Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. কৃষি ও অর্থনীতি
  8. আলোচিত খবর

রাজবাড়ীর ভিক্টর ভিলেজের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5750; AI_Scene: (-1, -1); aec_lux: 160.34172; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচরে অবস্থিত ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তদন্তে আসেন পরিবেশ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি দল। বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার সরেজমিন ভিক্টর ভিলেজ পরিদর্শন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে ১৪ মে ভিক্টর ভিলেজকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদ অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করে। মুরগির বিষ্ঠা এবং মরা মুরগি হতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ বিপর্যয় প্রমানিত হওয়ায় এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজন না হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২১ অনযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে ৮ মে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কাছে এলাকাবাসী গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেন। উজানচর ইউনিয়নের মইজদ্দিন মন্ডল পাড়া বেরিবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ, আবাদী জমি ধ্বংস, বসতভিটা দখলের অভিযোগ করেন।

মইজদ্দিন মন্ডল পাড়া, মাখন বাবুরচর, ছব্দুল খার পাড়া, সইজদ্দিন মাতব্বর পাড়া, মইজ উদ্দিন মোল্লার পাড়ার ২৭৫জনের গণ স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালক, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ৩০টি দপ্তরে প্রেরণ করা হয়।

অভিযোগে আবাদি কৃষি জমি নষ্ট করে ভিক্টর ভিলেজে মুরগির খামার গড়ে তোলা, মুরগির বিষ্ঠা হতে সৃষ্ট দুর্গন্ধ, খামারের ময়লা আবর্জনা দ্বারা জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সীমানা প্রাচীর না থাকাসহ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকা, যত্রতত্র মুরগির বিষ্ঠা ছড়িয়ে, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, মরা মুরগী, নষ্ট বাচ্চা, পচা ডিম ধ্বংসের ব্যবস্থা না থাকা, স্যাঁতস্যাঁতে আবর্জনার দুর্গন্ধ বাতাসে রোগ ছড়ানোর কথা বলা হয়।

স্থানীয় কয়েকজন বলেন, আশপাশের কৃষিজমি দখল করে প্রতিষ্ঠানটি সেড নির্মাণ করেছে। রাতের আধারে মাটি ফেলে রাস্তা তৈরি করায় জমি দখল হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে পরিবেশ অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করবেন বলে আশা করি।

অভিযোগ অস্বীকার করে ভিক্টর ভিলেজের সত্ত্বাধিকার মো. রহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমি আমার নিজের জমিতেই সেড নির্মাণ করেছি। প্রয়োজনে দেশের সবচেয়ে যারা ডিজিটাল সার্ভে করে তাদের দিয়ে সার্ভে করে দেখুক। কিছু কুচক্রী মহল আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।’

পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা) ইয়াসমিন আক্তার বলেন, ‘অভিযোগের তদন্তের অংশ হিসেবে পরিদর্শনে এসেছি। এটা নিয়ে যখন আদেশ দেই, কি আদেশ দিলাম তখন হয়তো রিপোর্ট হতে পারে। এখন কি রিপোর্ট হবে?

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার