Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. প্রবাস
  5. ধর্ম ও জীবন

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোয়ালন্দে প্রতিবাদ ও বিক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ফিলিস্তিনির গাজায় ইসলায়েলের নির্বিচারে বিমান হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি ও তৌহিদি জনতার ব্যানারে এই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ এর ইমাম মুফতি আজম আহমেদ, নিজামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, মা খাদিজা দশ গম্বুজ মসজিদ এর ইমাম মাওলানা এহতেশামুল হক আব্বাসী, গোয়ালন্দ বাজার বড় মসজিদ এর ইমাম হাফেজ আবু সাঈদ প্রমূখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলের এমন বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ধরনের প্রসাধনী সামগ্রী, কোমল পানীয় সহ সকল পণ্য বয়কটের সিদ্ধান্ত নেন। ইসরায়েলের সকল ধরনের পণ্য ব্যবহার, পান থেকে বিরত থাকতে অনুরোধ জানান। সাথে সরকারের কাছে ফিলিস্তিনি সরকার ও মুসলিমদের রক্ষায় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর সদস্য সহ মুজাহিদদের পাঠানোর প্রস্তাব রাখেন।

আনসার ক্লাব থেকে বিক্ষোভ সহকারে মিছিল বের করে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে পদ্মার মোড় দিয়ে প্রায় তিন কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আনসার ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন এর মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার

রাজবাড়ীতে বড়ই দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার নেই

জামায়াতের সাথে জোট, ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ