হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি একাদশ গ্রাম সম্মিলিত মহাশ্মশান এবং কয়েক মিটার দূরুত্বে অবস্থিত উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় মহাশ্মশানের তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আড়কান্দি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা। এ ছাড়া চুরির খবর পেয়ে মঙ্গলবার সকালে মহাশ্মশান দুটি পরিদর্শন করেন রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার। এ সময় দুটি মহাশ্মশান কমিটি ও পুলিশ সদস্যরা দেখতে পান, আড়কান্দি একাদশ গ্রাম সম্মিলিত মহাশ্মশানের দুটি মন্দির এবং বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশানের একটি মন্দির থেকে প্রতিমার রুপার দেড় ভরি ওজনের এক জোড়া কানের দুল, প্রতিমার গায়ের চারটি চাদর, পিতলের পূজার তিনটি ঘট, দানবাক্স হতে প্রায় ৩ হাজার টাকা ও মহাশ্মশানের অফিস থেকে চারটি প্রিন্টের শাড়ি খোয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা। চুরির খবরে মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বহরপুর ইউপির আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা বলেন, রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে সুসজ্জিত মন্দির ও মহাশ্মশান হচ্ছে আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন মহাশ্মশানের একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে এসে দেখি, আমাদের দুটি মন্দিরের পূজার বিভিন্ন সরঞ্জমাদি চুরি হয়েছে। আমাদের পাশেই বেতেঙ্গা বাজার বেতেঙ্গা মহাশ্মশান রয়েছে। সেখানকার মন্দির থেকে রুপার কানের দুল, দানবাক্সসহ কিছু জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, দুটি মহাশ্মশান পাশাপাশি অবস্থিত। মাত্র কয়েক মিটার দূরুত্বে ব্যবধানে দুটি মহাশ্মশানে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে দুটি মহাশ্মশানের তিনটি মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়। দুটি মহাশ্মশানের মোট চারটি মন্দিরের মধ্যে তিনটি মন্দির থেকে প্রতিমার রুপার কানের দুল, গায়ের চাদর, পিতলের ঘট, শাড়িসহ কিছু ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস খোয়া গেছে। তবে মহাশ্মশানের মন্দিরে থাকা কোনো প্রতিমার ক্ষয়-ক্ষতি হয়নি। পুলিশ এ ধরনের চুরির রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।
অনলাইন জরিপ
বিশ্ব
রাজনীতি
মইনুল হক, রাজবাড়ীঃ চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত বিশ্রামাগার ও হেল্প ডেক্স পরিদর্শন করেন।জানা যায়, জেলা পরিষদ প্রশাসকের পক্ষ হতে রাজবাড়ী সদর উপজেলার পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি গোয়ালন্দের দুটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আগত অভিভাবকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন ও নাস্তার ব্যবস্থা করা হয়েছে।পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত অভিভাবকদের কাছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, যুবনেতা রাকিবুল ইসলাম সাইফুল, মোঃ জাহাঙ্গীর, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদার, ছাত্রনেতা শাকিল, রাহিম, হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ।জেলা পরিষদ প্রশাসকের আস্থাভাজন ও যুব নেতা রাকিবুল ইসলাম সাইফুল বলেন, চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকৃত আগত শিক্ষার্থীদের অভিভাবকদের তাপদাহ থেকে প্রশান্তি পেতে জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া বিশ্রামাগার, সুপেয় পানি, খাবার স্যালাইন, নাস্তা এবং শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছেন। বিশ্রামাগার ও হেল্প ডেস্কের তত্ত্বাবধায়নে রয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।এমন উদ্যোগের প্রশংসা করে একাধিক অভিভাবক বলেন, দেশে বহমান তাপমাত্রায় এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ নেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: ১৯৭১ সালের ২১ এপ্রিল পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে পালিত হচ্ছে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। অর্থের অভাবে বন্ধ থাকা স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং সরকারিভাবে প্রতিরোধ দিবস পালনের দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধ ভাষ্কর্য স্থান গোয়ালন্দ উপজেলার উজানচর বাহাদুরপুর ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শেখ নাজিমদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রনাঙ্গনের যোদ্ধা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মণ্ডল, অবসরপ্রাপ্ত পিটিআই ইনষ্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা ভাষ্কর্য পরিষদের সদস্য ইউপি সদস্য সেলিম খান, জিয়াউল হক বাবলু, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন বাবলু, সাংবাদিক রাশেদ রায়হান প্রমূখ। ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুয়েল বাহাদুর বলেন, ১৯৭১ সালের ২১ এপ্রিল প্রতিরোধ যুদ্ধকালীন সময় সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে বাহাদুরপুর গ্রামের সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন হচ্ছে। ২০১৮ সালে আমার বাবা ইউসুফ আলীর দেওয়া জমিতে জেলা পরিষদে ২ লাখ টাকা ব্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে ১৪-১৫ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে নির্মাণকাজ অসম্পন্ন অবস্থায় আছে। অথচ সরকারিভাবে এখন পর্যন্ত দিবসটি পালন করা হচ্ছে না। ১৯৭১ সালের ২১ এপ্রিল গোয়ালন্দের জন্য একটি ঘটনাবহুল দিন হিসেবে উল্লেখ করেন গোয়ালন্দের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তিনি জানান, সেদিন পাকিস্তানি বাহিনী গোয়ালন্দ বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং বহু মানুষকে হত্যা করে। দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হলে নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারবে। সরকারিভাবেও দিবসটি পালনের দাবি জানাচ্ছি। ১৯৭১ সালের ২১ এপ্রিল ভোরে বৃষ্টিরমধ্যে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী হেলিকপ্টারযোগে, নদীপথে আরিচা থেকে গানবোট, কে-টাইপ ফেরি, স্পীডবোটে হানাদার বাহিনী তৎকালীন গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর গ্রামে নামে। মুক্তিকামী মানুষ, ইপিআর, আনসার, ইপিআর কমান্ডার এসডিও শাহ ফরিদ, মুক্তিবাহিনীর তৎকালীন থানা ছাত্রলীগ সভাপতি ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কেরামত আলী প্রামানিকের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ যুদ্ধ হয়। এতে শহীদ হন ফকির মহিউদ্দিন, ছবেদ আলী, হাবিল মন্ডল, কবি তোফাজ্জল হোসেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারী, মতিয়ার রহমান, জয়নদ্দিন ফকির, কাদের মোল্লা, হামেদ শেখ, কানাই শেখ, ফুলবরু বেগম, মোলায়েম সরদার, বরুজান বিবি, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী, খোদেজা বেগম, করিম মোল্যা, আমোদ শেখ, কুরবান শেখ, মোকসেদ শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবরু বেগম, আলেয়া খাতুন, বাহেজ পাগলাসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় সরকার দলের ছত্রছায়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করাছিল। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধ খননযন্ত্র জব্দ করে। এ সময় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। বাংলাদেশ কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশ সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত ১০ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পর জেলা কারাগারে পাঠায়। জানা যায়, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে শহিদ পাল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বাহির চর দৌলতদিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। জেলা পরিষদের সাবেক সদস্য আ.লীগ নেতা আজম মণ্ডল ও বালু ব্যবসায়ী জগতিশ দাসের বাল্কহেড ও কাটারযন্ত্র দিয়ে প্রায় দুই মাস ধরে বালু উত্তোলন করছিল। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি বাল্কহেড ও একটি বালু উত্তোলনের যন্ত্র জব্দ করে। এ সময় ঢাকার দোহার উত্তর শিমিলার মিজান শেখ (৪৫), বরগুনার বামনা উপজেলার বলগানিয়া গ্রামের শাকিল আকন (১৮) ও মো. ইয়াসিন (১৮), পটুয়াখালী সদর উপজেলার পূর্বজনকাঠি গ্রামের জাকারিয়া ফকির (১৮), সদর উপজেলার পশ্চিম আতালিয়া গ্রামের সাইদুল শিকদার (২৪), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বড় মসজিদ পাড়ার আনো মন্ডল (৩০), বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার শাহিন শেখ (৩০), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রাকিব হাওলাদার (১৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিনগর গ্রামের নিজাম বেপারী (৪৫) ও মাদারীপুর শিবচর উপজেলার চরজানাজাত গ্রামের আবুল কালাম (৪২) নামের ১০ জনকে আটক করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া কলা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় দুটি বাল্কহেড, একটি কাটার জব্দ এবং হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, রাজবাড়ীর আজম মণ্ডল হচ্ছেন বাল্কহেড ও কাটারের মালিক। জগদিসের সহযোগিতায় স্থানীয় সহিদ পাল বালু উত্তোলন করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারদণ্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত বাল্কহেড ও কাটারযন্ত্র দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে শহিদ পাল বলেন, মানিকগঞ্জের হরিরামপুর থেকে আসার পথে বাল্কহেড ও কাটার যন্ত্রটি বিকল হয়ে পড়লে সেখানে মেরামতের জন্য অপেক্ষা করা হয়। বালু ব্যবসা করি সত্য কিন্তু এখানে বালু কাটার অভিযোগ সত্য নয়।
হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশার একটি ইটভাটার ব্যবস্থাপককে মারধর করে চাঁদাদাবির অভিযোগ উঠেছে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে রইচ উদ্দিন খান শনিবার দুপুরে শহরের দরগাতলা পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় উল্টো ভাটা মালিক ইদ্রিস আলী মণ্ডলের বিরুদ্ধে পাওনা টাকা না দেয়ার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রইচ খান বলেন, ইটভাটা মালিক ইদ্রিস আলী সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তাঁর ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মণ্ডল এবং তাঁর ছেলে মিতুল হাকিমের ক্যাডার ছিলেন। আওয়ামী সরকারের আমলে সে কানু কুণ্ডুর কাছ থেকে জোরপূর্বক সাড়ে ১৭ শতাংশ জমি পাওয়ার অব অ্যাটনী করে নেয় ইদ্রিস আলী। আমার কাছে ইদ্রিস ১০ শতাংশ জমি ১৬ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে আজও লিখে না দিয়ে ঘোরাতে থাকেন। তিনি বলেন, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ইদ্রিসের ভাটায় গিয়ে জমি রেজিষ্ট্রিসহ ২০১৮ সালে আমার ভাই নাসির খানের কাছ থেকে ভাড়া নেয়া এক্সেভেটরের হিসাব দেওয়ার কথা বললে তিনি দ্রæত রেজিষ্ট্রি করার প্রতিশ্রæতি দেন। আমি চলে আসার পর আমার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেন। মূলত পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে কুচক্রি মহলের ষড়যন্ত্রে মিথ্যা, বানোয়াট অভিযোগ করছে। আ.লীগের দোসর ইদ্রিসকে দ্রæত গ্রেপ্তার না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জমির মালিক কানু কুÐু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইটভাটা মালিক ইদ্রিস আলী বলেন, আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। বরং বিগত সরকারের সময় নানাভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার সময় রইচ খানের দরগাতলা অফিসের সামনে গতিরোধ করে ৩৫ লাথ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় অবস্থিত ভাটায় গিয়ে ব্যবস্থাপক জয়দেব দাস ও ইঞ্জিন মিস্ত্রি মমিনকে ভাটা বন্ধের হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ রাতেই ভাটায় গিয়ে নির্বিঘেœ কাজ করার আশ্বাস দিয়ে আসে। তিনি বলেন, পরদিন বৃহস্পতিবার সকালে ভাটা ম্যানেজারকে ফোন করে ভাটায় যেতে বারণ করে। তারপরও সকাল ৯টার দিকে ভাটায় গেলে রইচ খান লোকজন নিয়ে ম্যানেজার জয়দেব দাসকে মারধর করে ইট বিক্রির আড়াই লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। অফিসের চেয়ার, টেবিল ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ বিষয়ে শুক্রবার সকালে থানায় রইচ খানসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে ইদ্রিস মণ্ডল বাদী হয়ে রইচ খানসহ ছয়জনের বিরুদ্ধে মারধর ও চাঁদাদাবির অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় রইচ খান বাদী হয়ে ইদ্রিস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা টাকা নিয়ে জমি লিখে না দেয়ার অভিযোগ করেন। এরা সম্পর্কে মামা-ভাগ্নে হন এবং দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরপরও অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মইনুল হক, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকার কৃষক সফি বিশ্বাস। শনিবার ভোর থেকে তেলের জন্য লাইনে অপেক্ষা করছেন সদর উপজেলা সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনে। বৃহস্পতিবার রাতে তেল আসার খবর পেয়ে তিনি ভোরেই আসেন পাম্পে। প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর মাত্র ৩০০ টাকার ডিজেল নিতে পারেন। সফি বিশ্বাসের মতো তেল নিতে আসা কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবী সকলের একই অবস্থা। শনিবার বেলা এগারটার দিকে আলাপকালে সফি বিশ্বাস বলেন, ‘ডিজেলের অভাবে ধান খেত পুড়ে যাচ্ছে। প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর যে তেল পেয়েছি, তাতে আমাদের কি হয়? এই তেল দিয়ে ফোলা (ধানের শীষ বের হওয়ার উপক্রম) ধান খেতে পানি দিব নাকী জমি চাষবাদ করবো। কোন কিছু বুনতেও পারছি না।”সদর উপজেলার খানখানাপুর থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যবসায়ী আমির আলী মোল্লা বলেন, আজ সকালে পাম্প থেকে তেল দেওয়া হবে। সকাল ৭টার দিকে এসেই দেখি বিশাল লম্বা লাইন। তিন ঘন্টার বেশি রৌদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। কখন তেল পাবো বা কতটুকো পাবো তাও বলতে পারছিনা। খানখানাপুর কাজীপাড়া থেকে তেল নিতে আসা জাকির খান বলেন, রৌদ্রের মধ্যে কয়েক ঘন্টা ধরে মোটরসাইকেলের লাইনে অপেক্ষা করছি। কখন তেল পাবো বলতে পারছিনা। এমনও হতে পারে ২০০ মোটরসাইকেলের তেল দেয়ার পর বলে দিল তেল নেই। ৫০টি মোটরসাইকেল থাকা অবস্থায় তেল নেই বলে দিয়েছে, তখন কি হবে? ব্যবসা-বাণিজ্য করি বলে মোটরসাইকেল নিয়ে দৌড়ঝাপ করতে হয়। তেলের অভাবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। গোয়ালন্দ থেকে তেল নিতে আসা রেন্টএ কার ব্যবসায়ী সোহান মোল্লা বলেন, তেলের অভাবে চারটি গাড়ি বসিয়ে রাখা হয়েছে। কোথাও কোন যাত্রী পরিবহন করতে পারছি না। এমন অবস্থা হয়েছে, তেল নিতে না পারলে গাড়ি চালুর পরিস্থিতি নেই। তাই ঢোপ নিয়ে আইছি তেল নিতে। তেলের ব্যবস্থা না হলে অনেকের গাড়ি বন্ধ করে ফেলে রাখা ছাড়া কোন উপায় নাই।প্রায় ৮ কিলোমিটার দূরে থেকে তেল নিতে আসা মইনুল হক নামের একজন বলেন, ঝামেলা ছাড়াই যাতে তেল নিতে পারি এ জন্য সকাল সাড়ে ৬টার দিকেও পাম্পে এসে দেখি লম্বা লাইন। পাম্প কর্তৃপক্ষ জানায়, ট্যাগ অফিসার আসার পর বেলা ১১টা থেকে তেল দিবে। কি আর করার না খেয়ে লাইনে বসে আছি। পৌনে ১০টার দিকে ট্যাগ অফিসার সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন মিয়া আসার পর সাড়ে ১০টা থেকে তেলা দেয়া শুরু হয়।সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপক উজ্জল কুমার চোহান বলেন, ৯ এপ্রিল ২ হাজার লিটার অকটেন ও ৬ হাজার লিটার ডিজেল বরাদ্দ পাই। মাঝে ডিজেল পেলেও এক সপ্তাহ পর শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মাত্র ২ হাজার লিটার অকটেন পেয়েছি। এতে ২০০ যানবাহনে অকটেন দেওয়া যাবে কিন্তু পাম্পে গাড়ি এসেছে হাজার খানেক। এত গাড়ির তেল আমরা কিভাবে সামাল দিবো। যে কারনে মারামারি হচ্ছে। পরিস্থিতি এমন নিজের মোটরসাইকেলের জন্য ২ লিটার তেল নেয়ার সাহস পাচ্ছিনা।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, “আমরা ওয়ান কার্ড, ওয়ানস সিটিজেন, ওয়ান ডিজিটাল আওটলেটের দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা সমস্ত নাগরিককে প্রতিটি ধাপে নতুন সংযোজন করছি। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমরা এখনো ব্যাংকের সাথে আনতে পারিনি, কৃষক কার্ডের ক্ষেত্রে ব্যাংকে আনতে পেরেছি।” পাইলটিং প্রোগ্রামের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার বেলা দুইটায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। ১ হাজার ৩৬ জন কৃষকের মধ্যে প্রথম দিন ১১৫ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, হালখাতা যেমন নতুন বছরের সূচনা, তেমনি একবিংশ শতাব্দির নতুন সূচনা হচ্ছে কৃষক কার্ড। কৃষক কার্ড মানুষকে মর্যাদা দিচ্ছে, সম্মান দিচ্ছে, অধিকার দিচ্ছে। মানুষকে আনুষ্ঠানিক কর্মকাÐে নিয়ে আসছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি রকম সমস্যা হতো। এখন ব্যাংক আপনার কাছে আসছে। অথচ পতিত ফ্যাসিবাদি সরকার বিভিন্ন কৃষক নিয়ে ফন্দি ফিকির করেছে, কিন্তু বাস্তবায়ন করেনি।তিনি বলেন, ১৮ বছর যে বন্ধ্যা গেছে, যে বন্ধ্যায় কোন সৃজনশীলতার বিকাশ হয় নাই। বৈশাখের যে ঐতিহ্য, তার যেমন আবহ ঘটেনি, তেমন ঘটেনি সংস্কৃতি এবং মননশীলতার বিকাশ। আমরা ঐতিহ্যকে ধারণ করছি, ইতিহাসকে ধারণ করছি এবং প্রগতিকেও ধারণ করছি। সেই প্রগতি এবং অগ্রগতির মাইল ফলক প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে সুসংগঠিত হচ্ছে। এটা স্বল্পন্নোত দেশ না, উন্নয়নশীল বিশ্বে এরকম সর্বজনীয় কৃষক কার্ড কোথাও দেওয়া হয়নি। উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোন সরকার এ পর্যন্ত ভোটের চিহৃ মুছে যাওয়ার আগে এতগুলো জনকল্যানমূখী কর্মসূচি বাস্তবায়ন করেনি। আমরা সংহতি ও সহমর্মিতার আলোকে সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়েছি। আমরা ইমাম-মুয়াজ্জিম, পুরোহিত সবাইকে সম্মান জানিয়েছি। তাদেরকে ভাতা দেয়নি, সম্মানি দিয়েছি। প্রতিশ্রæতি যা বলা হবে সেগুলো বাস্তবায়িত হবে। বাগারম্ভরের কোন সুযোগ নাই, কথা মালার কোন সুযোগ নাই। ইসতেহারের সকল প্রতিশ্রæতি বাস্তবায়িত হবে। এটা বাংলাদেশের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে নতুন এক ঐতিহ্য ধারা চালু হয়েছে। জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করেন। নির্বাচনী ইসতেহারে বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করবো বলা হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে দুই মাসের মধ্যে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন। পাইলটিং প্রোগামের মধ্যে রাজবাড়ীর দেবগ্রাম ইউপির তেনাপচার ১ হাজার ৩৬ জন কৃষকের তালিকা করা হয়েছে। কৃষকরা নানা ধরনের প্রতারনার শিকার হন বৈষম্যের শিকার হন এটা হবেনা। আমি মনে করি কৃষকদের ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ। কৃষকদের শৃঙ্খলায় ফিরিয়ে আনা, তাদের অনুকূল পরিবেশে কাজ করার পরিবেশ তৈরি করতে এই কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডের বিনিময়ে তারা ১০টি সুবিধা ভোগ করতে পারবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম জানান, মোট ১ হাজর ৩৬জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে ১১৫ জনের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। বাকিদের আগামী এক-দুইদিনের মধ্যে দেওয়া সম্পন্ন করা হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক আহŸায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু প্রমূখ।
বিনোদন
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।
সারা বিশ্বই এখন অবরুদ্ধ গাজার প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছে। গাজাবাসীর বর্তমান দুর্দশাগ্রস্ত সাম্প্রতিক সংগ্রামী জীবন সম্পর্কে ধারণা আগামই তুলে ধরেছিলেন জমজ দু’ভাই টারজান নাসের ও আরব নাসের। ২০০৭ সালের পটভূমিতে নির্মিত একটি অপরাধ থ্রিলার হুবহু বর্তমানের চিত্র তুলে ধরেছে- এটাই সিনেমার সার্থকতা। দোকানের মালিক ওসামা এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর ইয়াহিয়ার জীবনযন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। কিন্তু হাসাস ও দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দ্বন্দ্বে ভেঙে চুরমার হয় ইয়াহিয়ার মতো হাজারো গাজাবাসীর স্বপ্ন। আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে সিনেমাটি প্রদর্শিত হয় উৎসবে।আয়েশা ক্যান’ট ফ্লাই অ্যাওয়ে
শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’ তিনি আরও লেখেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয্য, অনেক সাধনার প্রয়োজন।’নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। দীর্ঘ এই ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। আবারও পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এবার সেই ‘প্রিয় মালতীর’ জন্য মেরিল-প্রথম আলোর জোড়া পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান মেহজাবীন।‘প্রিয় মালতী’র জন্য শুরুর দিকে মঞ্চে ওঠেন মেহজাবীন। কারণ এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। সে কারণে পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের। কিন্তু নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ব্যস্ত আছেন তারা। তাই নির্মাতা, সহপ্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেহজাবীন।পরে ‘প্রিয় মালতী’র জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী। কারণ সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এ পুরস্কার পেয়ে যাচ্ছি। 'প্রিয় মালতী'র জন্য পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। কারণ প্রিয় মালতীর মতো গল্প আরও হওয়া উচিত।বেশি করে নারীপ্রধান সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারীপ্রধান যে গল্পগুলো থাকে, সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায়, নারীপ্রধান গল্প মানেই একটা স্ট্রাগলের (সংগ্রাম) গল্প হবে কিংবা একটু আর্ট ফিল্ম হবে— এমনটাই ধারণা থাকে সবার। কিন্তু না, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে— এ পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত।উল্লেখ্য, এর আগে গত ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী পুরস্কৃত হন। সেই সময় এ আয়োজন প্রস
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। দীর্ঘ এই ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। আবারও পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এবার সেই ‘প্রিয় মালতীর’ জন্য মেরিল-প্রথম আলোর জোড়া পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান মেহজাবীন।‘প্রিয় মালতী’র জন্য শুরুর দিকে মঞ্চে ওঠেন মেহজাবীন। কারণ এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। সে কারণে পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের। কিন্তু নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ব্যস্ত আছেন তারা। তাই নির্মাতা, সহপ্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেহজাবীন।পরে ‘প্রিয় মালতী’র জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী। কারণ সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এ পুরস্কার পেয়ে যাচ্ছি। 'প্রিয় মালতী'র জন্য পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। কারণ প্রিয় মালতীর মতো গল্প আরও হওয়া উচিত।বেশি করে নারীপ্রধান সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারীপ্রধান যে গল্পগুলো থাকে, সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায়, নারীপ্রধান গল্প মানেই একটা স্ট্রাগলের (সংগ্রাম) গল্প হবে কিংবা একটু আর্ট ফিল্ম হবে— এমনটাই ধারণা থাকে সবার। কিন্তু না, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে— এ পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত।উল্লেখ্য, এর আগে গত ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী পুরস্কৃত হন। সেই সময় এ আয়োজন প্রস
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমানএ পুরস্কার পাওয়ায় সামাজিক মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানান ভক্তরা। সেই সঙ্গে একটি স্ট্যাটাস দিয়ে নায়কের প্রশংসাও করেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তিনি জানান দেন তার ভালোবাসা এখনো অটুট রয়েছে। শবনম বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন—আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।শবনম বুবলীর স্ট্যাটাসের পরপরই সামাজিক মাধ্যমে শাকিব খানের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে পদক— এমন একটি ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— অভিনন্দন, মাই কিং- শাকিব খান।প্রসঙ্গত, শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তারকাদের পদচারণায় ভরে ওঠে লালগালিচা। এবার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।এদিকে কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। এবার 'তাণ্ডব'-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং।
স্বাস্থ্য ও চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা। ২০২৬ সালের মার্চ মাসে পারফরম্যান্স মূল্যায়নে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৯২ শতাংশ সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, ৮৯ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় দ্বিতীয় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় এবং ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় তৃতীয় স্থান অধিকার করেছে কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল রাজবাড়ী সদর উপজেলার ইউএনও। জানা গেছে, জনগনের দোরগোড়ায় দ্রæত সেবা পৌঁছে দিতে স্ব স্ব উপজেলা থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এরমধ্যে দ্রæত সময়ের মধ্যে নির্ভুল নিবন্ধন সম্পন্ন করা, অনলাইনে সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পরিচালনা করায় ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বালিয়াকান্দি উপজেলা প্রথম, দ্বিতীয় রাজবাড়ী সদর এবং তৃতীয় স্থান অধিকার করে জেলার কালুখালী উপজেলা। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে রাজবাড়ীর তিনটি উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ৯২ শতাংশ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করায় বালিয়াকান্দি উপজেলা প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। বালিয়াকান্দি উপজেলাকে আধুনিক ও জনবান্ধন করার লক্ষে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, সকলের আগ্রহ, চেষ্টা ও কষ্টের ফসল এই স্বীকৃতি। যদিও আমাদের কিছু ভুল ত্রæটি রয়েছে, তথাপি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দয়া করে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন সঠিক সময়ে করুন। ইউনিয়ন পরিষদে হয়রানি কিংবা সমস্যায় পড়লে লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। এই গৌরবময় অর্জন কঠোর পরিশ্রম এবং সেবার মানসিকতার প্রতিফলন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ৭৯ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সফলতার সাথে সম্পন্ন করায় রাজবাড়ী সদর উপজেলার ইউএনও হিসেবে তিনি ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলার উপসর্গ নিয়ে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশু আরিশা গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে। তবে হামের উপসর্গ নিয়ে আরিশার মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করতে পারছেন না। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর একই দিন রাতে গ্রামের বাড়িতে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে প্রথম জানাজা ও রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া খানকা শরীফে দ্বিতীয় জানাজা শেষে খানকা শরীফ কবরস্থানে শিশুটির দাফন করা হয়।শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলার উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলায় আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। এতে অনেক সময় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অজানা থেকে যায়।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান বলেন, হামের প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় শিশুটি মারা যায়, সেখান থেকে নিউমোনিয়ায় আক্রান্তের কথা বলা হয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য তাদের কাছে নেই। এর আগে গত ২৯ মার্চ শিশুটি উপসর্গ নিয়ে গোয়ালন্দে ভর্তি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীতে হাম-রুবেলা থেকে রক্ষায় রাজবাড়ীতে ২০ এপ্রিল থেকে শুরু করে ১০ মে পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদের জেলার মোট ১১০০ কেন্দ্রে এসব শিশুকে টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৬ জন শিশু ভর্তি হয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল আরও ৭ জন শিশু। মোট ভর্তিকৃত ১৩ জন রোগীর মধ্যে বৃহস্পতিবার সকালে ৭ জন শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে হাম-রুবেলা টিকা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। রাজবাড়ী সির্ভিল সার্জনের কার্যালয়ের চিকিতসা কর্মকর্তা ডা. মো. সোহেল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।সভায় সিভিল সার্জন এসএম মাসুদ জানান, দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গের প্রকোপ দেখা দিলেও রাজবাড়ীর পরিস্থিতি স্বাভাবিক আছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১৯ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ৭৪ জন শিশুর নমুনা ঢাকায় পাঠানো হলেও ৪ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। বাকিগুলোর রেজাল্টের জন্য অপেক্ষা করছি। এছাড়া ২০ এপ্রিল শুরু হয়ে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার বিশেষ ক্যাম্পে এক লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রান নির্ধারণ করা হয়েচে। এজন্য ইতোমধ্যে ৮৫ হাজারের মতো টিকা এবং এক লাখ টিকাকার্ড হাতে পেয়েছি। বাকি যেটা ঘাটতি থাকছে তাও শীঘ্রই পেয়ে যাবো বলে আশাবাদী। ৬ মাস বয়সের পর থেকে ৫ বছরের মধ্যে শিশুদের টিকা প্রদান করা হবে। এছাড়া স্বাভাবিক হামের টিকা প্রদান করা হতো তা চলমান থাকবে। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৭ জন শিশু ভর্তি ছিল। এরমধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৬ জন শিশু ভর্তি হয়। ১৩ জন শিশুর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে সুস্থ্য হয়ে ৭ জন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে ৬ জন শিশু হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।
মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ১০ এপ্রিল হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডাঃ স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১ তম জন্মবার্ষিকী, হ্যানিম্যান ডে ও হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডাঃ সাবিনা ইয়াসমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আঃ খালেক।গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর সালাম তাসির, আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ লিটন, কবি ও লেখক সাহিদা ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিন সহ ভোজ্যতেল সরিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, মজুতদারি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা ইয়াজদ্দিন শেখ (৯৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারনে নানা ধরনের সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। ইয়াজদ্দিন শেখ দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম-আহŸায়ক শামীম শেখ এর বাবা। সোমবার বেলা দুইটায় গোয়ালন্দ শহরের ছমির মোল্লা ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছে।