে ফেলেও লাথি মারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও পরিবারের লোকজন বিদ্যালয়ে জড়ো হন। তারা শিক্ষকের শাস্তির দাবি জানালে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রধান শিক্ষক ওই শিক্ষককে লাইব্রেরিতে আটকে রাখেন। তাৎক্ষনিক শিক্ষককে ঘটনার উপযুক্ত কারণ দর্শানোসহ শাস্তির আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তাছিনের বাবা মুন্সী জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি আমার ছেলের পিঠে যতগুলো আঘাত করা হয়েছে প্রতিটি আঘাতের স্থান ফেটে রক্ত বের হচ্ছে। কোন অন্যায় করলে আমাকে ডেকে আনতে পারতেন, অভিযোগ দিতে পারতেন। প্রয়োজনে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে বের করে দিতেন। ছেলেকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা স্কিন বিশেষজ্ঞ দেখাতে পরামর্শ দিলে সন্ধ্যায় ফরিদপুর পাঠানো হয়েছে। তিনি বলেন, সাবেক অভিভাবক কমিটির সদস্য হওয়ায় তাঁদের সাথে সম্পর্ক ভালো। পড়া না পারার অযুহাতে আমার ছেলের ওপর এভাবে নির্যাতন করা হবে মেনে নিতে পারছিনা। এটাকে কি শাসন বলে নাকি শিক্ষকের নৈতিক অবক্ষয়। যেখানে অন্যান্য শিক্ষার্থীকে দুইটা করে বেতের বাড়ি দেন। তাছিনকে বেত্রাঘাত করে ফ্লোরে ফেলে উপর্যপুরি লাথি মারতে থাকেন। তিনি শিক্ষকতা করার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর অব্যহতি দাবি করছি। অভিযুক্ত শিক্ষক আব্দুল আহাদ খানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেন, তাছিনকে পড়া ধরলে না পারার অপরাধে শাসন করেছি। এ সময় আমার সঙ্গে বেয়াদবি করে মা-বাপ তুলে গালি দিলে মেজাজ হারিয়ে আবার মেরেছি। তবে আমি অনুতপ্ত। আমার এমন কাজ ঠিক হয়নি।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শুনেছি পড়া না পারায় কয়েকজন শিক্ষার্থীর সাথে তাছিনকে আঘাতের সময় শিক্ষকের হাত থেকে বেত ধরে মা-বাপ তুলে গালমন্দ করে। এতে উত্তেজিত হয়ে শিক্ষক আরও বেশি আঘাত করেন। তবে এভাবে আঘাত করা ঠিক হয়নি। ওই শিক্ষককে উপযুক্ত কারণ দর্শাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে অবগত করা হয়েছে।পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, প্রাথমিকভাবে জেনেছি ক্লাসে পড়াশোনা না পাড়ায় শিক্ষার্থীদের বকাঝকা করছিলেন ওই শিক্ষক। এ সময় তাছিন নামের শিক্ষার্থী শিক্ষকের মা-বাপ তুলে গালি দেওয়ায় মাথা ঠিক রাখতে না পেরে শিক্ষার্থীকে বেদম প্রহার করেন। বুধবার বিকেলে অভিভাবকসহ শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষকসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ডেকেছি। এ বিষয়ে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছুটি শেষে কার্যালয়ের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুন (২৮) নামের এক অফিস সহায়ক গুরুতর আহত হয়েছেন। সে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত।রোববার বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় অবস্থিত কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। স্বামী মেহেদী হাসানও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেরা কার্যালয়। রোববার (১০ মে) বিকেলে ছুটি শেষে কার্যালয়ে উত্তোলনকৃত জাতীয় পতাকা নামাতে যান অফিস সহায়ক মনিরা খাতুন। কার্যালয়ের এক পাশে স্থাপিত পাইপ থেকে জাতীয় পতাকা নামাতে গেলে অসাবধানতাবশত পতাকাবাহী স্টীলের পাইপটি বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। এ সময় পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার পড়নের কাপড়ে আগুন ধরে যায়। অফিসে কেউ না থাকায় তাঁকে উদ্ধার করতে দেরি হওয়ায় আগুন তাঁর সারা শরীরে ছড়িয়ে শরীরের বেশিরভাগ অংশ ঝলছে যায়।  স্থানীয় কয়েকজন জানান, রাস্তার লোকজন বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুনের শরীরের বেশিরভাগ অংশ ঝলছে গেছে। সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন তাঁকে ফরিদপুর না নিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, অফিস সহায়ক মনিরা খাতুনের শরীরের বেশিরভাগ অংশ ঝলছে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী সুরুজ মিয়া বলেন, গ্রামের বাসিন্দা সোহেল মন্ডল কোনো নিয়মনীতি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ গায়ের জোরে আমাদের বসতবাড়ির একদম গা ঘেঁষে একটি বিশাল পোল্ট্রি খামার স্থাপন করেছেন। বর্তমানে এই খামারে প্রায় ৪ হাজার লেয়ার মুরগি পালন করা হচ্ছে। যার বর্জ্য ও তীব্র দুর্গন্ধে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।তিনি বলেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ২০২৪ সালের ২৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। পরিবেশ অধিদপ্তর নোটিশের মাধ্যমে সোহেল মন্ডলকে খামার বন্ধের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে খামার চালু রাখলে ২০২৫ সালের ৪ নভেম্বর তাকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়। দুঃখের বিষয়, সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।আমরা ভুক্তভোগী এলাকাবাসী অত্যন্ত নিরুপায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শান্তিপূর্ণ বসবাসের গ্রামটিতে এক প্রভাবশালীর অবৈধ কর্মকাণ্ডে আজ আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই। ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ইউএনও এবং পরিবেশ অধিদপ্তর বরাবর খামারটি বন্ধের আবেদন জানিয়েছি।ভুক্তভোগী সুরুজ মিয়া বলেন, অবিলম্বের পোল্ট্রি খামারটি আবাসিক এলাকা থেকে অপসারণ করতে হবে। এ সময় তিনি আইন অমান্যকারী সোহেল মন্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।ভুক্তভোগী স্থানীয় নূরজাহান বেগম বলেন, মুরগির খামারের দুর্গন্ধে বাড়িতে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া, খাবার খাওয়া বা ঘুমানো দায় হয়ে পড়েছে। বিশাল সংখ্যক মুরগির বর্জ্যের কারণে এলাকায় মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এলাকার শিশু, বৃদ্ধ এবং বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের স্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। আমরা শুধুমাত্র বসবাসের অধিকার এবং সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চাই। অবিলম্বে এই পোল্ট্রি ফার্মটি বন্ধের জন্য দাবি জানাচ্ছি।স্থানীয় বাসিন্দারা বলেন, জনবসতি এলাকায় মুরগির খামার হওয়াতে আমরা দুর্গন্ধে টিকতে পারি না। এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আত্মীয় স্বজন আসলে বাসাবাড়িতে থাকতে চাইনা। আমরা খুব কষ্টের মধ্যে আছি।অভিযোগ প্রসঙ্গে পোল্ট্রি ফার্মের মালিক সোহেল মন্ডল বলেন, আমি যথাযথ নিয়ম মেনেই খামার করেছি। নিয়মিত খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।মুরগির খামার থাকলে সেখানে তো একটু গন্ধ বের হবেই। তারপরও চেষ্টা করি যাতে পাশ্ববর্তী প্রতিবেশীর যেন কষ্ট না হয়।রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এর আগে নোটিশ পাঠিয়েছিলাম। এ অভিযোগের ভিত্তিতে শুনানি নেওয়া হবে। এরপরও যদি তারা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করবো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ আদালতে মামলা দায়ের করবো। কোন অবস্থাতেই রাজবাড়ীতে অবৈধ প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না।

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

দৌলতদিয়া যৌনপল্লীর ১০২ জন শিশু পেল হাম-রুবেলা টিকা

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের মাঝে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। শনিবার (২ মে) সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ টিকা দেওয়া হয়। টিকা কার্যক্রমে সহযোগিতা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদানকারী সুপারভাইজার (এমটি) মোঃ মোশারফ হোসেন, স্বাস্থ্য সহকারি হাফিজা আক্তার, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক খাদিজা খাতুন, শামিমা আক্তার, মেহেদী হাসান ইমন প্রমুখ।

দৌলতদিয়া যৌনপল্লীর ১০২ জন শিশু পেল হাম-রুবেলা টিকা

বজ্রপাতে বাবার কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশু, প্রাণ হারালেন বাবা

হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মজ্জৎকোল এলাকায় বাড়ির কাছে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায়। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সুমন মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর এগ্রো মিলে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে আকাশে মেঘ জমা অবস্থায় বজ্রপাত ঘটলে সুমনের কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান সাফিয়াকে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক ভাবে স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সকাল ৭টার দিকে সুমন ও তার শিশু সন্তানকে হাসপাতালে আনা হলে সুমনকে মৃত ঘোষণা করা হয়। বজ্রপাতে আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বজ্রপাতে বাবার কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশু, প্রাণ হারালেন বাবা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ রাজবাড়ীর তিন উপজেলা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা। ২০২৬ সালের মার্চ মাসে পারফরম্যান্স মূল্যায়নে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৯২ শতাংশ সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, ৮৯ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় দ্বিতীয় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় এবং ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় তৃতীয় স্থান অধিকার করেছে কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল রাজবাড়ী সদর উপজেলার ইউএনও।  জানা গেছে, জনগনের দোরগোড়ায় দ্রæত সেবা পৌঁছে দিতে স্ব স্ব উপজেলা থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এরমধ্যে দ্রæত সময়ের মধ্যে নির্ভুল নিবন্ধন সম্পন্ন করা, অনলাইনে সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পরিচালনা করায় ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বালিয়াকান্দি উপজেলা প্রথম, দ্বিতীয় রাজবাড়ী সদর এবং তৃতীয় স্থান অধিকার করে জেলার কালুখালী উপজেলা। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে রাজবাড়ীর তিনটি উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ৯২ শতাংশ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করায় বালিয়াকান্দি উপজেলা প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। বালিয়াকান্দি উপজেলাকে আধুনিক ও জনবান্ধন করার লক্ষে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, সকলের আগ্রহ, চেষ্টা ও কষ্টের ফসল এই স্বীকৃতি। যদিও আমাদের কিছু ভুল ত্রæটি রয়েছে, তথাপি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দয়া করে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন সঠিক সময়ে করুন। ইউনিয়ন পরিষদে হয়রানি কিংবা সমস্যায় পড়লে লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। এই গৌরবময় অর্জন কঠোর পরিশ্রম এবং সেবার মানসিকতার প্রতিফলন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ৭৯ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সফলতার সাথে সম্পন্ন করায় রাজবাড়ী সদর উপজেলার ইউএনও হিসেবে তিনি ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ রাজবাড়ীর তিন উপজেলা