রাজবাড়ী মেইল
সর্বশেষ

 সারাদেশ সারাদেশ

মতামতমতামত

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।এদিকে শুক্রবার বেলা তিনটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্দ্বোতন কর্মকর্তা, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন।  এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, গত ২৫ মার্চ ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলশ্রæতিতেই আজকের এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। এক্ষেত্রে যাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁরা আমাদের আহ্বানে সারা দিয়ে ফেরিতে ওঠার আগে নেমেছেন। এছাড়া ঘাট আধুনিকায়নে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন যুগ্ম-সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ও জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়।দ্রুত বাসের চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন। বাসটির তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার ও অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রীকে নামিয়ে দেওয়া হয় এমনকি তিনি নিজেও নেমে পন্টুনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষন পর বাসটি চালু করামাত্র মুহুর্তের মধ্যে ব্রেকফেইল করে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় বাসটিতে চালক ও তাঁর সহকারী ছিলেন। তবে পরে তাদেরকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া মদনপুর কাউন্টার থেকে আসা ঢাকাগামী যাত্রী আখি বেগম বলেন, ‘তিনি ও তাঁর মেয়ে ঢাকায় যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তার প্রায় ৮-১০ মিনিট পর গাড়ি চালু হওয়ার মাত্র চোখের পলকে কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। অল্পের জন্য আমরা সকলে প্রাণে বেঁচে গেছি।’ দুর্ঘটনার খবর পেয়ে দূর-দূরান্ত থেকে অনেকে ফেরি ঘাটে আসেন। এ সময় অনেকে ঘাট অব্যবস্থাপনাকে দায়ি করে অবিলম্বে ফেরি ঘাট আধুনিকায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতুর নির্মাণে দাবি জানান। সফিক মণ্ডল নামের এক স্কুল শিক্ষক ও সমাজকর্মী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, আমরা বার বার ফেরি ঘাটে দুর্ঘটনা দেখতে চাইনা। বার বার দুর্ঘটনা ঘটবে আর সরকার নিয়মের দোহাই দিয়ে তদন্ত কমিটি হবে, এটা কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হোক। নতুবা আপতকালীন সময়ের জন্য ফেরিঘাটগুলোকে আধুনিয়কায়ন করা হোক। নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঈদুল ফিতরের সময় দুর্ঘটনার পর থেকে যাত্রীদের সতর্কতায় নৌপুলিশ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। আজকে বাসটি ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যার কারনে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিত বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেস্টা, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে বাড়ির অদূরে প্রতিবেশীর পুকুর পাড়ে আম খাওয়ানোর প্রলোভনে ফেলে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় জীবন মণ্ডল (১৪) নামের কিশোরকে বৃহস্পতিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত জীবন মণ্ডল পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের মো. বেনু মÐলের ছেলে। জীবন স্থানীয়ভাবে উঠতি বখাটে (কিশোর গ্যাং) হিসেবে পরিচিত এবং ভুক্তভোগী পরিবারের সম্পর্কে নিকট আত্মীয় হন। গ্রেপ্তারকৃত জীবনকে আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভুক্তভোগী শিশুটির নানী জানান, মেয়ে জামাই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে নাতি ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গত বুধবার (৩ জুন) বেলা দুইটার দিকে বসতবাড়ির উত্তর পাশের সুপারি বাগানে আমার নাতি খেলা করছিল। পরবর্তীতে বেলা তিনটার দিকে অভিযুক্ত জীবন আমার নাতিকে বাড়ির পাশে স্থানীয় গোলাম রসুলের পুকুর চালার গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। এ সময় নাতিকে ঝোপের ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে পুকুরে গোসল করতে আসা স্থানীয় এক নারী দেখে ফেললে জীবন দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনা ধামাচাপা দিতে জীবনের পরিবার স্থানীয় মাতুব্বরদের দিয়ে চেষ্টা চালায়।  এদিকে এ ঘটনার বিচার চাইতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পরদিন বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পাংশা মডেল থানায় জীবন মণ্ডলকে অভিযুক্ত করে নারী  ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত জীবন মণ্ডলকে গ্রেপ্তার করে।    পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটির মা বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে আইনের সাথে সংঘাতে জড়িত অভিযুক্ত জীবনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে স্থানীয় বখাটে হিসেবে পরিচিত। তাকে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। একই সাথে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে পাঠানো হবে।

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রায় দেড় যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দে ফিরলেন উপজেলা যুবলদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ দেওয়ান। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তাঁকে বহনকারী ফেরি দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে ভিড়লে সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। বিগত তত্বাবধায়ক সরকারের নির্বাচনকালীন সময়ে তিনি বিদেশে পাড়ি জমান। মোটরসাইকেল ও প্রাইভেটকার-মাইক্রোবাসের বিশাল বহর নিয়ে তিনি ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ বাজার প্রবেশ করেন। গাড়ির ওপর তিনি হাঁত উঁচিয়ে সবার প্রতি শুভেচ্ছা জানান। গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড নির্মিত মঞ্চে এসে শেষ করে। এ সময় তাঁকে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা ফুলের সংবর্ধনা প্রদান করেন। ফরিদ দেওয়ানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক হত্যাসহ নাশকতা, বিষ্ফোরক আইনে মামলার কারনে তিনি প্রথমে পর্তুগাল ও পরে লন্ডন পাড়ি জমান। ৫ আগষ্টের পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি প্রদান ও অন্যান্য মামলা থেকে জামিন নেন। দেশে ফেরার খবরে কর্মীসমর্থকরা পৌরসভা মেয়র নির্বাচনে সম্ভব্য প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে ঈদ শুভেচ্ছা জানান। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ফরিদ দেওয়ানের বিরুদ্ধে থানায় তিনটি হত্যা ও একটি নাশকতা মামলা। চারটি মামলায় তিনি রাজবাড়ী জেলা জজ কোর্ট থেকে সম্প্রতি জামিন নেন। গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ও ফরিদ দেওয়ানের ছোট ভাই ফারুক দেওয়ানের সঞ্চালনায় ফরিদ দেওয়ান ছাড়াও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য নাজিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার মণ্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান প্রমূখ।ফরিদ দেওয়ান বলেন, বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে যেতে বাধ্য হন। দেশের বাইরে থাকলেও এলাকার রাজনীতির ক্ষেত্রে যে যেখানে স্মরণ করেছে আমি সর্বত্রই তাদের পাশে থেকেছি। দীর্ঘ প্রতিক্ষার পর দেশে ফিরতে পেরে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি বলেন, আমাদের ভাগ্য একজন মন্ত্রী পেয়েছি। তিনি সব বিষয়ে আমাদের খোঁজ খবর রাখছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে এমন কোন কাজ করবেন না যাতে দুর্নাম হয়। যারা অনিয়ম, চাঁদাবাজি করেন তাদের জন্য দলের নেতাদের জবাবদিহি করতে হয়। আমরা এমন কোন কাজ করবো না। সবাই মিলেমিশে একত্রে দলের জন্য কাজ করবো। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বীতা করবেন কি না সম্পূর্ণ দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু বলেন, ফরিদ দেওয়ান নানা ধরনের নির্যাতন, মামলা ও হয়রানীর শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এলাকায় ফিরে আসায় তরুণ ও যুবকদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ফিরে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবো। তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, ফরিদ দেওয়ান বহু মামলা-হামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দেশ ছাড়া হন। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি আবার এলাকায় ফিরে আসায় তাঁর সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করছে। তাঁর এ প্রত্যাবর্তনে গোয়ালন্দবাসী আনন্দিত।

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ পরিবারের অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ ইসলাম (২৬)। দেশে ফিরে বিয়ে করবেন বলে প্রস্তুতি নিয়ে আসছিলেন। তাঁকে আনতে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পরিবারের সদস্যরা। প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফ ইসলামসহ মা, বোন ও ভাই। তবে প্রাণে বেঁচে যান শিশু দুটি।  সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে গ্যাস সিলিন্ডারবোঝাই দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে তাদের বহনকারী প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮) ও ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম (২৫), প্রাইভেট কারের চালক যশোর মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩২)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শহিদুল ইসলামের ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৮) ও আয়শা খাতুনের সাত বছর বয়সী ছেলে আশরাফুল হুসাইন ও তিন বছর বয়সী মেয়ে তাসফিয়া খাতুনকে। এরমধ্যে আজ সকালে রাকিবুল ইসলাম মারা যান। এ নিয়ে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলেসহ চারজন এবং প্রাইভেটকার চালকসহ পাঁচ জনের মৃত্যু হলো। তবে শিশু দুটি আশঙ্কামুক্ত রয়েছে।   দুর্ঘটনায় নিহত আয়শা খাতুনের স্বামী ইলিয়াস সরদার বলেন, অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ। ধারদেনা পরিশোধ করা ও বাড়ি-ঘরের কাজ শেষে কিছু সমস্যার কারনে এতদিন তার দেশে ফেরা হয়নি। এখন দেশে ফিরে বিয়ে করবেন বলে পুরো আয়োজন চলছিল। বিয়ের প্রস্তুতি হিসেবে তিন মাসের ছুটিতে দেশে ফিরছিলো। দীর্ঘদিন পর দেশে ফিরছে বলে আরিফকে আনতে ভাড়া করা প্রাইভেটকার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান শ্বাশুড়ি নূর জাহান বেগম, তাঁর স্ত্রী আয়শা খাতুন, শ্যালক রাকিবুল ইসলাম ওই তাঁর দুই শিশু সন্তান। প্রাইভেটকারে জায়গা না হওয়ায় তারা কেউ সঙ্গে যেতে পারেননি। ইলিয়াস সরদার বলেন, আমার শ্বশুর শহিদুল ইসলাম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ের সংসারে শ্বশুর ছাড়া এখন আর কেউ বেঁচে নেই। আমার স্ত্রী ছিল তিন ভাই বোনের মধ্যে বড়। বড় শ্যালক আরিফ ইসলাম ছিল মালয়েশিয়া প্রবাসী, আর ছোট শ্যালক রাকিবুল ইসলাম এলাকায় ভ্যান চালাতো। এতদিন পর দেশে ফিরছে বলে পরিবারের মধ্যে আনন্দ বয়ছিল। ধুমধাম করে বিয়ে দিবেন বলে সকল আয়োজন চলছিল। কিন্তু তাঁকে আনতে গিয়ে পথেই সব শেষ হয়ে গেল। বাড়ি ফেরা হলো না আরিফের। সঙ্গে মা, বোন, দুই ভাইও প্রাণ হারালো। আমার শ্বশুরকে এখন কিভাবে বুঝ দিব।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত চারজনের লাশের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহত আরেকজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া আইনগত অন্যান্য প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। 

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন।    পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।    ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত। 

রাজবাড়ীতে বন্ধুসভার উদ্যোগ; 'রামিসার খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “অতিতে ধর্ষণের বিচার হলে হয়তো আজ রাস্তায় দাঁড়াতে হতো না। রামিসা আমাদের সন্তান। আজ আমার সন্তান, কাল আপনার সন্তান। এভাবে আর কত রামিসা শেষ হবে। আমরা আর কোন রামিসার এমন পৈশাচিক, নৃশংস মৃত্যু দেখতে চাইনা।” রামিসার খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এমনই আহ্বান জানান বক্তারা।   “শিশুর ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” শ্লোগান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে শুক্রবার সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম আলো রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, স্কল-কলেজের শিক্ষার্থী, পথচারীর পাশাপাশি সমাজ সচেতন নাগরিকারা এতে অংশ গ্রহণ করেন। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে কয়েকশ মানুষ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।    এ সময় বক্তরা বলেন, রামিসার বাবা কতটা অসহায় হলে বলতে পারেন, ‘আমি বিচার চায়না, কারণ বিচার পাবো না’। রামিসার বাবার এমন কথায় আমরা সবাই মর্মাহত। আমরা আর কত এমন পৈশাচিক, নিশৃংস মৃত্যু দেখবো। এমন নৃশংস ঘটনা মাদকসেবী ছাড়া কারো পক্ষে সম্ভব না। মাদকের ভয়াবহতা কোন পর্যায়ে গেছে দেশের মানুষ বুঝতে পারছে। এভাবে কোন দেশ চলতে পারে না। শক্ত হাতে মাদক দমন করতে না পারলে এমন ভয়াবহতা চলতে থাকবে। তারই ধারাবাহিকতায় এমন পৈশাচিক ঘটনা ঘটে যাচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানাবো এমন নৃশংসতা এবং ভয়াবহতার বিরুদ্ধে কঠোর হতে। রামিসার হত্যাকারী গ্রেপ্তার হয়েছে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশবাসীকে দেখিয়ে দিন। ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ হলে এমন ভয়াবহতা কমে আসবে বলে মনে করি।   গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুরাজিত চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখক আব্দুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ বাজার একুশ ইলেক্ট্রনিক্স এর পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা জর্জ আদালতের আইনজীবী মকিম মণ্ডল, ঢাকা শিশু সংসদের সাবেক সভাপতি আয়নাল শেখ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য নাজমুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ফাহিম হাসান হিমেল, শিক্ষার্থীদের পক্ষে এলিজা মিম ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভা শেষ করেন।

রাজবাড়ীতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি উত্তম ঘোষ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গুরুত্বপর্ণূ কাজে সফলতা পাওয়ায় রাজবাড়ী জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন উত্তম কুমার ঘোষ। তিনি বর্তমানে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (২১ মে) রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ তাঁর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, মাদকবিরোধী অভিযান, চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, বিকাশ প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।উল্লেখ্য, গত মাসে উত্তম কুমার ঘোষ রাজবাড়ী সদর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজবাড়ী শহরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ যুবলীগের নৌ-মিছিল ও পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুরুতত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রলারে নৌ-মিছিলের ঘটনা ঘটেছে। এছাড়া নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতার নেতৃত্বে দুইদিন দৌলতদিয়া ঘাট, পৌরসভা, দলীয় কার্যালয় সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার শাটানো হয়। পোষ্টারের মাঝে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় করে ছবি ব্যবহার করা হয়েছে। এক পাশে যুবলীগের চেয়ারম্যান এবং মহাসচিবের ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারে "শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা" স্লোগান লেখা হয়। পোস্টারের নিচে মো. আশরাফুল ইসলাম আশরাফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোয়ালন্দ উপজেলা যুবলীগ ও সাবেক সদস্য ২ নং ওয়ার্ড দৌলতদিয়া ইউপি লেখা রয়েছে। এছাড়া এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।একাধিক ভিডিওগুলোতে দেখা যায়, রোববার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারে করে আসছেন আশরাফুল ইসলাম সহ তাঁর কয়েকজন অনুগত দলীয় নেতাকর্মী। এ সময় তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। তাদের প্রত্যেকের হাতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার রয়েছে। যুবলীগের নেতাকর্মীদের ট্রলার যোগে শেখ হাসিনার পক্ষে মিছিল সহকারে আসার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়।আরেক ভিডিওতে দেখা যায়, আগের দিন শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মুখে মস্ক পড়ে কয়েকজন যুবক দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটের গুরুত্বপূর্ণ স্থান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, গোয়ালন্দ পৌরসভা , উপজেলা পরিষদ সংলগ্ন স্থান সহ গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে এসব ভিডিও প্রকাশ করে।পোষ্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশরাফ। পোস্টারে “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উল্লেখ করা হয় এবং ইংরেজিতে বাংলাদেশ রাইস এগেইন’ শিরোনাম ব্যবহার করা হয়।গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম বলেন, দলকে ভালোবাসি বলে আর বসে থাকতে পারছি না। দেশের বিভিন্ন অঞ্চলের মুজিববাদী কর্মীরা মাঠে নেমে পড়েছে। আমাদেরও বসে থাকার সুযোগ নেই। শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন এবং বীরের বেশে ফিরবেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমার পক্ষ থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টার অংশ হিসেবে নৌমিছিল এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পাস্টার শাটানো হয়েছে।  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, "নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কিছু নেতাকর্মী পোষ্টার লাগানো ও নৌ-মিছিলের বিষয়ে ফেসবুকে দেখেছি। অথেনটিক এখনও পাইনি। এরপরও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনলাইন জরিপ অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

গোয়ালন্দে ছয় মামলার আসামি, ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি

১০

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

জনপ্রিয় সব খবর

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

দৌলতদিয়ায় আবার বাসডুবি; যাত্রীরা নেমে যাওয়া প্রাণে রক্ষা, আড়াই ঘন্টা পর টেনে তোলা হলো বাস

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেস্টা, কিশোর গ্রেপ্তার

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

রাজবাড়ীতে সাপের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

রাজবাড়ীতে জুতা ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মামলা দায়ের

রাজবাড়ীতে ব্রীজের রেলিংয়ের আঘাতে ট্রেনের ছাদে থাকা তরুণের মৃত্যু

১০

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

সর্বশেষ সব খবর

 বানিজ্য বানিজ্য

বিএনপি নেতার দোকান থেকে চোরাইমাল ও মদ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাঙারির দোকান থেকে চুরিকৃত মালামাল ও তিন বোতল বিদেশী মদ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান ও তাঁর দুই ছেলেকে আসামী করা হয়েছে। এছাড়া হাতেনাতে আইয়ুব আলী খানের শ্যালককে পুলিশ গ্রেপ্তার করেছে।  রোববার (৩১ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকানে অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, চোরাইকৃত মালামাল উদ্ধারের পাশাপাশি তিন বোতল মদ উদ্ধার করা হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক বেল্লাল মণ্ডল জানান, ২৪ মে বিকেলে কার্যালয় বন্ধ রেখে বাড়ি যান। রোববার (৩১ মে) সকাল ৯ টার দিকে বিশেষ প্রয়োজনে কার্যালয়ের সামনে দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাওয়ার সময় দেখেন, কার্যালয়ের বৈদ্যুতিক তার নেই। তিনি অটোরিক্সা থেকে নেমে অফিসে গিয়ে দেখেন প্রধান ফটকের পকেট গেট খোলা এবং তালা নেই। বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলীকে অবগত করলে তিনি উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপস্থিত হন। তারা কার্যালয়ের ভিতর দেখেন অফিসের কম্পিউটার মনিটর, পিসি, প্রিন্টার, আইপিএস মেশিন, আইপিএস ব্যাটারী, সিসি ক্যামেরার ডিভিআর, সিলিং ফ্যান, বৈদ্যুতিক মটর, সংযোগ তার, জানালার থাই গøাসের অ্যালুমিনিয়াম ফ্রেমসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে প্রায় ২০০ মিটার দূরে ক্যানালঘাট এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলীর ভাঙারি দোকানে অভিযান চালায়। এ সময় প্রায় ৫০ গজ বৈদ্যুতিক তার, ২৬পিস অ্যালুমিনিয়ামের ফ্রেমসহ আইয়ুব আলীর শ্যালক হালিম মোল্লাকে (৩৮) আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিশাল আকারের ভাঙারির দোকানের স্তুপ থেকে প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে ২টি সিলিং ফ্যান, একটি প্রিন্টার, একটি আইপিএস মেশিন, একটি আইপিএস হ্যামকো ব্যাটারি, একটি বৈদ্যুতিক মটর উদ্ধার ও তিন বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এছাড়া ঘরে মোটরপাম্প, বিভিন্ন ইলেকট্রনিক মূল্যবান যন্ত্রাংশ, ফ্যান, দরজা-জানালার গ্রিল, টিউবওয়েল, যানবাহনের যন্ত্রাংশ, সাইকেল-রিকশারসহ বিভিন্ন পরিবহনের চাকা, বৈদ্যুতিক সরঞ্জাম, লোহার রডের স্তুপ দেখা যায়। এছাড়া মাদক সেবনের সলঞ্জমাদিও পাওয়া যায়। অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা আইয়ুব আলী খান বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ পালের সাথে বিরোধ চলছে। ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য চুরিকৃত মালামাল আমার দোকানে রাখা হয়েছে। আমি এ ধরনের কাজের সাথে জড়িত নই। তবে অভিযানকালে আইয়ুব আলীর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খা বলেন, ভাঙারি দোকানে কতজন কতকিছু বিক্রির জন্য নিয়ে আসে। এরমধ্যে কোনটা চুরির মাল বোঝাই উপায় নেই। তবে ভূমি অফিসের মালামাল বিক্রয়কারীকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিব। এ ঘটনায় দৌলতদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক বেল্লাল মণ্ডল বাদী হয়ে রোববার গভীররাতে গোয়ালন্দ ঘাট থানায় গ্রেপ্তারকৃত হালিম মোল্লাসহ পলাতক বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন (৬০), তাঁর ছেলে অনিক খাঁন (২১), আরিফ খাঁনকে (৩৫) অভিযুক্ত করে চুরির মামলা করেন। মদ উদ্ধারের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দিন বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন।    গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আইয়ুব খার ভাঙারি দোকান থেকে অবৈধ ও চুরিকৃত মালামাল উদ্ধার ও মদ জব্দের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সরকারের আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব- রাশেদ আল মাহমুদ তিতুমীর

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী যে বাজেটে কিভাবে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, জনবান্ধব করা যায় সরকার সে ব্যাপারে কাজ করছে। ব্যবসার ক্ষেত্রে যে নীতির ধারাবাহিকতা দরকার, সবগুলোর ব্যাপারে বর্তমান সরকার তার প্রথম বাজেটে উল্লেখ করবে এবং প্রথম বাজেট জনবান্ধব হবে বলে উল্লেখ করেন। গত শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সকল সরকারি দপ্তর প্রধান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের যে সকল অবহেলিত অঞ্চল আছে, সেসব অঞ্চল গুলোতে বিভিন্ন শিল্প উৎপাদন, সহায়তা ও বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।তিনি বলেন, ইতিমধ্যে সরকার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া শুরু করেছে। সেখানে বন্ধ শিল্প কলকারখানার ক্ষেত্রে নিম্ন সুদের সুযোগটা দেওয়া হবে। নারী উদ্যোক্তা, অতি ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে এবং অবহেলিত অঞ্চল গুলোর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। আমরা আশা করি উদ্যোক্তারা তারা বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী রাজবাড়ীতে একটা বড় পরিবর্তন ঘটাবে। আমরা জানি রাজবাড়ীতে বাংলাদেশ অক্সিজেন কোম্পানির জন্য একটা জায়গা ছিলো। সেখানে কিভাবে একটা শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি সে ক্ষেত্রেও আমরা একযোগে কাজ করতে চাই।অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজবাড়ীতে কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব দূরীকরণ করা দরকার। যুব বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া দরকার। আমাদের সরকার চেষ্টা করবে এখানে বিনিয়োগ পরিস্থিতি কিভাবে উন্নয়ন করা যায়। অর্থাৎ কিভাবে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা যায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এখানে যে বিসিক শিল্প নগরী আছে সেগুলোর প্লটগুলো ব্যবহিৃত হচ্ছ। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন দেখতে চান। বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে, স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের স্বাস্থ্যের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। শিক্ষার গুণগত মান যেমন দরকার, একই সঙ্গে এমন  শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার যার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা যায়। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।     

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গোয়ালন্দে গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা পরিশোধ

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ "সোনালী জীবন, সুখের জীবন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী শররীয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বেলা ১১ টায় বরাট আকিরন নেতা ইসলামিয়া মাদ্রাসায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজবাড়ী মেট্রো ইউএম ও এফএ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম মোহাম্মদ ইমাম হোসাইন।সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার যোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোস্তফা কামাল, দুলাল হোসেন, সুজিত সরকার (জয়), তানসেন শেখ, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, পাবনা আমিনপুর থানার সাব ইন্সপেক্টর মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিরাজ আলী শেখ, বরাট ইউপি সদস্য মোঃ সেলিম প্রামাণিক, ইউসুফ আলী শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগণ।আলোচনা সভা শেষে প্রয়াত গ্রাহক ছোটভাকলা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড চর বরাট গ্রামের বাসিন্দা মরহুম হেদায়েত হোসেন (যার পলিসি নং -৭৭১১৩০) এর মরণোত্তর বীমা দাবি হিসেবে ৯৪ হাজার ২৪৫ টাকা পরিশোধ করেন। হেদায়েত হোসেন এর পক্ষে তার নামিনি বড় ভাই টিটু হোসেন বীমা দাবির চেক গ্রহণ করেন।

কোরবানির ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী গাড়ির চাপ বৃদ্ধি

ইমরান মনিম, রাজবাড়ীঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নৌরুটে বাড়ছে গরুবাহী যানবাহনের চাপ। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুবাহী ট্রাক ও যানবাহন এ নৌরুট হয়ে ঢাকা ও আশপাশের জেলায় পারাপার হচ্ছে।বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মানিকগঞ্জের আরিচা, ঢাকা সংলগ্ন গাবতলী, মিরপুর, রাজধানীর উত্তরা সহ বিভিন্ন পশুর হাটে সহজ ও স্বল্প সময়ে পৌঁছানো যায় বলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও পরিবহন চালকরা।শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় এরকম অনেক গরু বোঝাই ট্রাক ফেরিতে নদী পাড়ি দিতে দেখা যায়। এ সময় আলাকপালে কয়েকজন চালক জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুবাহী ট্রাকের চাপ। তবে দৌলতদিয়া প্রান্তে ফেরি ঘাটের সংখ্যা কম থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে। তাই দ্রুত ঘাট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।মেহেরপুর থেকে আসা ঢাকার গাবতলীগামি গরু বোঝাই ট্রাক চালক আবুল হোসেন বলেন, কয়েকদিন ধরে তিনি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গরু নিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের ট্রাকে স্থানীয় তিনজন ব্যবসায়ী মোট ১৩টি গরু নেওয়ার জন্য ভাড়া করে। আজ সকালে ওঠেই তিনি গাড়ি ছেড়ে দেন। ঘাটে পৌছানোর পর প্রথমে ফেরিঘাট সড়কের জিরো পয়েন্টে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেন। পরে তাদের গাড়িকে ঘুরিয়ে ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেওয়া হয়। অথচ আরেকটি ঘাট চালু থাকলে হয়তো লাইনে এতক্ষণ অপেক্ষা করা লাগতো না।  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি ঘাট সচল রয়েছে। পাশাপাশি ৫নং ঘাটটি সচলের কাজও দ্রুত এগিয়ে চলছে। আশা করছি ঈদের আগেই ৫নং ঘাটটিও সচল হয়ে যাবে। পাশাপাশি এখন এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। গরুবাহী গাড়ীর চাপ আরও বাড়লে প্রয়োজনে আর ৪টি ফেরি বাড়বে। তবে বর্তমানে গরুবাহী গাড়ীর চাপ সামাল দিতে গরুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

জাতীয়

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।এদিকে শুক্রবার বেলা তিনটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্দ্বোতন কর্মকর্তা, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন।  এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, গত ২৫ মার্চ ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলশ্রæতিতেই আজকের এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। এক্ষেত্রে যাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁরা আমাদের আহ্বানে সারা দিয়ে ফেরিতে ওঠার আগে নেমেছেন। এছাড়া ঘাট আধুনিকায়নে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন যুগ্ম-সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ও জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৩ ঘন্টা আগে

 বিশ্ব বিশ্ব

 রাজনীতি রাজনীতি

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া ‘এসবি সুপারডিলাক্স’ নামক যাত্রীবাহি পরিবহন প্রায় আড়াই ঘন্টা পর বেলা বারোটার দিকে টেনে তোলা হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে ঘাটে থাকা কেটাইপ ফেরি ‘করবীর’ ওপর টেনে তোলে। এ সময় বাসযাত্রীদের মালামাল ছাড়া কিছুই পাওয়া যায়নি। আহত অবস্থায় বাসচালক ও সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম ভেঙ্গে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। তার আগে ঘাট সংশ্লিস্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বাসের ষ্টাফরা ফেরি ঘাটের পন্টুনে যাত্রীদের নামিয়ে দেন। যার ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘাটে উপস্থিত হন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল আলম, বিআইডবিøউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বাসে থাকা মালামাল যাত্রীদের উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ অথচ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসবি সুপারডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮) জানান, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। বাসে ৩৭ জন যাত্রী, চালক, সহকারীসহ ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা দৌলতদিয়া ফেরি পৌঁছলে সিরিয়াল না থাকায় সরাসরি তাদের ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেয়া হয়। ৭ নম্বর ঘাটের একটি পকেটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপর পকেটে কেটাইপ ফেরি করবী ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহŸান করা হয়। অনেকে নামতে না চাইলে নৌপুলিশ তাদের নামতে বাধ্য করেন। এসময় তিনি ও সহকারী ফেরিতে ওঠতে গাড়ি চালু করা মাত্র ব্রেকফেইল (নিয়ন্ত্রণ হারিয়ে) করে সরাসরি করবী ফেরির র‌্যামে আঘাত করলে র‌্যাম ভেঙ্গে বাসটি নদীতে পড়ে যায়। পরে তিনি বাসের জানালা দিয়ে কোনভাবে বের হয়ে আসলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। গাড়ির সহকারী সাবিক হোসেন (২১) বলেন, বাসটি ঘাটে পৌছানোর পর টিকিট কাটকে কাউন্টারে যাই। টিকিট কাটা শেষে ৭নম্বর ঘাটের কাছে পন্টুনে পৌছানোর আগে সকল যাত্রী নেমে যায়। এসময় তিনি বাসে ওঠামাত্র সরাসরি ছুটতে শুরু করে। নদীতে পড়ার আগে তিনি লাফ দিলে পন্টুনের ওপর পরে গিয়ে মুখে আঘাত পেয়ে জখম হন। বাসের তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের তিনজন যাত্রী অনুপস্থিত ছিল। কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার সহ অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছিল। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রী নেমে যায়। তিনি পন্টুনে নামার পর বাসটি ফেরিতে ওঠার মুহুর্তে ব্রেকফেইল করে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।  বাসটিতে থাকা বিজিবি পিলখানা হেডকোয়াটার নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যে এই পরিবহনে ঢাকা আসা যাওয়া করি, কিন্তু কখনো বাস থেকে ঘাটে নামিনি। বাসটি ঘাটে পৌছানোর পর যাত্রীদের নামার আহ্বান জানালে আমি অপরাগতা প্রকাশ করি। পরে নৌ পুলিশ আমাদের জোর করে নামিয়ে দেন। এরপর মুহুর্তে কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি দ্রæত গতিতে ফেরির র‌্যাম ভেঙ্গে নদীতে যায়। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিল। নতুবা গত ঈদের মতো এতগুলো মানুষের প্রাণ চলে যেত।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমরা হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের নিচে নেমে যাওয়ার আহ্বান জানাই। পরে পুলিশ এসে আমাদের সহযোগিতা করে। এরপর মুহুর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি করবী ফেরির র‌্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায়। বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহত হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, গত ঈদুল ফিতরের সময় পদ্মা নদীতে বাসডুবির পর থেকে ঘাটে ফেরিতে ওঠার আগে যাত্রীদের পরিবহন থেকে নামিয়ে দেওয়া হয়। আজকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ দিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হবে।

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রায় দেড় যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দে ফিরলেন উপজেলা যুবলদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ দেওয়ান। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তাঁকে বহনকারী ফেরি দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে ভিড়লে সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। বিগত তত্বাবধায়ক সরকারের নির্বাচনকালীন সময়ে তিনি বিদেশে পাড়ি জমান। মোটরসাইকেল ও প্রাইভেটকার-মাইক্রোবাসের বিশাল বহর নিয়ে তিনি ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ বাজার প্রবেশ করেন। গাড়ির ওপর তিনি হাঁত উঁচিয়ে সবার প্রতি শুভেচ্ছা জানান। গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড নির্মিত মঞ্চে এসে শেষ করে। এ সময় তাঁকে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা ফুলের সংবর্ধনা প্রদান করেন। ফরিদ দেওয়ানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক হত্যাসহ নাশকতা, বিষ্ফোরক আইনে মামলার কারনে তিনি প্রথমে পর্তুগাল ও পরে লন্ডন পাড়ি জমান। ৫ আগষ্টের পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি প্রদান ও অন্যান্য মামলা থেকে জামিন নেন। দেশে ফেরার খবরে কর্মীসমর্থকরা পৌরসভা মেয়র নির্বাচনে সম্ভব্য প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে ঈদ শুভেচ্ছা জানান। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ফরিদ দেওয়ানের বিরুদ্ধে থানায় তিনটি হত্যা ও একটি নাশকতা মামলা। চারটি মামলায় তিনি রাজবাড়ী জেলা জজ কোর্ট থেকে সম্প্রতি জামিন নেন। গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ও ফরিদ দেওয়ানের ছোট ভাই ফারুক দেওয়ানের সঞ্চালনায় ফরিদ দেওয়ান ছাড়াও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য নাজিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার মণ্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান প্রমূখ।ফরিদ দেওয়ান বলেন, বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে যেতে বাধ্য হন। দেশের বাইরে থাকলেও এলাকার রাজনীতির ক্ষেত্রে যে যেখানে স্মরণ করেছে আমি সর্বত্রই তাদের পাশে থেকেছি। দীর্ঘ প্রতিক্ষার পর দেশে ফিরতে পেরে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি বলেন, আমাদের ভাগ্য একজন মন্ত্রী পেয়েছি। তিনি সব বিষয়ে আমাদের খোঁজ খবর রাখছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে এমন কোন কাজ করবেন না যাতে দুর্নাম হয়। যারা অনিয়ম, চাঁদাবাজি করেন তাদের জন্য দলের নেতাদের জবাবদিহি করতে হয়। আমরা এমন কোন কাজ করবো না। সবাই মিলেমিশে একত্রে দলের জন্য কাজ করবো। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বীতা করবেন কি না সম্পূর্ণ দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু বলেন, ফরিদ দেওয়ান নানা ধরনের নির্যাতন, মামলা ও হয়রানীর শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এলাকায় ফিরে আসায় তরুণ ও যুবকদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ফিরে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবো। তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, ফরিদ দেওয়ান বহু মামলা-হামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দেশ ছাড়া হন। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি আবার এলাকায় ফিরে আসায় তাঁর সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করছে। তাঁর এ প্রত্যাবর্তনে গোয়ালন্দবাসী আনন্দিত।

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ পরিবারের অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ ইসলাম (২৬)। দেশে ফিরে বিয়ে করবেন বলে প্রস্তুতি নিয়ে আসছিলেন। তাঁকে আনতে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পরিবারের সদস্যরা। প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফ ইসলামসহ মা, বোন ও ভাই। তবে প্রাণে বেঁচে যান শিশু দুটি।  সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে গ্যাস সিলিন্ডারবোঝাই দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে তাদের বহনকারী প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮) ও ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম (২৫), প্রাইভেট কারের চালক যশোর মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩২)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শহিদুল ইসলামের ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৮) ও আয়শা খাতুনের সাত বছর বয়সী ছেলে আশরাফুল হুসাইন ও তিন বছর বয়সী মেয়ে তাসফিয়া খাতুনকে। এরমধ্যে আজ সকালে রাকিবুল ইসলাম মারা যান। এ নিয়ে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলেসহ চারজন এবং প্রাইভেটকার চালকসহ পাঁচ জনের মৃত্যু হলো। তবে শিশু দুটি আশঙ্কামুক্ত রয়েছে।   দুর্ঘটনায় নিহত আয়শা খাতুনের স্বামী ইলিয়াস সরদার বলেন, অভাব ঘোচাতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন আরিফ। ধারদেনা পরিশোধ করা ও বাড়ি-ঘরের কাজ শেষে কিছু সমস্যার কারনে এতদিন তার দেশে ফেরা হয়নি। এখন দেশে ফিরে বিয়ে করবেন বলে পুরো আয়োজন চলছিল। বিয়ের প্রস্তুতি হিসেবে তিন মাসের ছুটিতে দেশে ফিরছিলো। দীর্ঘদিন পর দেশে ফিরছে বলে আরিফকে আনতে ভাড়া করা প্রাইভেটকার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান শ্বাশুড়ি নূর জাহান বেগম, তাঁর স্ত্রী আয়শা খাতুন, শ্যালক রাকিবুল ইসলাম ওই তাঁর দুই শিশু সন্তান। প্রাইভেটকারে জায়গা না হওয়ায় তারা কেউ সঙ্গে যেতে পারেননি। ইলিয়াস সরদার বলেন, আমার শ্বশুর শহিদুল ইসলাম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ের সংসারে শ্বশুর ছাড়া এখন আর কেউ বেঁচে নেই। আমার স্ত্রী ছিল তিন ভাই বোনের মধ্যে বড়। বড় শ্যালক আরিফ ইসলাম ছিল মালয়েশিয়া প্রবাসী, আর ছোট শ্যালক রাকিবুল ইসলাম এলাকায় ভ্যান চালাতো। এতদিন পর দেশে ফিরছে বলে পরিবারের মধ্যে আনন্দ বয়ছিল। ধুমধাম করে বিয়ে দিবেন বলে সকল আয়োজন চলছিল। কিন্তু তাঁকে আনতে গিয়ে পথেই সব শেষ হয়ে গেল। বাড়ি ফেরা হলো না আরিফের। সঙ্গে মা, বোন, দুই ভাইও প্রাণ হারালো। আমার শ্বশুরকে এখন কিভাবে বুঝ দিব।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত চারজনের লাশের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহত আরেকজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া আইনগত অন্যান্য প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। 

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৫; বিয়ে করতে ১০ বছর পর বাড়ি ফিরছিলেন আরিফ, বাড়ি ফেরা হলো না

বিএনপি নেতার দোকান থেকে চোরাইমাল ও মদ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাঙারির দোকান থেকে চুরিকৃত মালামাল ও তিন বোতল বিদেশী মদ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান ও তাঁর দুই ছেলেকে আসামী করা হয়েছে। এছাড়া হাতেনাতে আইয়ুব আলী খানের শ্যালককে পুলিশ গ্রেপ্তার করেছে।  রোববার (৩১ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকানে অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, চোরাইকৃত মালামাল উদ্ধারের পাশাপাশি তিন বোতল মদ উদ্ধার করা হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক বেল্লাল মণ্ডল জানান, ২৪ মে বিকেলে কার্যালয় বন্ধ রেখে বাড়ি যান। রোববার (৩১ মে) সকাল ৯ টার দিকে বিশেষ প্রয়োজনে কার্যালয়ের সামনে দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাওয়ার সময় দেখেন, কার্যালয়ের বৈদ্যুতিক তার নেই। তিনি অটোরিক্সা থেকে নেমে অফিসে গিয়ে দেখেন প্রধান ফটকের পকেট গেট খোলা এবং তালা নেই। বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলীকে অবগত করলে তিনি উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপস্থিত হন। তারা কার্যালয়ের ভিতর দেখেন অফিসের কম্পিউটার মনিটর, পিসি, প্রিন্টার, আইপিএস মেশিন, আইপিএস ব্যাটারী, সিসি ক্যামেরার ডিভিআর, সিলিং ফ্যান, বৈদ্যুতিক মটর, সংযোগ তার, জানালার থাই গøাসের অ্যালুমিনিয়াম ফ্রেমসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে প্রায় ২০০ মিটার দূরে ক্যানালঘাট এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলীর ভাঙারি দোকানে অভিযান চালায়। এ সময় প্রায় ৫০ গজ বৈদ্যুতিক তার, ২৬পিস অ্যালুমিনিয়ামের ফ্রেমসহ আইয়ুব আলীর শ্যালক হালিম মোল্লাকে (৩৮) আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিশাল আকারের ভাঙারির দোকানের স্তুপ থেকে প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে ২টি সিলিং ফ্যান, একটি প্রিন্টার, একটি আইপিএস মেশিন, একটি আইপিএস হ্যামকো ব্যাটারি, একটি বৈদ্যুতিক মটর উদ্ধার ও তিন বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এছাড়া ঘরে মোটরপাম্প, বিভিন্ন ইলেকট্রনিক মূল্যবান যন্ত্রাংশ, ফ্যান, দরজা-জানালার গ্রিল, টিউবওয়েল, যানবাহনের যন্ত্রাংশ, সাইকেল-রিকশারসহ বিভিন্ন পরিবহনের চাকা, বৈদ্যুতিক সরঞ্জাম, লোহার রডের স্তুপ দেখা যায়। এছাড়া মাদক সেবনের সলঞ্জমাদিও পাওয়া যায়। অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা আইয়ুব আলী খান বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ পালের সাথে বিরোধ চলছে। ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য চুরিকৃত মালামাল আমার দোকানে রাখা হয়েছে। আমি এ ধরনের কাজের সাথে জড়িত নই। তবে অভিযানকালে আইয়ুব আলীর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খা বলেন, ভাঙারি দোকানে কতজন কতকিছু বিক্রির জন্য নিয়ে আসে। এরমধ্যে কোনটা চুরির মাল বোঝাই উপায় নেই। তবে ভূমি অফিসের মালামাল বিক্রয়কারীকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিব। এ ঘটনায় দৌলতদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক বেল্লাল মণ্ডল বাদী হয়ে রোববার গভীররাতে গোয়ালন্দ ঘাট থানায় গ্রেপ্তারকৃত হালিম মোল্লাসহ পলাতক বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন (৬০), তাঁর ছেলে অনিক খাঁন (২১), আরিফ খাঁনকে (৩৫) অভিযুক্ত করে চুরির মামলা করেন। মদ উদ্ধারের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দিন বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন।    গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আইয়ুব খার ভাঙারি দোকান থেকে অবৈধ ও চুরিকৃত মালামাল উদ্ধার ও মদ জব্দের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিএনপি নেতার দোকান থেকে চোরাইমাল ও মদ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের, গ্রেপ্তার ১

দৌলতদিয়া ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, বিএনপি নেতার ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান আজ রোববার দুপুরে অভিযান চালায়। এ সময় উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বিশাল ভাঙারির দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়।এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আইয়ুব আলী খানের শ্যালক, স্থানীয় হবি মোল্লার ছেলে হালিম মোল্লাকে (৩৫) আটক করে। আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আগামীতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দোকান সার্বক্ষনিক দেখভাল করেন আইয়ুব আলী খানের ছোট ছেলে অনিক খান।দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বেলাল মন্ডল বলেন, ঈদের ছুটির শেষ দিনে আমরা অফিস তালা লাগিয়ে চলে যাই। রোববার সকালে অফিসের ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা রাজিব মহাসড়ক থেকে দেখতে পান বাইরে বিদ্যুতের ছেড়া তার ঝুলছে। সেটা দেখে ভেতরে গিয়ে দেখেন জানালার কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে কে যেন প্রবেশ করেছে। এগুলো দেখার পর আমাদের খবর দিলে আমরা এসিল্যান্ড স্যারকে জানায়। পরে স্যার সহ পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা রাজিব প্রামানিক বলেন, অফিসের তার ঝুলে থাকা দেখে আমি ভেতরে গিয়ে দেখতে পাই জানালা ভাঙা। দরজার তালার লক ভাঙা, কম্পিউটার নেই, কোন রুমের ফ্যান নেই, সার্ভিস তার নেই, পানির মোটর নেই। তছনছ করা গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র। পরে আমরা আমাদের উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত করি।অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত আইয়ুব আলী খানের ছোট ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান সাংবাদিকদের বলেন, ভাঙারির দোকানে কতজনই তো কতকিছু বিক্রির জন্য নিয়ে আসে। এরমধ্যে কোনটা চুরির মাল তা বোঝার উপায় নেই। তবে ভূমি অফিসের মালামাল বিক্রয় কারীকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেব।অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা আইয়ুব আলী খান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ পালের সাথে বিরোধ চলছে। শহীদ পাল ষড়যন্ত্র করে চুরির মাল আমার ঘরে রেখে আমাকে ফাসানোর চেষ্টা করছে। এ ধরণের অবৈধ কাজের সাথে আমি জড়িত নই।গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে যেভাবে ভাংচুর করে দূর্বৃত্তরা যেভাবে মালামাল হাতিয়ে নিয়েছে, সেটাকে চুরি না বলে বরং ডাকাতি বলা চলে।তিনি বলেন, দৌলতদিয়ার বিভিন্ন ভাঙারীর দোকানে অভিযান চালালে অনিক খানের ভাঙারির দোকানে কিছু তামার তারের সূত্র ধরে চুরি যাওয়া ১১টি মালামালের মধ্যে ৯টি জিনিস উদ্ধার করা হয়। এখনও কম্পিউটার মনিটর ও সিসিটিভির ডিভিআর মেশিন সহ কিছু জিনিস উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৌলতদিয়া ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, বিএনপি নেতার ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার

 খেলা খেলা

সকল জেলার খবর

 সাহিত্য সাহিত্য

লাইফ স্টাইল

আর্কাইভ

কৃষকের জানালা

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।এদিকে শুক্রবার বেলা তিনটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্দ্বোতন কর্মকর্তা, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন।  এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, গত ২৫ মার্চ ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলশ্রæতিতেই আজকের এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। এক্ষেত্রে যাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁরা আমাদের আহ্বানে সারা দিয়ে ফেরিতে ওঠার আগে নেমেছেন। এছাড়া ঘাট আধুনিকায়নে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন যুগ্ম-সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ও জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইন-কানুন

 বিনোদন বিনোদন

যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর; বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দেশের বৃহত্তর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও এক বাড়িয়ালাকে কুপিয়ে জখম করেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক হামলা হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হলেও পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় আতঙ্ক বিরাজ  করছে।  আহত বাড়ীয়ালার নাম ইয়াকুব আলী পাল (৪০)। সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপালে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এমাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পল্লীর ভিতর একটি দ্বিতল ভবনের ছাদে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে হুমায়ুনের ফাস্টফুডের দোকান ও জলসা ঘর রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জলসা ঘরে অবস্থান করছিল ইয়াকুব পাল। এ সময় ইয়াকুবের সাথে হুমায়ুন ও সহকারি তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় হুমায়ুন তার স্ত্রীর বড় ভাই অনিক খানকে ফোন করলে অনিক কয়েকজন সাথে নিয়ে এসে ইয়াকুবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।অনিক খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের ছোট ছেলে।এদিকে ইয়াকুবের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার লোকজন একত্রিত হয়ে হুমায়ুনের জলসা ঘর ও ফাস্টফুডের দোকান ভাঙচুর করে। এরপর পাশ্ববর্তী সামসু মাস্টার পাড়ায় হুমায়ুনের বাড়ি ভাঙচুর করে।হুমায়ুনের স্ত্রী মারুফা আক্তার জানান, দুর্বৃত্তরা আমার বাসায় প্রবেশ করলে প্রাণে বাঁচতে আমার শ্বশুর-শাশুড়ির রুমে চলে যাই। দুর্বৃত্তরা আমার ঘরে প্রবেশ করে চিৎকার করে হুমায়ূনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কাউকে না পেয়ে ঘরের আলমারিতে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ইয়াকুবের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল বলেন, যৌনপল্লীতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের মেয়ে জামাই ও ছেলেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইয়ুব আলী খান পল্লীতে এরশাদ সিকদার হতে চাচ্ছে। আমার ভাই পল্লীতে কয়েকদিন আগে একটি বাড়ি কিনেছে। আইয়ুবের মেয়ে জামাই হুমায়ুন কয়েকদিন আগে আমার ভাইয়ের কাছে বাড়ি কেনা বাবদ চাঁদা দাবি করে। সে রাজি না হয়ে প্রতিবাদ করলে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানতে চাইলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান মুঠোফোনে বলেন, আমার শ্যালক তিনতলা ভবনের ছাদে উন্নত পরিবেশে খরিদ্দারদের জন্য ফাস্টফুডের দোকান দেয়। শহীদ পালের ভাই করিম পাল আমার শ্যালকের ওই ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি। অথচ আমাদের বিরুদ্ধে তারা উল্টো অভিযোগ করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন।    পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।    ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত। 

বন্ধুর গোপনে বিয়ে; ব্যানার-ফেস্টুন নিয়ে “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”

মইনুল হক, রাজবাড়ীঃ “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” প্রিয় বন্ধু গোপনে বিয়ে করায় ব্যানার ও ফেস্টুন নিয়ে এভাবে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায় দাওয়াত না পাওয়া বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন। নানা শ্লোগানে প্রতিবাদ জানালেও নবদম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন। ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মন্ডল পাড়ার শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) আকষ্মিকভাবে বিয়ে করেন। পাত্রী দেখা, উভয় পরিবারকে বোঝানোর কাজটি বন্ধুরাই করেন। বন্ধুদের সাথে আগে থেকে পরিকল্পনা করলেও তাদের না জানিয়ে বিয়ে করায় ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়। শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে জড়ো হন কয়েকজন। এ সময় তারা “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” আয়োজনে এসএসসি ২০১৫ ব্যাচ-গোয়ালন্দ, লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা শাকিলের বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না মানবো না, শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।  শাকিলের বন্ধু মিশকাত সরদার বলেন, শাকিল আমাদের খুবই ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন আচার-অনুষ্ঠানে ওর খাওয়া নিয়ে আমরা বেশ মজা করি। কমবেশি সবাই ওকে খাওয়ায় কিন্তু শাকিল কাউকে কোনদিন কিছু খাওয়ায় না। সিদ্ধান্ত নেই ওর বিয়েতে আমরা অনেক মজা করে খাবো। বিয়ের জন্য পরিবারকে এমনকি বাড়ির কাছে পাত্রী পক্ষকে বোঝানোর কাজটা আমরাই করি। তিনদিন আগে এক বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে শুক্রবার শাকিলের বিয়ে। কিন্তু আগের দিন বৃহস্পতিবার সে বিয়ে করে ফেলে। প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় বাড়ির কাছে দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৪-১৫ জন বন্ধু একত্রিত হয়ে মিছিল ও খিচুরির আয়োজন করি। পরে শাকিল অনেক ফোন করলেও কেউ ধরিনি। মজা নিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজনটি করেছি। আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সখ্যতা এবং যোগাযোগ অত্যন্ত নিবিড়। বৃহস্পতিবার বন্ধু শাকিলের বিয়ের খবর পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখি কাউকে দাওয়াত করেনি। তাৎক্ষনিকভাবে আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে আজকের ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছি। আমাদের দাওয়াত না দিলেও নব দম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া করেছি।  শাকিল শেখ বলেন, ওরা আমার সবাই ঘনিষ্ঠ বন্ধু। ওদের প্রতিবাদকে নববধুসহ আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসুস্থ্য থাকায় বন্ধুদের দাওয়াত করতে পারিনি। তবে শীঘ্রই বন্ধুদের একত্রিত করার ইচ্ছা আছে। বিষয়টি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ভাবতে পারিনি। এখন কিছুটা হলেও কেমন যেন অস্বস্তি লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।

বন্ধুর গোপনে বিয়ে; ব্যানার-ফেস্টুন নিয়ে “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”

ওটিটিতে যা দেখবেন

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।

ওটিটিতে যা দেখবেন

কান-এর আলোচিত পাঁচ সিনেমা

সারা বিশ্বই এখন অবরুদ্ধ গাজার প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছে। গাজাবাসীর বর্তমান দুর্দশাগ্রস্ত সাম্প্রতিক সংগ্রামী জীবন সম্পর্কে ধারণা আগামই তুলে ধরেছিলেন জমজ দু’ভাই টারজান নাসের ও আরব নাসের। ২০০৭ সালের পটভূমিতে নির্মিত একটি অপরাধ থ্রিলার হুবহু বর্তমানের চিত্র তুলে ধরেছে- এটাই সিনেমার সার্থকতা। দোকানের মালিক ওসামা এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর ইয়াহিয়ার জীবনযন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। কিন্তু হাসাস ও দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দ্বন্দ্বে ভেঙে চুরমার হয় ইয়াহিয়ার মতো হাজারো গাজাবাসীর স্বপ্ন। আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে সিনেমাটি প্রদর্শিত হয় উৎসবে।আয়েশা ক্যান’ট ফ্লাই অ্যাওয়ে 

কান-এর আলোচিত পাঁচ সিনেমা

‘আমি শাকিব খানের মতো হতে চাই’

শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক‍্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’ তিনি আরও লেখেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয‍্য, অনেক সাধনার প্রয়োজন।’নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের

‘আমি শাকিব খানের মতো হতে চাই’

 মতামত মতামত

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।এদিকে শুক্রবার বেলা তিনটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্দ্বোতন কর্মকর্তা, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন।  এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, গত ২৫ মার্চ ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলশ্রæতিতেই আজকের এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। এক্ষেত্রে যাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁরা আমাদের আহ্বানে সারা দিয়ে ফেরিতে ওঠার আগে নেমেছেন। এছাড়া ঘাট আধুনিকায়নে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন যুগ্ম-সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ও জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৩ ঘন্টা আগে

 স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা

দৌলতদিয়ায় আবার বাসডুবি; যাত্রীরা নেমে যাওয়া প্রাণে রক্ষা, আড়াই ঘন্টা পর টেনে তোলা হলো বাস

দৌলতদিয়ায় আবার বাসডুবি; যাত্রীরা নেমে যাওয়া প্রাণে রক্ষা, আড়াই ঘন্টা পর টেনে তোলা হলো বাস

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া ‘এসবি সুপারডিলাক্স’ নামক যাত্রীবাহি পরিবহন প্রায় আড়াই ঘন্টা পর বেলা বারোটার দিকে টেনে তোলা হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে ঘাটে থাকা কেটাইপ ফেরি ‘করবীর’ ওপর টেনে তোলে। এ সময় বাসযাত্রীদের মালামাল ছাড়া কিছুই পাওয়া যায়নি। আহত অবস্থায় বাসচালক ও সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম ভেঙ্গে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। তার আগে ঘাট সংশ্লিস্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বাসের ষ্টাফরা ফেরি ঘাটের পন্টুনে যাত্রীদের নামিয়ে দেন। যার ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘাটে উপস্থিত হন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল আলম, বিআইডবিøউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বাসে থাকা মালামাল যাত্রীদের উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ অথচ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসবি সুপারডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮) জানান, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। বাসে ৩৭ জন যাত্রী, চালক, সহকারীসহ ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা দৌলতদিয়া ফেরি পৌঁছলে সিরিয়াল না থাকায় সরাসরি তাদের ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেয়া হয়। ৭ নম্বর ঘাটের একটি পকেটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপর পকেটে কেটাইপ ফেরি করবী ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহŸান করা হয়। অনেকে নামতে না চাইলে নৌপুলিশ তাদের নামতে বাধ্য করেন। এসময় তিনি ও সহকারী ফেরিতে ওঠতে গাড়ি চালু করা মাত্র ব্রেকফেইল (নিয়ন্ত্রণ হারিয়ে) করে সরাসরি করবী ফেরির র‌্যামে আঘাত করলে র‌্যাম ভেঙ্গে বাসটি নদীতে পড়ে যায়। পরে তিনি বাসের জানালা দিয়ে কোনভাবে বের হয়ে আসলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। গাড়ির সহকারী সাবিক হোসেন (২১) বলেন, বাসটি ঘাটে পৌছানোর পর টিকিট কাটকে কাউন্টারে যাই। টিকিট কাটা শেষে ৭নম্বর ঘাটের কাছে পন্টুনে পৌছানোর আগে সকল যাত্রী নেমে যায়। এসময় তিনি বাসে ওঠামাত্র সরাসরি ছুটতে শুরু করে। নদীতে পড়ার আগে তিনি লাফ দিলে পন্টুনের ওপর পরে গিয়ে মুখে আঘাত পেয়ে জখম হন। বাসের তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের তিনজন যাত্রী অনুপস্থিত ছিল। কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার সহ অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছিল। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রী নেমে যায়। তিনি পন্টুনে নামার পর বাসটি ফেরিতে ওঠার মুহুর্তে ব্রেকফেইল করে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।  বাসটিতে থাকা বিজিবি পিলখানা হেডকোয়াটার নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যে এই পরিবহনে ঢাকা আসা যাওয়া করি, কিন্তু কখনো বাস থেকে ঘাটে নামিনি। বাসটি ঘাটে পৌছানোর পর যাত্রীদের নামার আহ্বান জানালে আমি অপরাগতা প্রকাশ করি। পরে নৌ পুলিশ আমাদের জোর করে নামিয়ে দেন। এরপর মুহুর্তে কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি দ্রæত গতিতে ফেরির র‌্যাম ভেঙ্গে নদীতে যায়। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিল। নতুবা গত ঈদের মতো এতগুলো মানুষের প্রাণ চলে যেত।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমরা হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের নিচে নেমে যাওয়ার আহ্বান জানাই। পরে পুলিশ এসে আমাদের সহযোগিতা করে। এরপর মুহুর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি করবী ফেরির র‌্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায়। বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহত হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, গত ঈদুল ফিতরের সময় পদ্মা নদীতে বাসডুবির পর থেকে ঘাটে ফেরিতে ওঠার আগে যাত্রীদের পরিবহন থেকে নামিয়ে দেওয়া হয়। আজকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ দিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হবে।

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেস্টা, কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেস্টা, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে বাড়ির অদূরে প্রতিবেশীর পুকুর পাড়ে আম খাওয়ানোর প্রলোভনে ফেলে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় জীবন মণ্ডল (১৪) নামের কিশোরকে বৃহস্পতিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত জীবন মণ্ডল পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের মো. বেনু মÐলের ছেলে। জীবন স্থানীয়ভাবে উঠতি বখাটে (কিশোর গ্যাং) হিসেবে পরিচিত এবং ভুক্তভোগী পরিবারের সম্পর্কে নিকট আত্মীয় হন। গ্রেপ্তারকৃত জীবনকে আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভুক্তভোগী শিশুটির নানী জানান, মেয়ে জামাই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে নাতি ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গত বুধবার (৩ জুন) বেলা দুইটার দিকে বসতবাড়ির উত্তর পাশের সুপারি বাগানে আমার নাতি খেলা করছিল। পরবর্তীতে বেলা তিনটার দিকে অভিযুক্ত জীবন আমার নাতিকে বাড়ির পাশে স্থানীয় গোলাম রসুলের পুকুর চালার গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। এ সময় নাতিকে ঝোপের ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে পুকুরে গোসল করতে আসা স্থানীয় এক নারী দেখে ফেললে জীবন দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনা ধামাচাপা দিতে জীবনের পরিবার স্থানীয় মাতুব্বরদের দিয়ে চেষ্টা চালায়।  এদিকে এ ঘটনার বিচার চাইতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পরদিন বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পাংশা মডেল থানায় জীবন মণ্ডলকে অভিযুক্ত করে নারী  ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত জীবন মণ্ডলকে গ্রেপ্তার করে।    পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটির মা বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে আইনের সাথে সংঘাতে জড়িত অভিযুক্ত জীবনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে স্থানীয় বখাটে হিসেবে পরিচিত। তাকে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। একই সাথে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে পাঠানো হবে।

রাজবাড়ীতে সাপের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া গ্রামে সাপের কামড়ে আদিবা ৪ বছর নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদিবা পশ্চিম ভবদিয়া এলাকার প্রবাসী আমির হোসেন মেয়ে।শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, আদিবা বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় হঠাৎ করে একটি সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। তখন রাজবাড়ী সদর হাসপাতাল হাসপাতাল থেকে ফরিদপুর নেয়া হলে পথিমধ্যে শিশুটি মারা যান।আদিবার দাদা আবুল সরদার বলেন, পশ্চিম ভবদিয়া এলাকার জুট মিলস সংলগ্ন এলাকায় আমাদের বাড়ি। আমি রাজবাড়ীতে ছিলাম সকালে বাড়ির এলাকায় আমার নাতনী শিশু আদিবাকে সাপে কামড় দিলে পরিবারের লোকজন তৎক্ষনাৎ তাকে প্রথমে পাশের স্থানীয় একটি কবিরাজের কাছে নিয়ে যান। তার অবস্থা খারাপ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার হাসপাতালের চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন। শিশুটিকে ফরিদপুরে নেয়ার পথে রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছানো মাত্র আদিবার মৃত্যু হয়।

রাজবাড়ীতে সাপের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এবার এক নিকট আত্মীয়ের যৌন লালসার শিকার হয়েছে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন একটি আইনে মামলা দায়ের করেছেন। মামলায় শিশুটির নিকট আত্মীয় মাসুদ মণ্ডল (৪০) নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। মাসুদ মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামদিয়া গ্রামের নওশের মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর শ্বশুর বাড়ি এলাকার আদিবাসী পল্লীতে বসবাস করতেন। ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় ঈদের দিন ঘাস কাটার সময় পাবেন না ভেবে ঈদের আগের দিন বুধবার বিকেল তিনটার দিকে তাঁর শিশু কন্যাকে বাড়িতে রেখে বাড়ির আঙ্গিনায় গরুর জন্য ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ মণ্ডল শিশুটিকে ঘরের মধ্যে একা পেয়ে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তার মা দৌড়ে বাড়িতে এসে ঘরের মধ্যে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতে ডাকচিৎকার করলে অভিযুক্ত তাঁর ননদ জামাই মাসুদ মণ্ডল দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় বাড়ির উঠানে তাঁর শাশুড়িসহ পরিবারের অন্যরা কাজ করছিলেন। মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা বলেন, তাঁর স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি তিনি এ কয়েকদিন গোপন করার চেষ্টা করছিলেন। কিন্তু দিন দিন তাঁর শিশু কন্যা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে। বাধ্য হয়ে তিনি মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মাসুদ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তিনি অভিযুক্ত মাসুদ মণ্ডলের উপযুক্ত শাস্তির দাবি করছেন।  রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া শিশু ও তার পরিবারকে মানসিকভাবে মনোবল ঠিক রাখতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। 