Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. লাইফস্টাইল
  7. স্বাস্থ্য
  8. ধর্ম ও জীবন
  9. আলোচিত খবর

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে কম্বল পেলো ১৫০ মানুষ

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূর উজানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চর মহিদাপুর ও মজলিশপুর মৌজা। টানা কয়েকদিন কুয়াশার পর বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে হালকা রৌদের ঝিলিক দেখতে পায় চরাঞ্চলের মানুষ। খোলা জায়গা আর পদ্মার পাড় হওয়ায় কনকনে শীত বয়ে যাচ্ছে। এমন পরিবেশে বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে আসা শীতার্তদের হাতে তুলে দেওয়া হয় প্রথম আলো ট্রাস্টের কম্বল। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে ইলেক্ট্রোমার্ট লিমিটেড।

‘এই যেত শীত আইছে অহন পর্যন্ত আমাদের কাছে কোন কম্বল আসে নাই। রাতের বেলা ঠিকমতো ঘুমাইতেও পারিনা। ঠান্ডায় হাত-পা কুটা লাইগা আসে। তয় আজকে ঘুমটা ভালো কইরা আরামে দিতে পারমো।’ প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল পেয়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধা রাবেয়া বেগম (৮০)। তিনি এসেছেন মজলিশপুর চর থেকে।

শুধু রাবেয়া বেগমই নন, আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সর্বশেষ প্রত্যন্ত অঞ্চল চর মহিদাপূর মৌজা আশ্রয়কেন্দ্র মাঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এমন আরো সকলের কথায় ছিল প্রায় একই রকম। এ সময় প্রত্যান্ত অঞ্চেলে ১০০ জন এবং উপজেলার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আরো ৫০জন সহ মোট ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

প্রায় শত বছর বয়সী মহিদাপুর আশ্রয় এলাকার বাসিন্দা অহেদ আলী মন্ডল বলেন, “টালের ঠ্যালায় রাইতে ঘুমাইতে পারি না। এত টাল গেল এই চরে কেউ একটা কম্বল পাইলো না। আপনারাই পরথম কম্বল দিলেন। রাইতের বেলায় কেউ বাইরেতে পারি নারে বাবা। তোমাগোর জন্য দোয়া করি।”

সোবহান ফকির পাড়ার আজিত সরদার (৯০) বলেন, বাবা আর পারছিলাম না। এই বছর আপনারাই পরথম কম্বল দিলেন। অহন রাইতের বেলায় কম্বলডা গায়দিয়া আরাম পাবানি।

মজলিশপুর এলাকার মাতুব্বর আজিজুল হক বলেন, বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ হলেও সরকারি বা বেসরকারিভাবে এখন পর্যন্ত কেউ আসেনি। প্রথম আলো পত্রিকার পক্ষ থেকে এর আগে বর্ষাকালে ত্রাণ সামগ্রী দিয়েছিলেন। এবছর শীত মৌসুমে আপনারাই প্রথম এসে শীতবস্ত্র দিলেন। দুর্গম অঞ্চল বলে এখানে কেউ আসতে চায় না। মহিদাপুর, মজলিশপুর মৌজা ছাড়াও ইছহাক মুন্সীর পাড়া ও সোবহান ফকির পাড়ার ১৫০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, মজলিশপুর জয়নাল মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিলন গায়ান, ওষুধ কোম্পানির মাঠ কর্মকর্তা জাকির হোসেন, মজলিশপুর এলাকার মাতুব্বর আজিজুল হক, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি অম্বরেশ চক্রবর্তী জীবন, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন লাল্টু, যুগ্ম আহ্বায়ক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, বন্ধুসভার  সহসভাপতি মইনুল হক মৃধা, সাধারণ সম্পাদক শফিক মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,  সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদ্রিতা রায়হান, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, সাংবাদিক জাহিদ হোসেন প্রমূখ।

শীতার্তদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন: শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। পাশাপাশি বিকাশে সহায়তার অর্থ পাঠাতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও অনুদান পাঠাতে পারেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার